এক্সপ্লোর

Upcoming Bikes: নতুন বাইক কিনবেন ভাবছেন ? জুলাইতেই বাজারে আসছে এই ৫ নতুন মডেল

Bike News: বার্নেলির বাইক আসার পরে ১৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে পারে হোন্ডার এই নতুন বাইক। ২০.৮ এএইচ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই বাইকে। হিরো ও হোন্ডার আরও বাইক আছে তালিকায়।

Upcoming Best Bikes: আপনি কি নতুন বাইক কেনার কথা ভাবছেন ? তাহলে বেশি তাড়াহুড়ো করে লাভ নেই। আগামী মাসে অর্থাৎ জুলাইতেই বাজারে (Upcoming Bikes India) আসতে চলেছে বেশ কিছু নতুন বাইকের পসরা। ৭ থেকে ৮টি বাইক লঞ্চ হবে ভারতের বাজারে। ১০ জুলাই থেকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যেই বাজারে আসবে এই সব বাইকগুলি। এই তালিকায় রয়েছে হিরো, হোন্ডা, ল্যামব্রেটা, সুজুকির বিভিন্ন মডেল।

Benelli Leoncino 800

আগামী ১০ জুলাই বাজারে আসতে চলেছে এই বাইক (Upcoming Bikes India)। এটির ওজন বেশ অনেকটাই হবে। অর্থাৎ ভারী বাইকগুলির মধ্যে এটি অন্যতম। এর দাম থাকছে ৮ লাখ থেকে ৯ লাখের মধ্যে। এই বাইকে থাকছে ৭৫৪ সিসির ইঞ্জিন। এক লিটার তেলে ১৮ কিমি রাস্তা যাওয়া যাবে এই বাইকে।

Honda PCX Electric

বার্নেলির বাইক আসার পরে ১৫ জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে পারে হোন্ডার এই নতুন বাইক। ২০.৮ এএইচ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই বাইকে। একবার চার্জ দিলে এই বাইকে যাওয়া যাবে ১০০-১৫০ কিমি রাস্তা। ফলে মাইলেজ ও রেঞ্জ ভালই এই বাইকের। ৪ থেকে ৭ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায় এই বাইকে। ১.৪৫ লাখের মধ্যেই থাকছে এই বাইকের দাম।

Honda Rebel 300

এই আসন্ন বাইকের তালিকায় তৃতীয় স্থানেই আছে হোন্ডার আরেকটি বাইকের (Upcoming Bikes India) মডেল। হোন্ডা রেবেল ৩০০। এটিও লঞ্চ হতে পারে ১৫ জুলাই। এই বাইকে রয়েছে ২৮৬ সিসির ইঞ্জিন যাতে মাইলেজ দেবে ৩০ কিমির। এই বাইকের দাম হতে পারে ২.৩ লাখ টাকা।

Hero 450 ADV

হিরো আর হোন্ডা এই দুই বাইকের (Upcoming Bikes India) জনপ্রিয়তাকে ভারতে আর কোনও সংস্থা টেক্কা দিতে পারেনি। এবারে হিরো আরেকটি নতুন বাইক নিয়ে আসবে জুলাই মাসে। জুলাইয়ের ১৭ তারিখে আসতে পারে বাজারে। ৪৫০ সিস্যার ইঞ্জিন রয়েছে এতে, অর্থাৎ এটিও ভারী বাইকের মধ্যে পড়ছে। এই গাড়িতে সর্বোচ্চ গতি উঠবে ১৫০ কিমি প্রতি ঘন্টায়। মাত্র ২ লাখের মধ্যেই পাওয়া যাবে এই বাইক। এর মাইলেজ দেবে ২৫ কিমি।

Honda CB500F

হিরো আর হোন্ডার ছড়াছড়ি যেন। হিরো যেমন আগামী মাসে অনেক মডেল আনছে, তেমনি হোন্ডাও কিছু কম যায় না। ৪৭১ সিসি ইঞ্জিনের এই মডেল নিয়ে আসবে হোন্ডা আগামী ২০ জুলাই। এই গাড়িতে এক লিটার তেলে যাওয়া যাবে ২৮ কিমি রাস্তা। বাইকে সর্বোচ্চ গতি ১৮০ কিমি প্রতি ঘণ্টায়। হোন্ডার এই বাইকের দাম রাখা হয়েছে ৪.৭৯ লাখ টাকা।

Jawa Bikes: ১৬ হাজার টাকা ছাড়ে মিলবে Jawa-র এই বাইক ! কী নতুন ফিচার্স এল ?

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget