এক্সপ্লোর

HDFC Interest Rates : HDFC ব্যাঙ্ক দিল সুখবর, কমল ঋণের সুদের হার, আপনার EMI কমবে কি ?

HDFC New Interest Rates : তবে স্বল্প সময়ের ঋণের মেয়াদের জন্যই এই সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক। এরফলে উপকৃত হবেন অনেক ঋণগ্রহীতারা। কমবে আপনার EMI ?

HDFC New Interest Rates : উৎসবের আগেই সুখবর দিল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC। ব্যাঙ্ক জানিয়েছে, সংস্থার MCLR (মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট) ৫-১০ বেসিস পয়েন্ট (bps) কমানো হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর থেকেই এই নতুন রেট কার্যকর হয়ে গেছে। তবে স্বল্প সময়ের ঋণের মেয়াদের জন্যই এই সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক। এরফলে উপকৃত হবেন অনেক ঋণগ্রহীতারা। কমবে আপনার EMI ?

এখানে দেওয়া হল ব্যাঙ্কের নতুন MCLR রেটগুলি
১ বেসিস পয়েন্ট (bps) মানে ০.০১ শতাংশ। নতুন করে হার কমানোর ফলে, HDFC ব্যাঙ্কের MCLR-এর হার এখন ৭.৯০% থেকে ৮.৬০%-এর মধ্যে রয়েছে। আগে এই হারগুলো ৮% থেকে ৮.৬৫%-এর মধ্যে ছিল। আসুন দেখে নেওয়া যাক, এই পরিবর্তনের পর সুদের হারগুলি এখন কী দাঁড়িয়েছে।

ওভারনাইট MCLR ৮ শতাংশ  থেকে কমে ৭.৯০ শতাংশ হয়েছে।
১-মাস মেয়াদে MCLR ৮ শতাংশ  থেকে কমে ৭.৯০ শতাংশ হয়েছে।
৩-মাস মেয়াদে MCLR ৮.১৫ শতাংশ থেকে কমে ৮.০৫ শতাংশ হয়েছে।
৬-মাস মেয়াদে MCLR ৮.৩০ শতাংশ থেকে কমে ৮.২৫ শতাংশ হয়েছে।
১-বছর মেয়াদে MCLR ৮.৪০ শতাংশ থেকে কমে ৮.৩৫ শতাংশ হয়েছে।
২-বছর মেয়াদে MCLR ৮.৫৫ শতাংশ থেকে কমে ৮.৪৫ শতাংশ হয়েছে।
৩-বছর মেয়াদে MCLR ৮.৬৫ শতাংশ থেকে কমে ৮.৬০ শতাংশ হয়েছে।
যার অর্থ হল, ওপরের প্রতিটি মেয়াদের ক্ষেত্রেই ব্যাঙ্ক MCLR-এর হার ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট (bps) কমিয়েছে।

MCLR আসলে কী ?
এর পুরো অর্থ, মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। গোদা বাংলায় বলতে গেলে এটি ব্যাঙ্কের গ্রাহকদের ঋণ দেওয়ার ন্যূনতম হার। এর ওপর ভিত্তি করেই ঋণগ্রহীতাদের সুদের হার নির্ধারিত হয়। এই নির্দিষ্ট রেটের নীচে সাধারণ ব্যাঙ্কের গ্রাহকরা ঋণ পায় না। ২০১৬ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই MCLR শুরু করে। এটি ব্যাঙ্কের তহবিল সংগ্রহের খরচ (cost of raising funds) ও অন্যান্য কিছু বিষয়ের ওপর নির্ভর করে। MCLR-যুক্ত ঋণের সুদের হার একটি নির্দিষ্ট সময় পর পর পুনর্বিবেচনা করা হয়।

আপনার EMI কমবে ?
একটা বিষয় সবাইকে মাথায় রাখতে হবে, MCLR কম হওয়া মানেই সবার ঋণের EMI কমবে এমনটা ভাবা ঠিক নয়। এটি পুরোপুরি নির্ভর করে ঋণগ্রহীতার সঙ্গে ঋণ সম্পর্কিত ব্যাঙ্কের চুক্তির ওপর। ব্যাঙ্ক MCLR কমালে শুধু তারাই সুদের ছাড় পাবেন, যাদের লোন MCLR-এর সঙ্গে যুক্ত। MCLR কমলেই সঙ্গে সঙ্গে EMI কমবে না। আপনার লোনের চুক্তিতে নির্দিষ্ট 'রিসেট ডেট' (যেমন: ১ বছর পর পর) এলে তবেই সুদের হার কমবে ও EMI হ্রাস পাবে।

আরও পড়ুন : ৪০ বছরেই কোটিপতি হতে চান ? মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Advertisement

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget