এক্সপ্লোর

Blue Aadhaar Card: সন্তানের বয়স ৫ বছরের নীচে? কীভাবে পাবেন এই বিশেষ আধার কার্ড?

Aadhaar for Children:পাঁচ বছরের নীচের শিশুদের জন্য বিশেষ আধার কার্ড রয়েছে। এতে আঙুলের ছাপ বা চোখের মণির ছবি প্রয়োজন হয় না। কীভাবে আবেদন করবেন? কী কী লাগবে?

কলকাতা: সরকারি প্রকল্পের সুবিধা পেতে কিংবা পরিচয় পত্র হিসেবে ব্যবহার হল আধার। ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক এই দুই ধরনের তথ্যই থাকে আধার কার্ডে। সাধারণ আধার কার্ড আমরা সবাই চিনি। এটা ছাড়াও রয়েছে আরও এক ধরনের আধার কার্ড। সেটি Blue বা Baal Aadhaar Card. পাঁচ বছরের নীচের শিশুদের জন্য় এই ধরনের আধার কার্ড (Aadhaar Card Application) তৈরি করা হয়। ২০১৮ সালে প্রথম আনা হয় এই আধার কার্ড।  Baal Aadhaar Card-এ কোনওরকম বায়োমেট্রিক তথ্য প্রয়োজন হয় না। অর্থার হাতের আঙুলের ছাপ (Fingerprint) বা চোখের মণির (Iris Scan) ছবির প্রয়োজন হয় না।
  
কেন এর নাম Blue Aadhaar Card?
সাধারণ আধার কার্ড সাদা রঙের হয়। পাঁচ বছরের নীচের শিশুদের আধার কার্ড নীল রঙের হয়। তাই এমন নাম। (How to Apply Blur Aadhaar Card)

এই ধরনের আধার কার্ডে ১২ সংখ্যার unique identification number থাকে। তার সঙ্গে অভিভাবকের নাম, ঠিকানা এবং বাকি তথ্য থাকে। পাঁচ বছরের নীচের শিশুদের UID-তে ছবি থাকে এবং বাবা কিংবা মায়ের বা অভিভাবকের UID-এর সঙ্গে লিঙ্ক করা থাকে।  

UIDAI কর্তৃপক্ষই এই আধার কার্ড দিয়ে থাকে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে অথবা স্কুলে ভর্তি করতে এই ধরনের আধার কার্ড প্রয়োজন হয়। 


কীভাবে সন্তানের জন্য় Blue Aadhaar Card-এর আবেদন করবেন? (Application for Baal Adhaar Card)

কাছাকাছি কোনও আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে পারেন (https://uidai.gov.in) -এই ওয়েবসাইট থেকে সেই তালিকা পাওয়া যেতে পারে।

আধার কেন্দ্রে যাওয়ার সময় সন্তানের জন্মের শংসাপত্র (Birth Certificate) নিয়ে যেতে হবে। সঙ্গে টিকাকরণের কার্ড রাখলেও হবে।

বাবা-মা অথবা যিনি অভিভাবক তাঁর পরিচয়পত্র এবং ঠিকানার শংসাপত্র (আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড) রাখতে হবে।  

ওই শিশুর একটি ছবি রাখতে হবে

আধার কেন্দ্রে নিয়ে একটি ফর্ম ভরতে হবে। ওই ফর্মটি UIDAI-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট বের করে বাড়ি থেকে ভরে নিয়ে যাওয়া যায়।

আধার কেন্দ্রে শিশুর ছবি তোলা হবে।

এবার যাবতীয় নথির সঙ্গে ওই ফর্ম জমা দিতে হবে আধার কেন্দ্রের নির্দিষ্ট কাউন্টারে। এরপর একটি স্লিপ দেওয়া হবে সেখান থেকে। সেই স্লিপে শিশুর নথিভুক্তিকরণের আইডি (Aadhaar Enrollment ID) থাকবে, যা দিয়ে হাতে না পাওয়া পর্যন্ত আধার কার্ডের আবেদনের তথ্যের পরিস্থিতি অনলাইনে দেখা যাবে (Aadhar Card for Child)।

পাঁচ বছরের নীচের শিশুদের জন্য এই আধার কার্ড তৈরি করতে কোনও খরচ লাগে না। পাঁচ বছর পূর্ণ হয়ে গেলেই প্রয়োজনীয় বায়োমেট্রিক আপডেট করতে হবে আধার কেন্দ্রে গিয়ে (Children Aadhaar Card)।

অনলাইনেই পাঁচ বছরের নীচের শিশুর জন্য আধার কার্ডের আবেদন করা যায়:

https://uidai.gov.in -UIDAI এর এই ওয়েবসাইটে যেতে হবে।

এখানে My Aadhaar সেকশনে নিয়ে Book an Appoinment- এ গিয়ে ক্লিক করতে হবে

এবার New Aadhaar- সিলেক্ট করে মোবাইল নম্বর ও ক্যাপচা দিতে হবে

এবার ০-৫ বছর বয়সীদের জন্য অপশন ক্লিক করতে হবে।

এবার যাবতীয় তথ্য দিয়ে কাছাকাছি কোনও আধার কেন্দ্রে সময়মতো বুকিং স্লট নিতে হবে।

আরও পড়ুন: ১০০ অভিযোগ, শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে FIR পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
IBPS Clerk Recruitment : ব্যাঙ্কে প্রচুর পদে হচ্ছে ক্লার্ক নিয়োগ, কী যোগ্যতা, কবে আবেদনের শেষ তারিখ ?
ব্যাঙ্কে প্রচুর পদে হচ্ছে ক্লার্ক নিয়োগ, কী যোগ্যতা, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget