UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI Vyapar Sakhsam Scheme :নতুন এই স্কিমের আওতায় মূলত ছোট দোকানিদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও উৎসাহিত করত চাইছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।

UPI Vyapar Sakhsam Scheme : ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) গত সপ্তাহেই নিয়ে এসেছে UPI Vyapar Sakhsam Scheme। ছোট দোকানিদের সুবিধার্থে ও UPI পেমেন্টের প্রচলন আরও বাড়াতে এই স্কিম নিয়ে এসেছে সংস্থা। সম্প্রতি এই খবরের বিষয়ে জানিয়েছে সংবাদ সংস্থা ANI।
কী কী সুবিধা পাবেন ছোট দোকানিরা ?
নতুন এই স্কিমের আওতায় মূলত ছোট দোকানিদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও উৎসাহিত করতে চাইছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। নতুন এই স্কিমের আওতায় ছোট দোকানিদের ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যেখানে ছোট ব্যবসায়ীদের জন্য প্রতিটি ফিজিক্যাল কিউআর কোড বোর্ডের জন্য ৩০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি সাউন্ড বক্স বসানোর জন্য ৭৫০ টাকা দেবে সরকার। তবে সব দোকানি পাবেন না এই সুবিধা। এই সুবিধা পাওয়ার কিছু শর্তাবলী রয়েছে।
'ব্যাপার সক্ষম স্কিম' সম্পর্কে কী কী জানা গেছে ?
মূলত, টায়ার ৩ ও টায়ার ৬ সেন্টারের কথা ভেবেই এই সুবিধা দেওয়া হচ্ছে। উত্তর-পূ্র্বের রাজ্য় ছাড়াও জম্মু-কাশ্মীর, লাদাখের দোকানিরা কেন্দ্রীয় সরকারের এই স্কিমের সুবিধা পাবেন।
এই বিষয়ে গত ১১ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। যেখানে বলা হয়েছে, ছোট ব্যবসায়ীদের জন্য প্রতিটি ফিজিক্যাল কিউআর কোড বোর্ডের জন্য ৩০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি সাউন্ড বক্স বসানোর জন্য ৭৫০ টাকা দেওয়া হবে। সঙ্গে লেনদেন সংক্রান্ত ইনসেনটিভও দেওয়া হবে যোগ্য় দোকানিদের।
এই ইনসেনটিভ কাঠামোটি তিনটি বিষয়ের জন্য দেওয়া হচ্ছে। সরকার এখানে নতুন ব্যবসায়ী যুক্ত করা, লেনদেনের বৃদ্ধি ও অতিরিক্ত বৃদ্ধির জন্য যথাক্রমে ৩০ শতাংশ, ৫০ শতাংশ ও ২০ শতাংশ তহবিল বরাদ্দ করেছে।
কোন ব্য়বসায়ীদের জন্য কী সুবিধা
ছোট ব্যবসায়ীদের জন্য প্রতিটি ফিজিক্যাল কিউআর কোড বোর্ডের জন্য ৩০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি সাউন্ড বক্স বসানোর জন্য ৭৫০ টাকা দেওয়া হবে। এখানে ব্যবসায়ীদের যোগ্যতা অর্জনের জন্য তিন মাসের মধ্য়ে অন্তত ২ মাস ২৫টি করে বৈধ লেনদেন করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীর প্রতি মাসের লেনদেন মূল্য কমপক্ষে ৫০০০ টাকা হতে হবে।
দ্বিতীয় ক্ষেত্রে ইনসেনটিভের সুবিধা পেতে ব্যবসায়ীর লেনদেনের পরিমাণ ত্রৈমাসিক ভিত্তিতে অন্তত ৫ শতাংশ হারে বৃদ্ধি পেতে হবে। তবেই সরকারি ইনসেনটিভের সুবিধা পাওয়া যাবে। তৃতীয় নিয়মের ক্ষেত্রে, আগের ত্রৈমাসিকের তুলনায় যোগ্য লেনদেনগুলোর বর্ধিত মূল্যের ০.২০ শতাংশ হারে ইনসেনটিভ গণনা করা হবে।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আগের তিন মাসে ব্যবসায়ীর লেনদেন ১০ লাখ টাকা ও পরবর্তী ত্রৈমাসিকে ১২ লাখ টাকা হলে, এই অতিরিক্ত ২ লাখের ওপর ০.২০ শতাংশ হারে ইনসেনটিভ গণনা করা হবে। যা দোকানিকে উৎসাহিত করার জন্য দেবে সরকার।
আরও পড়ুন : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও






















