এক্সপ্লোর

BSNL Rural Entry Plan : BSNL আনল ২৫৯ টাকায় হাই-স্পিড ব্রডব্যান্ড, দুরন্ত সব সুবিধা, কেবল এঁরা পাবেন

BSNL Broadband : তবে নির্দিষ্ট এদের কথা মাথায় রেখেই আনা হয়েছে এই পরিষেবা। জেনে নিন, কোথায় ও কারা পাবেন।  

BSNL Broadband : বেসরকারি কোম্পানির ভিড়ে এবার দুরন্ত এক প্ল্যান (BSNL Rural Entry Plan)। নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL। গ্রামীণ ভারতকে জুড়তে এই ব্রডব্য়ান্ড প্ল্যান (BSNL High Speed Broadband) নিয়ে এসেছে কোম্পানি। যেখানে আপনি পাবেন হাই স্পিড ইন্টারনেটের (Internet Service) পাশাপাশি আরও অনেক সুবিধা। জেনে নিন, ঠিক কী কী পাওয়া যাবে ভারত নেট প্রোগ্রামের (BharatNet Program) আওতায়।

কত টাকার প্ল্যান এনেছে কোম্পানি

সারা ভারতের ডিজিটাল ব্যবধান দূর করতে এই ব্রডব্যান্ড প্ল্যান এনেছে কোম্পানি। গ্রামীণ ভারতকে জুড়তে সস্তায় হাই-স্পিড ইন্টারনেট পৌঁছে দিচ্ছে BSNL । সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) কেন্দ্রীয় সরকারের ‘সংশোধিত ভারতনেট কর্মসূচি’ (Amended BharatNet Program)-র অধীনে বিএসএনএল নিয়ে এসেছে এই  সাশ্রয়ী প্ল্যান। এর নাম ‘রুরাল ফাইবার এন্ট্রি প্ল্যান’। এই প্ল্যানের মাধ্যমে শহরের মতো প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাবে হাই-স্পিড ব্রডব্যান্ড কানেকশন। মাত্র ২৫৯ টাকা দিলেই পাওয়া যাবে এই ব্রডব্য়ান্ড কানেকশন।

২৫৯ টাকার প্ল্যানে কী কী থাকছে ?

১  BSNL-এর এই নতুন প্ল্যানে গ্রামীণ এলাকায় পাওয়া যাবে হাই-স্পিড ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 25 Mbps পর্যন্ত স্পিড। মাসে 700 GB হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে।

২ আপনিও পাবেন আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা। তবে একটা বিষয় এই ক্ষেত্রে মনে রাখতে হবে। ৭০০ জিবি-র কোটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না। সেক্ষেত্রে 2 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।

৩ এতে আপনি পাবেন ফ্রি ভয়েস কলিং । সাশ্রয়ী এই প্ল্যানে আপনি পাবেন, দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি (STD) কল করার সুবিধা।

৪ এই ব্রডব্যান্ড কানেকশনের জন্য আপনার আলাদা করে ইনস্টলেশন চার্জ দিতে হবে না। বিনামূল্যে পাওয়া যাবে এই ইনস্টলেশনের সুবিধা। ওয়াই-ফাই রাউটার বা ওএনটি (ONT/Modem) সেটআপ সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।

৫ সবথেকে বড় বিষয়,এতে রয়েছে বিনামূল্যে ওটিটি (OTT)  বিনোদনের সুবিধা। বিএসএনএল-এর নিজস্ব Waves OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে এই প্ল্যানের সঙ্গে।

BSNL কেন নিয়েছে এই উদ্যোগ
সম্প্রতি BSNL দেশে ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত ও নন-জিপি গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবার কেবল বিছানোর কাজ করছে । গ্রামীণ ভারতকে জুড়তেই এই কাজ করছে কোম্পানি। রাষ্ট্রায়ত্ত কোম্পানি ২৫৯ টাকার এই সস্তা প্ল্যানে উপকৃত হবে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা। অনলাইনে পড়াশোনা, ছোট ব্যবসায়ী, ওয়ার্ক ফ্রম হোম করা কর্মী  ই-গভর্নেন্স বা টেলিমেডিসিনের সুবিধা পেতে দারুণভাবে সাহায্য করবে এই প্ল্যান।

 কানেকশন কোথায় পাবেন  ?
রাষ্ট্রায়ত্ত কোম্পানির তরফে জানানো হয়েছে, স্থানীয় গ্রামীণ যুবক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত 'ভারতনেট উদ্যমী' (BharatNet Udyami) পার্টনারদের মাধ্যমে সরাসরি গ্রামে বসেই এই কানেকশন নেওয়া ও দ্রুত টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যাবে।

আরও পড়ুন : BSNL আনল দুর্দান্ত অফার, ১৯৯ টাকায় দিনে ২GB ডেটা, যত খুশি কলিং, জিও-এয়ারটেল দেয় কী প্ল্যান ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission : ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?
ডিএ জুড়ে গেলে ৭ বছরে দ্বিগুণ হবে এদের বেতন, অষ্টম বেতন কমিশনে কী হতে পারে হিসেব ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Best Investment Tips : ৩০ লাখ বিনিয়োগ করলে কোথায় পাবেন বেশি মাসিক রিটার্ন ? FD, SCSS না পোস্ট অফিস MIS
৩০ লাখ বিনিয়োগ করলে কোথায় পাবেন বেশি মাসিক রিটার্ন ? FD, SCSS না পোস্ট অফিস MIS
UPI New Update: এবার QR কোড স্ক্যান না করেই পাঠাতে পারবেন টাকা, UPI নিয়ে এল 'ট্যাপ অ্য়ান্ড পে', কীভাবে কাজ করবে নতুন ফিচার ?
এবার QR কোড স্ক্যান না করেই পাঠাতে পারবেন টাকা, UPI নিয়ে এল 'ট্যাপ অ্য়ান্ড পে', কীভাবে কাজ করবে নতুন ফিচার ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: BRICS সম্মেলনের নৈশভোজে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
PM Modi:
CBI News: বহুতল নির্মাণে দুর্নীতির তদন্তে এবার সিবিআই
TMC News: কার দখলে জোড়া ফুল? উপনির্বাচনের আগেই কি ফয়সালা?
ED Raid : কলকাতা, কর্ণাটকে তল্লাশি, সাড়ে ৩ কোটিরও বেশি নগদ বাজেয়াপ্ত!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget