এক্সপ্লোর

Uniform KYC: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড, বড় বদল আসছে KYC-র নিয়মে- কী সুবিধে গ্রাহকদের ?

KYC Rule Change: সম্প্রতি নির্মলা সীতারামন জানিয়েছেন গ্রাহক যাচাইয়ের জন্য দেশের সর্বত্র সব ধরনের পরিষেবার ক্ষেত্রেই একটি Uniform KYC প্রয়োগ করা হবে। কী এই Uniform KYC ?

KYC Rules: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিংবা বিমা পরিষেবা নেওয়া KYC একটি অপরিহার্য অঙ্গ বলা চলে। সমস্ত কাজের জন্যেই আমাদের KYC করা দরকার পড়ে। আগে খাতায় কলমে কেওয়াইসি জমা করতে হত, এখন ব্যাঙ্ক ও ফিনান্স পরিষেবাগুলির ডিজিটালাইজেশন হওয়ায়সেই পদ্ধতি এখন অনেক সহজ ও উন্নত হয়ে গিয়েছে। বায়োমেট্রিক চালু হয়েছে এই প্রক্রিয়ায়। কিন্তু এবার KYC-র নিয়মে বড় বদল আসতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার KYC নিয়েই একটি বার্তা দেন। কী বলেন তিনি ?

সম্প্রতি নির্মলা সীতারামন জানিয়েছেন গ্রাহক যাচাইয়ের জন্য দেশের সর্বত্র সব ধরনের পরিষেবার ক্ষেত্রেই একটি Uniform KYC প্রয়োগ করা হবে। কী এই Uniform KYC ? চলুন জেনে নেওয়া যাক।

FSDC প্রস্তাব দিয়েছে ইউনিফর্ম কেওয়াইসি চালু করার

কেওয়াইসি অর্থাৎ Know Your Customer আপনার গ্রাহককে চিনুন। এটি গ্রাহকদের শনাক্ত করার একটি পদ্ধতি। প্রত্যেক গ্রাহককেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা বিমা কেনার সময় এই কেওয়াইসি করাতে হয়। প্রয়োজনে অনেকবার এই কেওয়াইসি করানো হতে পারে। আপডেট কিছু করা হলে আপনার থেকে আরও একবার কেওয়াইসি চাওয়া হতে পারে। এর মাধ্যমে যেমন একদিকে অনেক সময় ব্যয় হয়, তেমনি একইসঙ্গে প্রচুর কাগজপত্র, অর্থও ব্যয় হয়। আর তাই এবার FSDC (Financial Stability and Development Council) সর্বত্র Uniform KYC চালু করতে চলেছে। আর মাধ্যমে আদপে আর্থিক যে কোনও পরিষেবার ক্ষেত্রে কেবলমাত্র একবারই আপনাকে KYC করাতে হবে।

নিয়মের খসড়া তৈরি হচ্ছে

জানা গিয়েছে, কেন্দ্র সরকার টিভি সোমানাথনের সহায়তায় ও নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যা এই ইউনিফর্ম কেওয়াইসি সংক্রান্ত সমস্ত কাঠামো ও নিয়মের খসড়া প্রস্তুত করবে। FSDC-র সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় অর্থমন্ত্রী কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার কথা পরামর্শ হিসেবে দিয়েছিলেন। আর তাঁর কথা অনুযায়ীই এই আর্থিক পরিষেবা সহজ করার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফে।

কীভাবে কাজ করবে KYC ?

কেন্দ্রীয় কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রি (CKYCR) তৈরি হয়েছিল ২০১৬ সালে। এর জন্য বিভিন্ন আর্থিক পরিষেবার জন্য বারবার কেওয়াইসি জমা করতে হবে না। এই নতুন সিস্টেমে গ্রাহক একটি ১৪ সংখ্যার CKYC নম্বর পাবেন যা তাঁর পরিচয় হিসেবে কাজ করবে। এক্ষেত্রে বিনিয়োগ শুরু ক্ষেত্রে একবার SEBI-র কাছে KYC জমা করলে আর আলাদা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় KYC জমা করতে হবে না।

আরও পড়ুন: Paytm: এই ব্যাঙ্কের সঙ্গে হাত মেলাল পেটিএম, ইউপিআই লেনদেনে কী বদল আসবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget