এক্সপ্লোর

Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস

EPFO 2.01: নতুন পোর্টালে ক্লেমের স্ট্যাটাস জানতে প্রথমে সদস্যকে UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা ব্যবহার করে লগ ইন করতে হবে। সেখানেই দেখা যাবে সমস্ত পুরনো ও চলতি ক্লেমের তথ্য এবং চাকরির সম্পূর্ণ ইতিহাস।

কলকাতা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO (Employees' Provident Fund Organisation) নতুন EPFO 2.01 Unified Member Portal চালু করেছে। সমস্ত সদস্যের তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের পর এই নতুন পোর্টাল চালু হয়েছে। এর ফলে অনলাইন পরিষেবা আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ হবে বলে জানিয়েছে EPFO। নতুন আপডেটে সদস্যরা সহজেই পুরনো ও নতুন PF ক্লেমের স্ট্যাটাস দেখতে পারবেন। পাশাপাশি একই জায়গায় চাকরির সম্পূর্ণ ইতিহাসও দেখা যাবে।

আরও পড়ুন: যাত্রী প্রতীক্ষালয় দখল করে তৃণমূলের দলীয় কার্যালয়ের অভিযোগ, বিক্ষোভ মালদার মোকদমপুরে

নতুন পোর্টালে ক্লেমের স্ট্যাটাস জানতে প্রথমে সদস্যকে UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা ব্যবহার করে লগ ইন করতে হবে। এরপর Online Services বিভাগে গিয়ে Track Claim Status অপশনে ক্লিক করলেই সমস্ত পুরনো ও চলতি ক্লেমের তথ্য দেখা যাবে। সেখানে ক্লেমের ধরন, জমা দেওয়ার তারিখ, ট্র্যাকিং আইডি এবং বর্তমানে সেই ক্লেমের কী অবস্থা, সেটা দেখা যাবে।

EPFO 2.01-এর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, নতুন বা চলতি কোনও ক্লেমে ত্রুটি থাকলে বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে সদস্যরা তা পোর্টালেই দেখতে পারবেন। প্রয়োজনে SMS-এর মাধ্যমেও সেই সংক্রান্ত তথ্য জানা যাবে। এছাড়া বিভিন্ন ধরনের ক্লেমে কত টাকা পাওয়ার যোগ্যতা রয়েছে, সেটিও আবেদন করার আগেই দেখা যাবে।               

আরও পড়ুন: বাড়ছে মিড ডে মিলের বরাদ্দ, 'হাই কোয়ালিটির খাবার দেওয়া হবে', বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নতুন পোর্টালে Service History নামে একটি বিশেষ ফিচারও যুক্ত হয়েছে। এই সুবিধার মাধ্যমে সদস্যরা তাঁদের UAN-এর সঙ্গে যুক্ত সম্পূর্ণ চাকরির ইতিহাস এক জায়গায় দেখতে ও ডাউনলোড করতে পারবেন। লগ ইনের পর OTP যাচাই সম্পন্ন করে Service History বিভাগে গেলেই এই তথ্য পাওয়া যাবে।               

EPFO বলছে, এই ফিচারের মাধ্যমে সদস্যরা আগের চাকরির তথ্য, EPF ও EPS-এর সদস্যপদ, কোনও পরিষেবা বাদ পড়েছে কি না বা ভুল তথ্য রয়েছে কি না, তা সহজেই যাচাই করতে পারবেন। ভবিষ্যতে PF তোলা, পেনশনের আবেদন বা নতুন চাকরিতে যোগ দেওয়ার সময়ও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget