এক্সপ্লোর

Tesla Showroom: ভারতের এই শহরে তৈরি হবে টেসলার প্রথম শোরুম, ভাড়া শুনলে চোখ কপালে উঠবে

Tesla First Showroom: টেসলার (Tesla in India) এই গাড়িকে নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে রয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। টেসলা তাদের গাড়ির প্রথম শোরুম কোথায় হবে তাও ঠিক করে নিয়েছে।

Tesla Car: আর কিছুদিনের মধ্যেই ভারতে চলে আসবে এলন মাস্কের সংস্থা টেসলার গাড়ি। ভারতের বুকে নির্মিত হবে টেসলার গাড়ি। আর টেসলার (Tesla in India) এই গাড়িকে নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে রয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। টেসলা তাদের গাড়ির প্রথম শোরুম কোথায় হবে তাও ঠিক করে নিয়েছে। এই শোরুমের মাসিক ভাড়া (Tesla Showroom) জানলে আপনার চোখ কপালে উঠবে।

সূত্র অনুসারে, টেসলা ভারতে তাদের প্রথম শোরুম খুলতে চলেছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি এলাকায়। এই শোরুমের ভাড়া পড়বে মাসিক ৩৫ লক্ষ টাকা। ৩ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠবে টেসলার এই গাড়ির শোরুম। মেকার ম্যাক্সিটির এক তলাতেই এই শোরুম তৈরি করতে চলেছে টেসলা সংস্থা। এই শোরুমে নিজের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে। দেশের মধ্যে এখন সবথেকে দামী বাণিজ্যিক রিয়েল এস্টেট হাব রয়েছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে।

দিল্লিতে কোথায় শোরুম খুলবে টেসলা

টেসলা যে শুধু মুম্বইতেই তাদের শোরুম খুলবে তা নয়, ভারতের রাজধানী দিল্লিতেও একটি শোরুম খোলা হবে টেসলা সংস্থার পক্ষ থেকে। এমনকী মুম্বইয়ের শোরুমের থেকেও বড় আয়তনের শোরুম খোলা হবে দিল্লিতে, এমনটাই জানা গিয়েছে। টেসলা দিল্লিতে ৪ হাজার বর্গফুট এলাকার একটি শোরুম খুলতে চলেছে। এই শোরুমের ভাড়া রয়েছে ২৫ লক্ষ টাকা প্রতি মাসে। দিল্লির বিমানবন্দরের কাছে ব্রুকফিল্ড প্রপার্টির অন্তর্গত এয়ারোসিটি এরিয়াতে এই শোরুম খোলা হবে বলে জানা গিয়েছে।

ভারতে টেসলা গাড়ির দাম কত হতে চলেছে

বর্তমানে টেসলার সবথেকে সস্তার গাড়ির মডেল আমেরিকার বাজারে দাম পড়ে ৩৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ৩০.৪ লক্ষ টাকা এবং এই দাম শুধু ফ্যাক্টরি লেভেলে। ভারত সরকার যদি টেসলার গাড়ির ইমপোর্ট ডিউটি ১৫-২০ শতাংশ কমিয়েও দেয়, তাহলেও রোড ট্যাক্স, ইনসিওরেন্স মিলিয়ে এই গাড়ির অন রোড দাম দাঁড়াবে ৪০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা।

ব্রোকারেজ ফার্ম সিএলএসএর মতে, টেসলার বৈদ্যুতিন গাড়ির দাম ভারতে হতে পারে ৩৫-৪০ লক্ষ টাকা। সরকার যদি ইমপোর্ট ডিউটি, কাস্টম ডিউটি ২০ শতাংশ কমিয়েও দেয়, তাহলেও এই দাম থাকবে। খুব একটা বদল কিছু হবে না।

আরও পড়ুন: Inflation Calculator: ৫০ লাখ টাকা জমানো আছে ? ঠিক ৫ বছর পর কত হবে এই টাকার মূল্য ? জানলে অবাক হবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget