এক্সপ্লোর

Car Price Drop : জিএসটি সংস্কারে কমবে গাড়ি-বাইকের দাম, কতটা সাশ্রয় হবে, দীপাবলি পর্যন্ত অপেক্ষা করবেন ? 

GST Reforms : কারণ নতুন করে জিএসটি সংস্কার হলেই কমবে গাড়ি বা বাইকের দাম (Car Price Drop)।  

 


GST Reforms : এখন গাড়ি (Cars) বা বাইক (Bikes) কিনতে গিয়েও পছপা হচ্ছেন অনেকে। মূলক জিএসটি সংস্কারের (GST Reforms) দিকেই তাকিয়ে রয়েছে ক্রেতারা। কারণ নতুন করে জিএসটি সংস্কার হলেই কমবে গাড়ি বা বাইকের দাম (Car Price Drop)।  

দীপাবলি পর্যন্ত অপেক্ষা করবেন
দীপাবলিতে কেনাকাটা করা শুভ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে, যদি আপনি আপনার পছন্দের জিনিসটি ছাড়ের সঙ্গে কম দামে পান, তবে এটি আপনার জন্য আরও ভাল হবে। আশা করা হচ্ছে, এই উৎসবের মরসুমে ছোট গাড়ি এবং দুই-চাকার গাড়ি সস্তা হতে পারে। কেন্দ্রীয় সরকার গাড়ি ও বাইকের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার পরিকল্পনা করছে।

যদি এটি ঘটে তাহলে গাড়ি এবং বাইকের দাম ১০% পর্যন্ত কমে যেতে পারে। এর কারণে অনেকেই তাদের কেনাকাটা স্থগিত করেছেন। এখন দীপাবলির জন্য অপেক্ষা করছেন অনেকেই। এর কারণে অটো সেক্টরে বিক্রি কমে গিয়েছে। কারণ সবাই নতুন ট্যাক্স স্ল্যাব নিয়ে জিএসটি কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে।

অটো সেক্টরে মন্দা
যেহেতু, মানুষ এখনও জিএসটি হার হ্রাসের অপেক্ষায় রয়েছে। মানুষ গাড়ি বা বাইক কেনার তাদের পূর্বের পরিকল্পনা স্থগিত করছে। এর প্রভাব অটো সেক্টরে দেখা যাচ্ছে। ইতিমধ্যে, ট্রাক্টর বিক্রি ৩২ শতাংশ পর্যন্ত কমেছে। দুই চাকার গাড়ি এবং ট্রাকের বিক্রি ৬-৭ শতাংশ কমেছে। যাত্রীবাহী গাড়ির বিক্রিও ১ শতাংশ কমেছে। বিশ্বব্যাপী ব্রোকারেজ ফার্ম জেফরিস বিশ্বাস করে যে জিএসটি কমানো হলে, দুই চাকার গাড়ি ও ছোট গাড়ির বিক্রি তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পাবে।

কী প্রত্যাশা করা হচ্ছে ?
৩-৪ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই দিনে কোন জিনিসকে কোন ট্যাক্স স্ল্যাবের আওতায় আনা হবে, কোন জিনিসের উপর জিএসটি কমানো হবে ইত্যাদি চূড়ান্ত করা হবে। তবে, আপাতত ছোট গাড়ি ও বাইকের জন্য ২৮ শতাংশ স্ল্যাব অপসারণ করা হবে বলে আশা করা হচ্ছে। বৈদ্যুতিক যানবাহন ও ট্রাক্টরগুলিকে ৫ শতাংশ জিএসটির আওতায় আনা হবে। বিলাসবহুল গাড়ির উপর জিএসটি ৪০ শতাংশেই থাকবে, তাই প্রিমিয়াম ক্রেতাদের জন্য কোনও স্বস্তির আশা নেই।

কত সাশ্রয় হবে ?
যদি আপনি ১০ লক্ষ টাকার গাড়ি কিনে থাকেন এবং তার উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়, তাহলে আপনার ১ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। অন্যদিকে, যদি বাইকটি ১ লক্ষ টাকার হয়, তাহলে আপনার ১০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। এমন পরিস্থিতিতে, জিএসটি হ্রাস নিশ্চিতভাবেই চাহিদা বৃদ্ধি করবে, যা পূরণের জন্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং শিল্পে আরও বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget