8th Pay Commission : ফিরবে পুরনো পেনশন স্কিম ? অষ্টম বেতন কমিশনে কী হতে চলেছে সিদ্ধান্ত ? কবে সুপারিশ বাস্তবায়ন ?
Pension News Update: কমিশন গঠন হওয়ার ১৮ মাসের মধ্যে সুপারিশ দিতে হয়, সেখানে ইতিমধ্যেই ১০ মাস কেটে গেছে কমিশনের। এবার কি পুরনো পেনশন স্কিমই ফিরিয়ে আনার সুপারিশ করতে পারে কমিশন ?

Pension News Update: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর। ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) পাশাপাশি পেনশন নিয়েও বড় সুপারিশ করতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। কমিশন গঠন হওয়ার ১৮ মাসের মধ্যে সুপারিশ দিতে হয়, সেখানে ইতিমধ্যেই ১০ মাস কেটে গেছে কমিশনের। এবার কি পুরনো পেনশন স্কিমই ফিরিয়ে আনার সুপারিশ করতে পারে কমিশন ?
বহুদিন ধরেই OPS আনার দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি
বহুদিন ধরেই NPS-এর পরিবর্তে OPS বা ওল্ডার পেনশন স্কিম ফিরিয়ে আনার কথা বলছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন। মূলত, অবসরের পরে কোনও আর্থিক ঝুঁকি নিতে রাজি নন কর্মীরা। সেই কারণে রিটায়ারমেন্টের পর নিশ্চিত আর্থিক রিটার্ন চাইছেন তারা। সেই কারণেই বার বার উঠছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি।
কেন দীর্ঘদিন ধরে OPS-এর এই দাবি উঠছে, পিছনে রয়েছে কী কারণ ?
২০০৪ সালে ১ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য NPS নিয়ে এসেছে সরকার। কর্মী ছাড়াও নিয়োগকর্তা বা কোম্পানি এতে নিজেদের আর্থিক অবদান রাখেন। এই ক্ষেত্রে আপনি অবসরের পর কত টাকা পাবেন, তা নির্ভর করে জমা টাকার ইনভেস্টমেন্ট পারফরমেন্সের ওপর। এখানেই আপত্তি রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলির। তাদের মতে, অবসরের পর পেনশনের ক্ষেত্রে কেউ ঝুঁকি নিতে চায় না। OPS আগে থেকেই আপনার পেনশনের আর্থিক পরিমাণের নিয়ম নিশ্চিত থাকে, সেই ক্ষেত্রে সমস্য়া তৈরি হয়। তাই NPS-এর পরিবর্তে OPS বা পুরনো পেনশন স্কিম ফেরানোর কথা বলা হচ্ছে।
এখন UPS আনতে চাইছে সরকার
সরকার বর্তমানে ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে NPS নিয়ে এসেছে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই স্কিম বাস্তবায়ান করা হয়েছে। UPS-এ আপনি ২৫ বছর চাকরি করার পর, অবসরের আগে শেষ ১২ মাসের বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসাবে পাবেন। একইভাবে আপনি যদি ১০ বছর কাজর পর অবসর নেন, সেই ক্ষেত্রে ন্যূনতম পেনশন ১০,০০০ টাকা দেওয়া হবে।
অনেক কর্মী সংগঠন আরও দাবি করেছে, NPS-এর অধীনেই এমন সুবিধা দেওয়া হোক, যেখানে কর্মীরা একটি নির্দিষ্ট বছর চাকরি করার পর, যেন পুরনো পেনশন স্কিমের সুবিধা নিতে পারেন।
আগামী ২ বছরের মধ্য়েই কি পুরনো পেনশন স্কিম চালু হবে
এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে সরকার। সংসদে বলা হয়েছে, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই কারণে শীঘ্রই OPS সরকার নিয়ে আসবে এমনটা ভাবার কোনও যুক্তি নেই। এটা এখন পুরোপুরি নির্ভর করছে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ওপর। বর্তমানে বেতন বৃদ্ধির পরিকাঠামো সংস্কারে বিভিন্ন শহরে কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছে সরকার। যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি ছাড়াও পেনশন নিয়ে নানা প্রস্তাব জমা পড়েছে।






















