এক্সপ্লোর

Income Tax: ইউটিউব থেকে আয় করেন ? জানেন কত টাকা ট্যাক্স দিতে হবে ?

Youtube Income Tax Implications: ইউটিউব থেকে আয়ের ক্ষেত্রে ১ কোটি টাকার কম আয় হলে বছরে, সেক্ষেত্রে আলাদা করে কোনও অডিট করানোর দরকার পড়ে না। সাধারণ আয়কর জমা দেওয়ার পদ্ধতি মেনেই রিটার্ন ফাইল করতে হয়।

Youtube Income: আজকের দিনে সারা বিশ্ব জুড়ে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন কনটেন্ট ক্রিয়েটররা। বলা যায় চাকরি, ব্যবসার পাশাপাশি এই ইউটিউবও একটা উপার্জনের বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। আর এখানেই প্রশ্ন ওঠে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনও ব্যক্তিকে যেমন আয়কর জমা দিতে হয়, ইউটিউব থেকে আয় হলে সেক্ষেত্রে কর (Income Tax) দিতে হয় ? কর দিতে হলে তাঁর পরিমাণ কত ? বলাই বাহুল্য, ১৯৬১ সালের আয়কর আইনের আওতায় এই ইউটিউব থেকে আয়ও করযোগ্য বলে বিবেচিত হবে।

ইউটিউব থেকে কীভাবে আয় হয়

ইউটিউব থেকে যে আয় (Income Tax) হয় যে রেভিনিউ আসে তা অনেক কিছুর উপর নির্ভর করে এবং এর অনেকগুলি মাধ্যম আছে।

ইউটিউব অ্যাড রেভিনিউ

অ্যাফিলিয়েট সেলস বা কনটেন্ট থেকে ফ্রিল্যান্স ইনকাম

ভিউ ও এনগেজমেন্টের উপর ভিত্তি করে ইউটিউব থেকে সরাসরি পেমেন্ট

ভিডিও ডিজাইন ও অপটিমাইজেশনের জন্য কনসাল্ট্যান্সি চার্জ

করের আওতায় পড়ে ইউটিবের আয়

মূলত কর জমার ক্ষেত্রে এই ইউটিউবের আয় দুটি ক্যাটাগরিতে পড়তে পারে-

এক) অন্য উৎস থেকে আয়

দুই) ব্যবসা বা পেশা থেকে আয়

আয়কর আইনের আওতায় সাধারণত এই ইউটিউব থেকে আয়কে করযোগ্য ব্যবসা থেকে আয় হিসেবেই ধরা হয়।

১ কোটির কম এবং ১ কোটির বেশি আয়ের ক্ষেত্রে

ইউটিউব থেকে আয়ের (Income Tax) ক্ষেত্রে ১ কোটি টাকার কম আয় হলে বছরে, সেক্ষেত্রে আলাদা করে কোনও অডিট করানোর দরকার পড়ে না। সাধারণ আয়কর জমা দেওয়ার পদ্ধতি মেনেই রিটার্ন ফাইল করতে হয়। তবে ১ কোটি টাকার বেশি আয় হলে রুল ৬এ অনুসারে উপযুক্ত পদ্ধতি মেনে অডিট করানোর দরকার পড়ে। এক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে আয়করের ধারা ৪৪এবি অনুসারে ব্যবসার খরচ ও অন্যান্য ছাড় বাদ দিয়ে করযোগ্য আয় গণনা করা হয়।

জিএসটি ফাইল করতে হবে

কর জমার পাশাপাশি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের ১৮ শতাংশ জিএসটিও দিতে হবে। জিএসটি রেজিস্ট্রেশন ফাইল করতে হবে এবং অ্যাড রেভিনিউর উপর জিএসটি পর্যায়ক্রমে দিতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরেই ২০০ শতাংশ রিটার্ন দিয়েছে টাটার এই স্টক, কেনা ছিল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget