Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
Vehicle To Vehicle Communication : গাড়ি দুর্ঘটনা এড়াতে নতুন 'ভিহিক্যাল টু ভিহিক্যাল' সিস্টেম আনতে চলেছে সরকার। ইতিমধ্যেই তৈরি হয়েছে এর খসড়পত্র।

Vehicle To Vehicle Communication : ভারতের বুকে অ্য়াডভান্স ড্রাইভার অ্য়াসিস্ট্যান্স সিস্টেম (ADAS) আসার পর থেকেই শুরু হয়েছিল এই জল্পনা। শীঘ্রই সেই জল্পনায় সিলমোহর পড়তে পারে। গাড়ি দুর্ঘটনা এড়াতে নতুন 'ভিহিক্যাল টু ভিহিক্যাল' সিস্টেম আনতে চলেছে সরকার। ইতিমধ্যেই তৈরি হয়েছে এর খসড়াপত্র।
কী করতে চলেছে সরকার
সমীক্ষা বলছে, দেশে প্রতিদিন গাড়ি দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। সেই ক্ষেত্রে অটোমেটিক ড্রাইভার অ্য়াসিস্ট্যান্সের পাশাপাশি এবার 'ভিহিক্যাল টু ভিহিক্যাল' সিস্টেম আনতে চাইছে সরকার। এই নতুন সিস্টেমের ফলে পাশাপাশি দুটি গাড়ি নিজেদের মধ্য়ে ডেটা আদান প্রদান করবে। বাস,ট্রাক, গাড়ি, বাইক সবেতেই ব্যবহার করা হবে এই সিস্টেম। সবথেকে বড় বিষয়, রিয়েল টাইমে এই ডেটা পাশাপাশি সব গাড়ি নিজেদের মধ্য়ে শেয়ার করবে। কাছাকাছি দুটি গাড়ি আসার পরই দুর্ঘটনা এড়াতে ডেটা অ্যালার্ট পাঠাবে এই গাড়িগুলি।
কী থাকবে খসড়পত্রে
ইতিমধ্যেই রাস্তায় গাড়ির সুরক্ষা বৃদ্ধি করতে একটি খসড়াপত্র তৈরি করেছে সড়ক পরিবহণ মন্ত্রক। সেন্ট্রাল মোটর ভিহিক্যাল রুল ১৯৮৯-এ নতুন সংশোধনী এনে এই বিল প্রস্তাব পাশ হবে আগামী দিনে।
কী এই 'ভিহিক্যাল টু ভিহিক্যাল' সিস্টেম
রাস্তায় দুটি গাড়ির মধ্যে এই 'ভিহিক্যাল টু ভিহিক্যাল' সিস্টেমের মাধ্যমে তার ছাড়াই স্পিড, ডিরেকশন, পজিশন জানিয়ে দেবে পাশের গাড়ি। যার ফলে খুব কাছাকাছি দুটি গাড়ি চলে আসার আগেই অ্য়ালার্ট চলে আসবে দুই গাড়িতে। ফলে দুর্ঘটনা এড়ানো যাবে সহজেই। আগামী ২০২৮ সালে এই নতুন রোড সেফটি সিস্টেম চালু করতে পারে সরকার।
সাধারণ টেকনোলজির থেকে কোথায় আলাদা
সাধারণত আমাদের দেশে রোড সেফটি গাড়ির এয়ারব্যাগ, বডিশেল, ক্য়ামেরা, রাডার ও চালকের রেসপন্সের ওপর নির্ভর করে। এই ক্ষেত্রে নতুন 'ভিহিক্যাল টু ভিহিক্যাল' সিস্টেমে আপনি অনেক বেশি সুবিধা পাবেন। এই সিস্টেম একবার চালু হলে, আপনার তিন-চারটে গাড়ির আগে কে হঠাৎ গাড়িতে ব্রেক কষেছে তার অ্যালার্ট পেয়ে যাবে। উল্টো দিক থেকে ভুল লেনে কোন গাড়ি ঢুকে গেছে তা বলে দেবে সিস্টেম। কত দূরে বাম্পার রয়েছে তা আগেই বলে দেবে ডেটা। তাই দুর্ঘটনার আশঙ্কার আগেই আপনি সতর্ক হতে পারবেন। এড়াতে পারবেন যেকোনেও অ্য়াক্সিডেন্ট।
আরও পড়ুন : অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?























