এক্সপ্লোর

IRCTC New Website : মিনিটে হবে ১.৫ লক্ষ টিকিট বুকিং, IRCTC আনছে নতুন ওয়েবসাইট, এই দিন হবে লঞ্চ

IRCTC New Website Launch Date : কলেজ ছাত্রীর বক্তব্য শুনেই IRCTC-র নতুন ওয়েবসাইট আনার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডি়য়ো। 

IRCTC New Website Launch Date : মাত্র এক ফোনেই ভারতীয় রেলের (Indian Railways) বড় সমস্য়া সমাধানের উদ্যোগ নিলেন রেলমন্ত্রী। কলেজ ছাত্রীর বক্তব্য শুনেই IRCTC-র নতুন ওয়েবসাইট আনার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডি়য়ো। 

এই দিন লঞ্চ হচ্ছে IRCTC-র নতুন ওয়েবসাইট 
বদলে যাচ্ছে ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিংয়ের ধরন। দীর্ঘদিনের সমস্যার সমাধান পাওয়া যাবে শীঘ্রই। সাধারণ মানুষের দীর্ঘদিনের টিকিট বুকিং সংক্রান্ত সমস্যার সমাধান করতে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে আইআরসিটিসি (IRCTC)-র অফিশিয়াল ওয়েবসাইট। খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) করেছেন এই বড় ঘোষণা। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে রেলমন্ত্রীকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই নতুন ওয়েবসাইটটি লঞ্চ করার কথা নিশ্চিত করতে দেখা গেছে।

কলেজের অনুষ্ঠানে প্রতিশ্রুতি রেলমন্ত্রীর
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি রেলমন্ত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে এক ছাত্রী আইআরসিটিসি ওয়েবসাইটের টিকিট বুকিং এবং বিশেষ করে 'ক্যাপচা' (CAPTCHA) ভেরিফিকেশনের ঝামেলার কারণে হওয়া নানা সমস্যার কথা তুলে ধরেন।

ওই ছাত্রীর অভিযোগ শোনা মাত্রই মন্ত্রী কালবিলম্ব না করে অনুষ্ঠান মঞ্চ থেকেই সরাসরি রেলের উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করেন। স্পিকার ফোনে তিনি আধিকারিকদের জিজ্ঞাসা করেন, আগামী ৩০ দিনের মধ্যে এই সমস্যার সমাধান করে নতুন ওয়েবসাইট তৈরি করা সম্ভব কি না। ওপার থেকে ইতিবাচক সাড়া মিলতেই রেলমন্ত্রী ঘোষণা করেন যে, আগামী ১৫ই জুলাই লঞ্চ হতে চলেছে নতুন এবং আপগ্রেডেড IRCTC ওয়েবসাইট।

কী কী নতুন সুবিধা থাকছে এই ওয়েবসাইটে ?
নতুন ওয়েবসাইটটি অত্যন্ত আধুনিক এবং ইউজার-ফ্রেন্ডলি (সহজসাধ্য) করে তৈরি করা হচ্ছে, যার ফলে যাত্রীদের টিকিট কাটার অভিজ্ঞতা আগের চেয়ে অনেক দ্রুত ও মসৃণ হবে। নতুন ফিচারের মধ্যে রয়েছে:

১ ল্যাগ বা হ্যাং হওয়ার সমস্যা থেকে মুক্তি: উৎসবের মরসুমে বা তৎকাল টিকিট বুকিংয়ের সময় একসাথে লক্ষ লক্ষ মানুষ লগ-ইন করলে ওয়েবসাইট আর হ্যাং করবে না।

২ একসঙ্গে বিপুল কার্যক্ষমতা: নতুন সিস্টেমের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ১.৫ লক্ষ টিকিট বুকিং এবং প্রায় ৪০ লক্ষ ইনকোয়ারি বা অনুসন্ধান একই সাথে প্রসেস করা সম্ভব হবে।

৩ সহজ ক্যাপচা ও দ্রুত বুকিং: বুকিং প্রক্রিয়াকে জটিলতামুক্ত করতে কোডিং ও ক্যাপচা সিস্টেমে বড় বদল আনা হচ্ছে।

৫ মাল্টিলিঙ্গুয়াল ও ফেয়ার ক্যালেন্ডার: ওয়েবসাইটটিতে বহুভাষিক সুবিধা (Multilingual Support) থাকবে। এছাড়াও থাকবে একটি 'ফেয়ার ক্যালেন্ডার' বা ভাড়া তালিকা, যার মাধ্যমে যাত্রীরা আগে থেকেই টিকিটের দামের ওঠানামা দেখে নিতে পারবেন।

৬ বিশেষ যাত্রীদের জন্য অগ্রাধিকার: প্রতিবন্ধী ব্যক্তি, চিকিৎসাধীন রোগী এবং পড়ুয়াদের জন্য টিকিট বুকিং ও আসন নির্বাচনের ক্ষেত্রে বিশেষ এবং উন্নত ব্যবস্থার সুবিধা যুক্ত করা হচ্ছে।

রেল বোর্ড জানিয়েছে, ভারতীয় রেলকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ। রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ওয়েবসাইটটি লাইভ হওয়ার আগেই এর সমস্ত ফিচার, পুরানো ইউজারদের নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করার নিয়মাবলী এবং ২৪ ঘণ্টা সহায়তার জন্য 'হেল্প ডেস্ক' সংক্রান্ত বিস্তারিত তথ্য সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রকাশ করা হবে।

আরও পড়ুন : মদ নিয়ে ট্রেনে উঠলে হতে পারে জেল ? জেনে নিন ভারতীয় রেলের আসল নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget