এক্সপ্লোর

Aadhar Card: আপনার অজান্তে আপনারই আধার কার্ড ব্যবহার করছে কেউ ! বুঝবেন কীভাবে ?

Aadhar Card and Aadhar Number: আপনার আধার নম্বর কোন কোন কাজে ব্যবহৃত হয়েছে সেটা আপনি জানতে পারবেন। এটা জানার জন্য Unique Identification Authority of India (UIDAI) কয়েকটি টুলস চালু করেছে।

Aadhar Card: ১২ ডিজিটের আধার নম্বর (12 Digit Aadhar Number) এখন ভারতের নাগরিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। আধার কার্ডই (Aadhar Card) বর্তমানে ভারতীয় নাগরিকদের মূল প্রমাণপত্র। সরকারি বিভিন্ন পরিষেবা, ব্যাঙ্কের সুযোগ-সুবিধা, টেলিকম সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পেতে গেলে সবার আগে প্রয়োজন হয় ১২ ডিজিটের ইউনিক আইডি। আর আধার কার্ডের ব্যবহার যত বেড়েছে ততই এই কার্ডের অপব্যবহারও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আধার কার্ডের নম্বর নিয়ে জালিয়াতি, প্রতারণা করার সম্ভাবনা বেড়েছে। আধার কার্ডের সঙ্গে একজনের যাবতীয় ব্যক্তিগত তথ্য সংযুক্ত রয়েছে। একবার আধার নম্বর প্রতারকদের হাতে পড়লে আর্থিক প্রতারণার পাশাপাশি অন্যান্য একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। 

আপনার আধার কার্ড অর্থাৎ আধার নম্বর নিয়ে কেউ কোনও জালিয়াতি করছে কিনা এখন তা আপনি নজরে রাখতে পারবেন 

আপনার আধার নম্বর কোন কোন কাজে ব্যবহৃত হয়েছে যেমন- বেড়াতে যাওয়ার জন্য টিকিট বুকিং, হোটেলের বুকিং কিংবা অন্য কোনও কারণে, যেখানেই আপনার আধার নম্বর ব্যবহার হোক না কেন সেটা আপনি জানতে পারবেন। সাধারণ মানুষের আধার কার্ড এবং আধার নম্বর যাতে সুরক্ষিত থাকে এবং কোথায় কোথায় তা ব্যবহার করা হয়েছে, সেটা জানার জন্য Unique Identification Authority of India (UIDAI) কয়েকটি টুলস চালু করেছে। এর মাধ্যমেই আমজনতা নিজেদের আধার কার্ডের ব্যবহারের উপর নজরদারি চালাতে পারবেন। আর তার ফলে সুরক্ষিত থাকবে আপনার আধার কার্ডের নম্বর। 

দেখে নিন সহজ কয়েকটি পদ্ধতি 

  • প্রথমে আপনাকে যেতে হবে myAadhaar পোর্টালে। 
  • এবার নিজের আধার নম্বর, ক্যাপচা কোড দিয়ে তারপর লগ-ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর একটি ওটিপি আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে আসবে। 
  • সেই ওটিপি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাকসেস পাবেন সহজেই। 
  • এরপর অথেনটিফিকেশন হিস্ট্রি বলে একটি অপশন দেখতে পাবেন স্ক্রিনে, সেটা সিলেক্ট করতে হবে। 
  • এবার যে নির্দিষ্ট সময়কালের মধ্যে আপনি আপনার আধার কার্ডের ব্যবহার দেখতে চাইছেন সেই নির্দিষ্ট ডেট রেঞ্জ বা তারিখ সিলেক্ট করতে হবে। 
  • নির্দিষ্ট তারিখের রেঞ্জ সিলেক্ট করলে আপনার সামনে স্ক্রিনে থাকবে আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার হয়েছে তার বিশদ বিবরণ। সেখান থেকে আপনাকে দেখে নিতে হবে সন্দেহজনক কিছু চোখে পড়ছে কিনা। যদি সন্দেহজনক কিছু নজরে আসে তাহলে অবিলম্বে Unique Identification Authority of India (UIDAI)- কর্তৃপক্ষকে তা জানাতে হবে। 

আপনার আধার কার্ড যেসব জায়গায় ব্যবহার হয়েছে তা নিয়ে কোনও সন্দেহজনক বিষয় আপনার চোখে পড়লে আপনি Unique Identification Authority of India (UIDAI)- এর টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭- এ ফোনও করতে পারেন। কিংবা ইমেল করতে পারেন help@uidai.gov.in - এই মেল আইডিতে। 

সেরা শিরোনাম

8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget