এক্সপ্লোর

Lakshmir Bhandar Scheme: মাসে মাসে নিশ্চিত ১০০০ টাকা আয়! কী করতে হবে আপনাকে?

How to apply for Lakshmir Bhandar Scheme: সামান্য কিছু নথি প্রয়োজন। আর কিছু শর্তপূরণ করতে হবে, তাহলেই প্রতি মাসে নিশ্চিত রোজগার।

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (How to apply for Lakshmir Bhandar scheme)। ২০২১ সালের ফেব্রুয়ারিতে এটি শুরু করা হয়েছিল। মূলত প্রান্তিক, আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং নিজস্ব রোজগার নেই এমন মহিলাদের আর্থিক স্বনির্ভরতার কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পরে বাড়ানো হয় মাসিক ভাতার পরিমাণ। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? সুবিধা পেতে গেলে কী কী শর্ত পূরণ করতে হবে? কী কী  নথি রাখতে হবে সঙ্গে। রইল সবই।

ভাতার পরিমাণ:
১. এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি, তফসিলি জনজাতি পরিবারের মহিলারা মাসে ১২০০ টাকা করে পাবেন। (Lakshmir Bhandar amount)

২. তফসিলি জাতি এবং তফসিলি জনজাতি ছাড়া বাকি সব পরিবারের মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন।

কী কী শর্তপূরণ?
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আসতে গেলে একাধিক শর্ত মানতে হবে আবেদনকারীকে

১. পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। 
৩. ২৫ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত নারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 
৪. যিনি আবেদন করছেন সেই পরিবারকে অবশ্যই 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে নাম থাকতে হবে।
৫. যিনি আবেদনকারী তিনি সরকারি চাকরিজীবী, কেন্দ্র বা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী, স্ট্যাটুটারি বডি, সরকার অধিগৃহীত কোনও সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, সরকারি সাহায্যপ্রাপ্ত কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে অর্থাৎ যাঁরা এসবের বেতনভোগী বা পেনশনভোগী তাঁদের আবেদন গ্রাহ্য হবে না।

কীভাবে আবেদন করবেন?
দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিনামূল্যে এই প্রকল্পের আবেদনপত্র পাওয়া যায়। ঠিকমতো তথ্য দিয়ে ফর্ম ভরে, সই করে দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করে দেওয়া যাবে।

ফর্ম ঠিকমতো ভরতে হবে, তার সঙ্গেই প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। এর যাচাইপ্রক্রিয়া হবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহর এলাকায় সাব-ডিভিশনাল অফিসার এই আবেদন পোর্টালে দেবেন, যাচাই করবেন এবং যাঁরা যোগ্য তাঁদের আবেদন জেলাশাসকের কাছে অনুমতির জন্য পাঠাবেন। এবার সেই তালিকায় সিলমোহর দেন জেলাশাসক। কলকাতা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে এই প্রক্রিয়াটিই করে থাকেন কলকাতা কর্পোরেশনের কমিশনার। 
  
এবার এই প্রকল্পের টাকা DBT বা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা পেয়ে থাকেন। প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। ওই অ্য়াকাউন্টের একমাত্র মালিক প্রাপককেই হতে হবে। বছর বছর প্রাপকের Life Status- বা তিনি বেঁচে রয়েছেন কি না তা দেখা হয়।

কী কী নথি প্রয়োজন? (Lakshmir Bhandar Document)
স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, জাতিগত শংসাপত্র (প্রয়োজন হলে)

এছাড়া ব্যাঙ্ক সংক্রান্ত নথি- যেখানে ব্যাঙ্কের এমন নথি যেখানে নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের শাখার ঠিকানা, IFSC কোড, MICR নম্বর রয়েছে সেই কাগজটির স্বপ্রত্যয়িত ফটোকপি

আবেদনকারীর রঙিন পাসপোর্ট মাপের ছবি। এর সঙ্গে একটি দাবিপত্র বা Self Declaration

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরকারের বিষ-নজরে! ২০ বছরের কারাদণ্ড শিক্ষকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget