এক্সপ্লোর

Fake Note: নতুন ১০০ টাকার কোন নোটটি আসল নয় ? চিনবেন কী করে

Know Your Bank Notes: জাল নোটের (100 Rupee Notes) সমস্যা থেকে যাতে নাগরিকরা বাঁচতে পারেন, আসল নোট নিজেরা চিনে নিতে পারেন, তাঁর জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বিস্তারিত গাইডলাইন দিয়েছে।

100 Rupee Notes: ১০০ টাকার পুরনো বড় আকারের যে নোট ছিল তা এখন প্রায় নেই বললেই চলে। সবার হাতে হাতেই এখন ছোট আকারের নতুন চকচকে নোট। আগের নোটের থেকে এই নোট দেখতে একেবারেই আলাদা। নীলচে বেগুনি রঙের এই নোট (100 Rupee Notes) প্রথম দেখলে খেলনা নোট মনে হতেই পারে। আর এভাবেই মাঝেমধ্যে জাল নোট (Fake Notes) বাজারে ছড়িয়ে পড়ে। আপনার সঙ্গের নোটটি আসল তো ? ১০০ টাকার নতুন নোট জাল কিনা কীভাবে বুঝবেন ?

প্রতিটি নোট চেনার নির্দেশিকা দিয়েছে RBI

জাল নোটের (100 Rupee Notes) সমস্যা থেকে যাতে নাগরিকরা বাঁচতে পারেন, আসল নোট নিজেরা চিনে নিতে পারেন, তাঁর জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বিস্তারিত গাইডলাইন দিয়েছে। তাঁদের ওয়েবসাইটে প্রতিটি নোটের মৌলিকতা চেনার বিশেষ কিছু বৈশিষ্ট্য সবিস্তারে উল্লেখ করা আছে। সেই নির্দেশিকা মেনে চললেই ১০০ টাকার নতুন নোট আসল না নকল তা বুঝতে কারও অসুবিধে হবে না।

১০০ টাকার নতুন নোট

নতুন মহাত্মা গান্ধী সিরিজের এই ১০০ টাকার নোটে (Fake Notes) থাকবে গভর্নরের স্বাক্ষর এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা। নোটের পিছনে আছে 'রানি কি ভাব'-এর মোটিফ। আদপে যা একটি রানির মহলের ছবি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে যা ফুটিয়ে তোলে। নোটের রং আদপে ল্যাভেন্ডার। আরও কিছু বৈশিষ্ট্য আছে এই নোটের।

সামনের দিকে কী বৈশিষ্ট্য

১০০ টাকার নোটের সামনে একেবারে নিচে বাঁদিকে হালকাভাবে ১০০ লেখা থাকবে যা সহজে বোঝা যাবে না।

মহাত্মা গান্ধীর ছবির ঠিক বাঁ পাশে আড়াআড়িভাবে হিন্দিতে দেবনাগরী লিপিতে ১০০ লেখা থাকবে।

নোটের নিচে বাঁদিকে একটা কালচে বর্ডারের মধ্যেও ১০০ টাকা লেখা থাকবে।

নোটের মাঝ বরাবর থাকবে মহাত্মা গান্ধীর ছবি।

মহাত্মা গান্ধীর ছবির নিচে মাইক্রো লেটারে অর্থাৎ খুব ছোট আকারে লেখা থাকবে ভারত (হিন্দিতে ও ইংরেজিতে)।

আরবিআই এবং হিন্দিতে ভারত লেখা একটা সবুজ রিবন থাকবে নোটের মাঝ বরাবর। সবুজ থেকে নীল রং হয়ে যাবে যখন এই নোটটি আড়াআড়ি করা হবে।

রিবনের ডানদিকে থাকবে গভর্নরের স্বাক্ষর এবং প্রতিশ্রুতির লেখা। রিজার্ভ ব্যাঙ্কের একটি প্রতীকও থাকবে এখানে।

মহাত্মা গান্ধীর এবং ১০০ লেখা একটি ছবির ওয়াটারমার্ক পোর্ট্রেট আছে নোটের ডানদিকের ফাঁকা জায়গায়।

তারপর ডানদিকে ফাঁকা জায়গার নিচেই আছে নম্বর প্যানেল যেখানে ডানদিক থেকে বাঁদিকের ক্রমে বড় থেকে ছোট হরফে লেখা সংখ্যা।

সবশেষে ডানদিকে নিচের দিকে থাকবে অশোকস্তম্ভ এবং দৃষ্টিহীনদের জন্য একটা উঁচু মত ত্রিভুজ যা হাত দিয়ে স্পর্শ করে বোঝা যাবে যে এটা ১০০ টাকার নোট।

পিছনের দিকের বৈশিষ্ট্য

নোটের পিছনের দিকে কত সালে নোটটি ছাপা তাঁর উল্লেখ থাকবে।

বাঁদিকে নিচে থাকবে স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান লেখা।

তারপর ডানদিকে একটা সরু প্যানেলে ১০০ টাকা কথাটা বিভিন্ন আঞ্চলিক ভাষায় লেখা।

রানি মহলের একটি মোটিফ।

ডানদিকে উপরে ও নিচে সমান্তরালে হিন্দি ও ইংরেজিতে ১০০ টাকা লেখা থাকবে।

আরও পড়ুন: Holi 2024: হোলির রং লেগে গিয়েছে নোটে ? রং লাগা নোট নিয়ে কী করবেন জানেন ?

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget