এক্সপ্লোর

Jan Aushadhi Kendra : প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে চান ? ২ লাখ টাকা পাবেন সাহায্য, কারা আবেদনের যোগ্য ?

How To Open Jan Aushadhi Kendra: যাতে ওষুধের উপকরণ এক থাকলেও ব্র্যান্ডেড কোম্পানির থেকে অনেক কম দামে পাবেন এই মেডিসিন। তাই প্রায়শই এই দোকানগুলিতে ভিড় থাকে।

How To Open Jan Aushadhi Kendra: আপনিও যদি কম খরচে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) খুলতে চান তাহলে এখানে রইল পুরো বিবরণ। সরকার এই কাজের জন্য আপনাকে দেবে ২ লাখ টাকার সহায়তা। বর্তমানে দেশের ৭৮৪টি জেলার মধ্য়ে ৭৭৬টি জেলায় রয়েছে এই কেন্দ্র। আসলে বেশি দামের ওষুধের পরিবর্তে এই কেন্দ্রগুলিতে আপনি পাবেন জেনেরিক মেডিসিন। যাতে ওষুধের উপকরণ এক থাকলেও ব্র্যান্ডেড কোম্পানির থেকে অনেক কম দামে পাবেন এই মেডিসিন। তাই প্রায়শই এই দোকানগুলিতে ভিড় থাকে।

কী সুবিধা পেয়েছে জনগণ
প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র যোজনায় কম দামে ওষুধ পান সাধারণ মানুষ। পাশাপাশি দেশে বহু কেন্দ্র খোলার কারণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। দেশে এখন ২০১৪৯টি জনঔষধি কেন্দ্র রয়েছে। সংসদে এই কেন্দ্রগুলির বিষয়ে সরকার জানিয়েছে, কেবল এই স্কিমের জন্যই দেশবাসী ৪৫,০০০ কোটি টাকা বাঁচাতে পেরেছে। ব্র্যান্ডেড মেডিসিনের দামের সঙ্গে তুলনা করে এই সাশ্রয়ের তথ্য় দিয়েছে সরকার। ভ্যাকসিন ও ল্যাব রিএজেন্ট বাদে এখানে ন্যাশনাল লিস্টের সব প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়।

কী কী পাওয়া যায় জনঔষধি কেন্দ্রে
তথ্য় বলছে, জনঔষধি কেন্দ্রে আপনি পাবেন ২০১০ ধরনের মেডিসিন ছাড়াও ৩১৫ ধরনের সার্জিকাল আইটেম। এ ছাড়াও থাকে অনেক মেডিক্য়াল ডিভাইস। এই ওষুদের তালিকায় থাকছে, ক্যান্সার, ডায়াবেটিস ছাড়াও গ্য়াস্ট্রো ও নার্ভের মেডিসিন।

সরকার আপনাকে দেবে কী সাহায্য়
এই দোকান খোলার জন্য সরকার আপনাকে ২ লাখ টাকা দেবে। পাশাপাশি আপনি ওষুধ বিক্রির পর পাবেন ২০ শতাংশ কমিশন। রয়েছে মেডিসিন সেলের ওপর বাড়তি ইনসেনটিভ। এছাড়াও দোকানি বেশি সেল করতে পারলে আপনি পাবেন আরও বেশি কমিশন।

কারা জনঔষধি কেন্দ্র খুলতে পারবে
 জনঔষধি কেন্দ্র খোলার জন্য় সরকার আপনাকে আসবাবপত্র, কম্পিউটার, ফ্রিজ কেনার জন্য ২ লাখ টাকা সাহায্য করবে। এই কেন্দ্র খুলতে আপনার লাগবে ১২০ বর্গফুটের জায়গা। এই জায়গা আপনি ভাড়াও নিতে পারেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে। জনঔষধি কেন্দ্রের জায়গার ছাড়পত্র পাওয়ার আগে নাম ও ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন আবেদনপত্রে পাঠাতে হবে আপনাকে। যদি আপনি প্রাক্তন সেনা জওয়ান, দিব্যাঙ্গন বা SC, ST হন, তাহলে এর সার্টিফিকেট দেখাতে হবে আপনাকে।

এর জন্য কত টাকা আবেদনের ফি লাগবে
সাধারণত এই কেন্দ্র খুলতে আবেদন ফি হিসাবে সরকার ৫০০০ টাকা নেয়। মনে রাখতে হবে এটা কিন্তু ফেরত যোগ্য় ফি নয়। তবে মহিলা উদ্য়োগপতি, দিব্যাঙ্গন বা SC, ST হন তাহলে আপনাকে এই ফি দিতে হবে না। 

কীভাবে এতে আবেদন করবেন
১ এই ক্ষেত্রে প্রথমে আপনাকে janaushadhi.gov.in.-এ যেতে হবে।
২ এবার হোমপেজের মেনুতে গিয়ে অ্যাপ্লাই ফর কেন্দ্র অপশনে ক্লিক করুন
৩ এখানে ক্লিক করতেই একটা নতুন পেজ খুলে যাবে
৪  এতে আপনি পাবেন সাইন ইন বা রেজিস্টার নাও অপশন
৫ স্ক্রিনে রেজিস্ট্রেশন ফর্মে গয়ে সব বিবরণ পূরণ করুন
৬ এবার ড্রপ ডাউন বক্সে গিয়ে স্টেট নির্বাচন করে আইডি পাসওয়ার্ড সেকশনে কনফার্ম পাসওয়ার্ড করুন।
৭ শেষে টার্মস অ্য়ান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট বটন ক্লিক করুন। 

আরও পড়ুন : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

RBI Fake Alert : দীপাবলিতে পাওয়া যাবে না ১০,২০, ৫০ টাকার নতুন নোট ? আদৌ কি সত্যি ?
দীপাবলিতে পাওয়া যাবে না ১০,২০, ৫০ টাকার নতুন নোট ? আদৌ কি সত্যি ?
LIC Bima Sakhi : মাধ্য়মিক পাশ হলেই মাসে ৭০০০ টাকা পাওয়ার সুযোগ, মহিলাদের জন্য এই সুবিধা দিচ্ছে LIC
মাধ্য়মিক পাশ হলেই মাসে ৭০০০ টাকা পাওয়ার সুযোগ, মহিলাদের জন্য এই সুবিধা দিচ্ছে LIC
BOI FD Interest : ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এল বিশেষ এফডি
ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, এল বিশেষ এফডি
EPFO WhatsApp Service: EPFO পরিষেবা এবার হোয়াটসঅ্য়াপে, PF ব্যালেন্স চেক থেকে পাসবুক দেখবেন কীভাবে? এখানে রইল প্রতিটি ধাপ  
EPFO পরিষেবা এবার হোয়াটসঅ্য়াপে, PF ব্যালেন্স চেক থেকে পাসবুক দেখবেন কীভাবে? এখানে রইল প্রতিটি ধাপ  

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget