এক্সপ্লোর

LPG Price Hike: আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ! কাল থেকেই নতুন রেট ?

LPG Price Hike Impact: রান্নার গ্যাসের জ্বালায় এবার 'পুড়তে পারে' পকেট। ১ জুন থেকেই নতুন রেট ঘোষণা হবে এলপিজি সিলিন্ডারের।

LPG Price Hike Impact: রান্নার গ্যাসের জ্বালায় এবার 'পুড়তে পারে' পকেট। ১ জুন থেকেই নতুন রেট ঘোষণা হবে এলপিজি সিলিন্ডারের। সূত্রের খবর, এবার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।

LPG Price Hike: এখন কোথায় কত দাম ? 
গৃহস্থ্যের হেঁশেলে পড়তে পারে আরও টান। আরও দাম বাড়তে পারে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের। এমন পরিস্থিতিতে আজই গ্যাস বুকিং করে রাখতে পারেন আপনি। বর্তমানে দিল্লিতে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে, ১০০৩ টাকা, মুম্বইতে ১০০২.৫ টাকা, কলকাতায় ১০২৯ টাকা ও চেন্নাইতে ১০৫৮ টাকা। স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের।

LPG Price Hike: মে মাসে দাম বেড়েছে দু-বার 
এমনিতেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সমস্যা বেড়েছে হেঁশেলে। মে মাসে দু-বার দেশীয় এলপিজির দাম বাড়িয়েছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। চলতি মাসে প্রথমে ৭ মে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম সেবার ৫০ টাকা বাড়ে। পরবর্তীকালে ১৯ মে ৩.৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। অর্থাৎ ১ মাসে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৩.৫ টাকা। বিশ্ব বাজারে গ্যাসের দামের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখলে মনে হতেই পারে ১ জুন ফের দাম বাড়বে।

LPG Price Hike: বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়তে পারে  ১ মে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। দিল্লিতে এর দাম ১০২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। পরে রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়ে ২৩৫৫.৫ টাকা করা হয়েছিল। পাশাপাশি ৫ কেজি ছোট এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ৬৫৫ টাকা করা হয়। জুনে ফের বাড়তে পারে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম।

LPG Price Hike: কীভাবে দাম ঠিক হয় গ্যাসের ?
দেশে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত হয় আমদানি সমতা মূল্যের ভিত্তিতে। একে Import Parity Price (IPP) বলা হয়। ভারতে গ্যাসের বেশিরভাগ সরবরাহ আমদানির উপর ভিত্তি করে হয়। তাই আইপিপি আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী নির্ধারিত হয়। ভারতে এলপিজির মানদণ্ড বা দাম নির্ধারিত হয় সৌদি আরামোকের এলপিজির দাম অনুসারে। বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি যে দামে এলপিজি বিক্রি করে তার ভিত্তিতে দেশীয় বাজারে দাম নির্ধারিত হয়। এলপিজির দাম শুধু গ্যাসের দাম নয়। এর মধ্যে কাস্টম ডিউটি, পরিবহণ ও বিমার মতো অন্যান্য বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে।

LPG Price Hike: গ্যাসের দামে প্রভাব ফেলে এই কারণগুলি
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ভারতের গ্যাসের দামে প্রভাব ফেলে। সঙ্গে ডলারের তুলনায় রুপি দুর্বল হলে আরও বেশি চিন্তা বাড়ে । কারণ আন্তর্জাতিক বাজারে ডলারে গ্যাস কিনতে হয় ভারতকে। সেই ক্ষেত্রে রুপি দুর্বল হলে বেশি দাম চোকাতে হয়। বর্তমানে ভূ-রাজনৈতিক কারণে গ্যাসের সরবরাহ চাহিদা অনুযায়ী হচ্ছে না।স্বাভাবিকভাবেই এটি গ্যাসের দাম বৃদ্ধির একটি অন্যতম কারণ।

আরও পড়ুন : PM Kisan Samman Nidhi: পিএম কিষাণের টাকা পাননি ! এইভাবে দেখে নিন অ্যাকাউন্ট ?

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget