এক্সপ্লোর

Financial Planning : মাস শেষ হওয়ার আগেই পকেট খালি ? এই ভুলগুলি হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ

Money Making Tips : জানেন, কেন এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আপনাকে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যায়, প্রয়োজন নেই এমন খরচ বন্ধ করুন।
  • খরচের হিসাব রাখুন ও আয় অনুযায়ী জীবনযাত্রার মান নির্ধারণ করুন।
  • বেতনের সঙ্গে সঙ্গেই জরুরি ও সঞ্চয়ের জন্য টাকা আলাদা করে রাখুন।
  • নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করবে।

Money Making Tips : বেতনভুক কর্মীদের ক্ষেত্রে এরকম হওয়াটা এখন স্বাভাবিক হয়ে গেছে। মাস শুরু হতেই ঋণের কিস্তি (EMI) দিয়ে মাসকাবারি খরচ (Financial Planning)  সামলে উঠেতেই চলে যায় অনেকটা টাকা (Money)। মাস শেষ হওয়ার আগেই তাই পকেট খালি হওয়ার পরিস্থিতি হয়। জানেন, কেন এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আপনাকে। 

মাস শেষ হওয়ার আগেই পকেট খালি
মাসের শুরুতে স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় প্ল্যানিং। যদিও মনেরমতো কাজ করে ওঠার আগেই প্রায় খালি হয়ে যায় অ্য়াকাউন্ট। ভেবে দেখেছেন কেন এমনটা হয় ? মূলত বাড়ি ভাড়া, কারেন্ট বিল, ইএমআই আর দৈনন্দিন খরচের চাপে মাসের শেষ সপ্তাহ আসতে না আসতেই ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় শূন্য হয়ে যায়। কীভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে পারেন।

লোকদেখানো খরচ বন্ধ করুন
জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকেই সাধ্যের অতিরিক্ত খরচ করে ফেলেন। দামি গ্যাজেট, ব্র্যান্ডের পোশাক বা ঘনঘন রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস পকেট খালি করার অন্যতম বড় কারণ। আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই জীবনযাত্রার মান নির্ধারণ করা উচিত।

অবশ্যই খরচের হিসেব রাখতে হবে
কোথায় কত টাকা খরচ করেছেন তার হিসাব না রাখলে এই পরিস্থিতি হওয়া স্বাভাবিক। নিয়মিত খরচের ওপর নজর রাখলে বোঝা যায় ঠিক কোথায় অতিরিক্ত খরচ হচ্ছে তা বুঝতে পারবেন।  

বাজেট করে এগোতে হবে
আমরা বেতন পাওয়ার পর কোনও পরিকল্পনা ছাড়াই খরচ শুরু করি। বাজেট না করে ইচ্ছেমতো খরচ করায় মাসের শেষে পকেটে টান পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বেতন পাওয়ার সাথে সাথেই বাড়ি ভাড়া, রেশন এবং ইউটিলিটি বিলের মতো প্রয়োজনীয় খরচের একটি তালিকা তৈরি করা জরুরি। এই বাজেট তৈরি করতে একটি ডায়েরি মেনটেন করুন।

জরুরি অবস্থার কথা মাথায় রেখে টাকা রাখুন হাতে 
পরিবারে কেউ হঠাৎ অসুস্থ, গাড়ি বা বাইক মেরামত আমাদের মাসিক বাজেট বাড়িয়ে দেয়। এই ধরনের পরিস্থিতির জন্য আলাদা কোনও টাকা জমানো না থাকলে মানুষকে ক্রেডিট কার্ড বা লোনের ওপর নির্ভর করতে হয়, যা পরের মাসের বাজেটকেও প্রভাবিত করে। অন্তত তিন মাসের খরচের সমান টাকা একটি 'ইমার্জেন্সি ফান্ড'-এ রাখা বুদ্ধিমানের কাজ।

খরচ সামলে পরে সঞ্চয় করুন
মনে রাখবেন, সারা মাস খরচ করার পর যা বাঁচবে তা সঞ্চয় করতে হবে। কিন্তু বাস্তবে মাসের শেষে জমানোর মতো আর কিছুই অবশিষ্ট থাকে না। বিশেষজ্ঞরা “Pay Yourself First” বা নিজেকে আগে দেওয়ার পরামর্শ দেন। অর্থাৎ, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্চয়ের জন্য আলাদা করে টাকা রেখে দিন। তাহলে সংসার খরচের টাকায় হাত পড়বে না। 

কীভাবে এর থেকে মুক্তি পাবেন 

খরচের দিকে তাকান: গত তিন মাসের খরচের ধরন বুঝে একটি নতুন পরিকল্পনা তৈরি করুন।

অটো সেভিংস: সঞ্চয়কে অভ্যাসে পরিণত করতে SIP (Systematic Investment Plan) বা অটোমেটেড সেভিংস অপশন ব্যবহার করুন।

নিয়ম মেনে চলা: আয়কে প্রয়োজন, সঞ্চয় এবং বিনিয়োগ—এই তিন ভাগে ভাগ করে ফেলুন।

মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদি আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে পারে।

Frequently Asked Questions

কেন মাসের শেষ সপ্তাহ আসতে না আসতেই ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় শূন্য হয়ে যায়?

বাড়ি ভাড়া, কারেন্ট বিল, ইএমআই এবং দৈনন্দিন খরচের চাপে মাসের শেষ সপ্তাহ আসার আগেই ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হয়ে যায়।

লোকদেখানো খরচ বলতে কী বোঝানো হয়েছে?

সাধ্যের অতিরিক্ত খরচ, যেমন - দামি গ্যাজেট, ব্র্যান্ডের পোশাক বা ঘনঘন রেস্তোরাঁয় খাওয়া লোকদেখানো খরচের অন্তর্ভুক্ত।

খরচের হিসেব রাখা কেন জরুরি?

নিয়মিত খরচের ওপর নজর রাখলে বোঝা যায় ঠিক কোথায় অতিরিক্ত খরচ হচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

জরুরি অবস্থার জন্য কেন টাকা হাতে রাখা উচিত?

হঠাৎ অসুস্থতা বা গাড়ি মেরামতের মতো অপ্রত্যাশিত খরচের জন্য একটি 'ইমার্জেন্সি ফান্ড' থাকলে ক্রেডিট কার্ড বা লোনের উপর নির্ভর করতে হয় না।

সঞ্চয়ের জন্য 'Pay Yourself First' বলতে কী বোঝায়?

বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে রেখে দেওয়া উচিত, যাতে সংসার খরচের টাকায় হাত না পড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget