এক্সপ্লোর

Car Price Cut: ৩০ লক্ষ টাকা পর্যন্ত সস্তা হবে এই ৫ বিলাসবহুল গাড়ি, জিএসটি হ্রাসে বড় সুযোগ গাড়িপ্রেমীদের

Luxury Cars Price Drop: মার্সিডিজ এস ক্লাসের দাম ১০ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে যেখানে জিএসএল এসইউভির দাম প্রায় ১০ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে।

আপনি যদি এখন একটি নতুন বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে এখনই উপযুক্ত সময়। কারণ আর কয়েকদিন পর থেকেই জিএসটি হার কমে যাবে দেশে। আর এই জিএসটি হ্রাসের ফলে সমস্ত বিলাসবহুল গাড়ির দামও কমে যাবে হু হু করে। আর সমস্ত বিলাসবহুল গাড়ি নির্মাতারা এর ফলে সস্তায় গাড়ি কেনার সুযোগ করে দেবে ক্রেতাদের।

যেমন মার্সিডিজ এস ক্লাসের দাম ১০ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে যেখানে জিএসএল এসইউভির দাম প্রায় ১০ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে। জিএলই-র দাম প্রায় ৬-৮ লক্ষ টাকা কমে গিয়েছে। জনপ্রিয় ই-ক্লাসের দাম কমেছে ৫ লক্ষ টাকারও বেশি।

বিএমডব্লিউর ক্ষেত্রেও বড় ও দামি গাড়িগুলির দাম কমানো হয়েছে ব্যাপক হারে। এক্স ফাইভ ও এক্স সেভেনের দাম ৭ লক্ষ টাকা ও ৯ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে। ৫ সিরিজের এলডব্লিউবির দাম ৪ লক্ষ টাকারও বেশি কমানো হয়েছে।


Car Price Cut: ৩০ লক্ষ টাকা পর্যন্ত সস্তা হবে এই ৫ বিলাসবহুল গাড়ি, জিএসটি হ্রাসে বড় সুযোগ গাড়িপ্রেমীদের

দাম কমেছে অডিরও। বিলাসবহুল এই গাড়ি অনেকেরই স্বপ্ন। অডির কিউ৮ এসইউভির দাম ৮ লক্ষ টাকা কমিয়েছে সংস্থা। আর কিউ৭ মডেলের দাম ৬ লক্ষ টাকারও বেশি সস্তা হয়েছে, কিউ৫-এর দাম ৪.৫ লক্ষ টাকা কমানো হয়েছে। ল্যান্ড রোভারের ক্ষেত্রে সাড়ে ৪ লক্ষ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বড় ছাড় রয়েছে। রেঞ্জ রোভারের ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে গাড়ির দামে। ডিফেন্ডার গাড়ির দামও ৭ লক্ষ থেকে ১৮.৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে।


Car Price Cut: ৩০ লক্ষ টাকা পর্যন্ত সস্তা হবে এই ৫ বিলাসবহুল গাড়ি, জিএসটি হ্রাসে বড় সুযোগ গাড়িপ্রেমীদের

ভলভো সংস্থা তাদের নতুন এক্সসি৬০ গাড়ির দাম ৪.৭৯ লক্ষ টাকা কমিয়েছে এবং নতুন এক্সসি৯০ গাড়ির দাম ৭ লক্ষ টাকা সস্তা করেছে। এই দাম কমানোর ফলে চাহিদা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আর গাড়িগুলির বিক্রিও লাফিয়ে বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজারে এখন বিলাসবহুল এসইউভি গাড়ির চাহিদা অনেক বেশি। আর দামি গাড়িগুলির দাম সবথেকে বেশি কমানো হয়েছে।  

টাটার গাড়ির দামও কমেছে জিএসটি হ্রাসের ফলে। প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কমানো হয়েছে বিভিন্ন মডেলের দাম। ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে এই নতুন দাম। টাটা টিয়াগো, টাটা আলট্রোজ, টাটা পাঞ্চ ইত্যাদি গাড়ির দাম কমবে আগামী ২২ তারিখ থেকেই। অন্যদিকে মারুতির ওয়াগন আর মডেলের দামও ৬০ হাজার টাকা কমে যাবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget