এক্সপ্লোর

IRCTC New Website : ক্যাপচা জট-ওয়েবসাইট ক্র্যাশ থেকে মুক্তি, এই তারিখে আসছে IRCTC-র নতুন ওয়েবসাইট

IRCTC New Website Launch Date: দেশের কোটি কোটি রেলযাত্রীদের জন্য এক বিরাট সুখবর দিয়ে রেলমন্ত্রক জানিয়েছে, এই নির্দিষ্ট দিনে প্রকাশ্য়ে চলে আসবে IRCTC-র নতুন ওয়েবসাইট।

IRCTC New Website Launch Date:  বদলে যাচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) টিকিট বুকিংয়ের ওয়েবসাইট। নতুন IRCTC ওয়েবসাইট নিয়ে আসছে ভারতীয় রেল। সম্প্রতি এই কথা জানিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Baishnaw)। এবার জানিয়ে দেওয়া হল এই ওয়েবসাইটের দিনক্ষণ।

কী কী সমস্যা থেকে মুক্তি, কবে আসছে

অতীতে বারবার ওয়েবসাইট ক্র্যাশ,তৎকাল (Tatkal) টিকিটে বুকিংয়ের সময় ওটিপি আসতে দেরির সমস্যার মুখোমুখি হয়েছেন গ্রাহকরা। অনেক সময় ক্যাপচা (Captcha) মেলানোর চক্করে টিকিট হাতছাড়া হওয়ার চেনা ছবিটা বদলে যেতে পারে আগামী মাসেই। ১৫ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে আইআরসিটিসি (IRCTC)-এর ওয়েবসাইট।    

সম্প্রতি জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT)-তে পড়ুয়াদের সঙ্গে একটি আলাপচারিতা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই এক ছাত্র উৎসবের মরসুমে এবং ব্যস্ত সময়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা তুলে ধরেন।

অভিযোগ শোনা মাত্রই রেলমন্ত্রী মঞ্চ থেকেই এক রেল অধিকারিককে ফোন করেন এবং জানতে চান আগামী ৩০ দিনের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান করে নতুন প্ল্যাটফর্ম চালু করা সম্ভব কি না। এরপরই তিনি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই আইআরসিটিসি-এর আপগ্রেডেড ও আধুনিক ওয়েবসাইট লাইভ করে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় এই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল।

কেন নতুন করে ওয়েবসাইট করছে রেল
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আইআরসিটিসি পোর্টাল ব্যবহার করেন। কিন্তু বিশেষ করে সকাল ১০টা এবং ১১টায় তৎকাল টিকিট বুকিং শুরু হতেই সাইটের গতি শামুকের চেয়েও ধীর হয়ে যায়। পেমেন্ট ফেইলিয়র, বুকিংয়ের মাঝপথে সাইট ক্র্যাশ করা এবং ওটিপি (OTP) জটের কারণে প্রতিমুঠো টিকিট নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অভিযোগের সুরাহা করতেই এই মেগা আপগ্রেডের সিদ্ধান্ত।

নতুন ওয়েবসাইটে কী কী সুবিধা পাবেন যাত্রীরা ?
রিপোর্ট অনুযায়ী, নতুন প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হচ্ছে যা পিক আওয়ার বা চরম ব্যস্ততার সময়েও ভারী ট্রাফিক অনায়াসে সামলাতে পারবে। যাত্রীরা মূলত যে যে সুবিধা পেতে পারেন

দ্রুত টিকিট বুকিং: আগের চেয়ে অনেক কম সময়ে এবং মসৃণভাবে টিকিট কাটা যাবে।

তৎকাল বুকিংয়ে স্বস্তি: তৎকালের সময় সাইট হ্যাং হওয়া বা স্লো হয়ে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে।

সিট সিলেকশন ফিচার: বিমানের মতো ট্রেনের ক্ষেত্রেও পছন্দের সিট বেছে নেওয়ার আধুনিক ফিচার যুক্ত হতে পারে।

সহজ ইউজার ইন্টারফেস: ওয়েবসাইটের ডিজাইন এমন করা হচ্ছে যাতে সাধারণ মানুষ খুব সহজে ও স্বাচ্ছন্দ্যে নেভিগেট বা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি বেড়ে হতে পারে ৫০ থেকে ৭৫ লাখ, অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট ?

Advertisement

সেরা শিরোনাম

Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget