এক্সপ্লোর

EPFO: ইপিএফও পোর্টালে মিটল সমস্যা, ই-পাসবুকের মাধ্যমেই দেখা যাবে ব্যালেন্স

EPFO Portal: বিগত কয়েকদিন ধরেই ইউজাররা জানাচ্ছিলেন যে অনলাইনে ইপিএফ ব্যালান্স চেক করতে গেলেই এরর মেসেজ দেখাচ্ছে। তবে প্রযুক্তিগত সমস্যা মিটে গিয়েছে।

EPFO: সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হয়েছিল Employees' Provident Fund Organisation বা ইপিএফও- র পোর্টাল (EPFO Portal)।  ইউজাররা ই-পাসবুক (e-passbook) ফেসিলিটির মাধ্যমে ইপিএফ ব্যালান্স (EPF Balance) চেক করতে পারছিলেন না। তবে এখন সেই সমস্যা মিটে গিয়েছে। ইউজাররা এখন ইপিএফ ব্যালান্স দেখতে পাবেন ই-পাসবুকের মাধ্যমেই। গত কয়েকদিন ধরেই এই পরিষেবা ব্যাহত ছিল। স্বভাবতই ইউজারদের মধ্যে শুরু হয়েছিল উচাটন। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ট্যুইটারে ব্যাহত পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। তবে বুধবার ১৮ জানুয়ারি ইপিএফও- র তরফে জানানো হয়েছে যে এই সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ ই-পাসবুক ঠিকভাবে আপডেটেড হচ্ছে। আর তার মাধ্যমেই একজন নিজের ইপিএফ ব্যালান্স দেখতে পাবেন। 

বিগত কয়েকদিন ধরেই ইউজাররা জানাচ্ছিলেন যে অনলাইনে ইপিএফ ব্যালান্স চেক করতে গেলেই এরর মেসেজ দেখাচ্ছে। বারবার দেখা যাচ্ছিল EPFO ​​services are not available due to technical maintenance issues. Sorry for the inconvenience- এই মেসেজ। অর্থাৎ ইপিএফও পোর্টালে প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে ই-পাসবুকের মাধ্যমে সাবস্ক্রাইবাররা নিজেদের ব্যালান্স দেখতে পাচ্ছিলেন না। তবে এই সমস্যা আপাতত মিটে গিয়েছে। ইপিএফও- র তরফেই জানানো হয়েছে যে ই-পাসবুকের মাধ্যমেই ব্যালান্স চেক করা যাবে এখন। 

এর আগে ইপিএফও-র তরফে তাদের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছিল ১৭ জানুয়ারি সার্ভিস শুরু হয়ে যাবে। ১৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে ই-পাসবুক ফেসিলিটি চালু হবে বলে জানানো হয়েছিল। তবে সাবস্ক্রাইবাররা জানান যে ১৭ জানুয়ারি ওই নির্দিষ্ট সময়ের পরেও ইপিএফ ব্যালেন্স দেখার জন্য প্রয়োজনীয় সার্ভিস চালু হয়নি। প্রযুক্তিগত কিছু সমস্যা দেখা দিয়েছিল এই পোর্টালে। তবে সেই সমস্যা এখন মিটে গিয়েছে। 

ইপিএফ ব্যালেন্স

ইপিএফও পোর্টালে গিয়ে ই-পাসবুকের মাধ্যমে সাবস্ক্রাইবাররা নিজের ইপিএফ ব্যালেন্স দেখতে পারেন। ইউজারের নিজস্ব যোগদান এবং কোম্পানি কন্ট্রিবিউশন, সবই দেখা যাবে এখানে। এর পাশাপাশি পেনশন আউট গো এবং ইন্টারেস্ট অর্থাৎ সুদ (যদি কিছু থাকে), সেটা ইউজারের এখানে বেনেফিশিয়ারির অ্যাকাউন্টে যুক্ত হওয়া অবস্থায় দেখা যাবে। 

কীভাবে দেখবেন ইপিএফ ব্যালেন্স

  • প্রথমে epfindia.gov.in এই সাইটে ঢুকতে হবে
  • এরপর Our Services ট্যাবে প্রেস করে for employees  অপশন বেছে নিতে হবে।
  • এখানে থাকবে Member Passbook অপশন, সেখানে ক্লিক করতে হবে।
  • passbook.epfindia.gov.in এই পেজটি খুলে যাবে। 
  • সেখানে ইউজার, পাসওয়ার্ড এবং UAN দিতে হবে।
  • একবার সফল ভাবে লগ-ইন করা হয়ে গেলে ব্যালেন্স দেখতে পাবেন ইউজাররা। 

আরও পড়ুন- ফের সমস্যায় অশনির গ্রোভার! আবারও মামলার মুখে

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget