এক্সপ্লোর

Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি

Indian Railways: একটি তথ্যের অধিকার আইন (RTI) সংক্রান্ত তদন্তে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে।

Indian Railways: ভারতীয় রেলে বড় চুরির ঘটনা। তবে কোনও একদিনে নয়, বহু দিন ধরে ঘটে চলেছে এই ধরনের কার্যকলাপ। একটি তথ্য় জানার আইনে সম্প্রতি প্রকাশ্য়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুনলে হতবাক হবেন আপনিও। রিপোর্ট বলছে, প্রতি ১০০০ জন রেল যাত্রীর মধ্য়ে একজন চোর !

রেলের কোথা থেকে হয়েছে এই চুরি ?

রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় রেলের এসি কামরা থেকে চাদর, তোয়ালে আর কম্বল চুরি হয়েছে অনবরথ। পরিসংখ্যান বলছে, এই চুরির হিসেব দেখে হতবাক হয়েছে রেলের কর্মকর্তারাও। গত চার বছরে ঘটেছে এই বিপুল চাদর চুরির ঘটনা। সব মিলিয়ে ভারতীয় রেলের এসি কোচ থেকে ১ কোটি ২৭ লক্ষেরও বেশি বেডরোল চুরি গিয়েছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি তথ্যের অধিকার আইন (RTI) সংক্রান্ত তদন্তে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে।

 সংখ্যা বলছে ১ হাজারে ১ জন যাত্রী চোর !
'রাইট টু ইনফরমেশন'-এর তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ট্রেনে যাতায়াত করা প্রতি ১,০০০ জন এসি যাত্রীর মধ্যে গড়ে ১ জন যাত্রী নামার সময় রেলের দেওয়া বেডরোলের অন্তত একটি জিনিস নিজের ব্যাগে পুরে বাড়ি নিয়ে যান।

কবে থেকে যাত্রীরা পাচ্ছেন এই পরিষেবা

সাধারণত ভারতীয় রেলে এই পরিষেবা থাকলেও কোভিড মহামারীর পর ২০২২ সালের জানুয়ারি মাসে রেলে পুনরায় বেডরোল পরিষেবা চালু হয়। ২০২২ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, এই চার বছরে চুরি হওয়া জিনিসের সংখ্যা ১ কোটি ২৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আরও উদ্বেগের বিষয় হল, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই চুরির প্রবণতা প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোন জিনিস সবচেয়ে বেশি চুরি গেছে ?
রেলের দেওয়া তথ্য বলছে, এর মধ্যে রয়েছে- বিছানার চাদর, তোয়ালে, কম্বল, বালিশ ও বালিশের কভার।

১০৪ কোটির ক্ষতি 
এই বিপুল পরিমাণ চুরির জেরে গত চার বছরে বেডরোল সরবরাহকারী ঠিকাদার সংস্থাগুলির আনুমানিক ১০৪.৫১ কোটি টাকা লোকসান হয়েছে। তবে আসল ক্ষতির অঙ্কটা আরও বেশি হতে পারে। কারণ দেশের মোট ৬৯টি রেলওয়ে ডিভিশনের মধ্যে ৫৪টি এই আরটিআই-এর জবাব দিয়েছে, যার মধ্যে ৯টি ডিভিশন নিখোঁজ সামগ্রীর সঠিক আর্থিক মূল্য জানায়নি।

কাদের থেকে এই চুরির টাকা তোলা হয়েছে

ভারতীয় রেলের নিয়ম অনুসারে, এই চুরির জন্য ভুগতে হচ্ছে ট্রেনের অস্থায়ী কর্মীদের। নিয়ম অনুযায়ী, কোচ অ্যাটেনডেন্টদের নজরদারিতে এই সামগ্রী দেওয়া হয়। সেই ক্ষেত্রে কোনও জিনিস কম পড়লে অনেক সময় এই সাধারণ কর্মীদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়। যাত্রীদের এই প্রবণতার খেসারত দিতে হয় সাধারণ কর্মীদের।

এই প্রসঙ্গে কী বলথে রেল
ভারতীয় রেল প্রতি রাতে প্রায় আট লক্ষ এসি যাত্রীকে বেডরোল কিট সরবরাহ করে। রেল আধিকারিকদের মতে, মোট সরবরাহের তুলনায় চুরির শতাংশ হয়তো খুবই কম, কিন্তু যেভাবে প্রতি বছর এই সংখ্যা বাড়ছে, তা রেলের প্রতিদিনের পরিচালন ব্যবস্থায় এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার ট্রেনে চুরির এই হিড়িক রুখতে এখন কড়া পদক্ষেপের কথা ভাবছে রেল প্রশাসন।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট আর বৈধ নয়, চলবে না স্ক্রিনশট-পিডিএফ, না মানলেই জরিমানা !

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
Advertisement

ভিডিও

Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget