এক্সপ্লোর

Majhi Ladki Bahin Yojana: এই যোজনায় বাড়ল টাকা, প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ২১০০ টাকা; মহিলাদের বড় সুযোগ

Majhi Ladki Bahin Yojana Installments: এই প্রকল্পের আওতায় সেই সব মহিলাই সুবিধে পাবেন যাদের পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম। এমনকী সেই পরিবারে কোনও করদাতা থাকা যাবে না।

Ladki Bahin Yojana Benefits: কেন্দ্র সরকার মহিলাদের জন্য অনেকগুলি যোজনা বা বিশেষ প্রকল্প চালু করেছে। কোটি কোটি মানুষ এই ধরনের প্রকল্পগুলির সুবিধে পান। বিভিন্ন স্তরের মানুষদের জন্য এই সরকারি প্রকল্পগুলি আনা হয়েছে দেশে। এর মধ্যে এমনও (Ladki Bahin Yojana) বেশ কিছু স্কিম রয়েছে যেগুলি মহিলাদের ক্ষমতায়নে অনেকাংশে সহায়তা করে। কেন্দ্র সরকার ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের কিছু কিছু প্রকল্প (Govt Scheme) রয়েছে। তেমনই একটি প্রকল্পে সম্প্রতি মাসিক কিস্তির টাকা বাড়ানো হয়েছে। এবার থেকে মাসে ১৫০০ টাকার বদলে মহিলারা পাবেন ২১০০ টাকা করে।

এই প্রকল্পের নাম মাঝি লড়কী বহেন যোজনা। মহারাষ্ট্রের রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিল যা সেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে উপকৃত করেছে। মহারাষ্ট্রে জোট সরকারের পুনর্গঠনের পরে এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে সেই রাজ্যের মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকার বদলে পাবেন ২১০০ টাকা করে।

উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানিয়েছেন এই তথ্য

বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে জোট সরকার ঘোষণা করেছিল যে মাঝি লড়কী বহেন যোজনার অধীনে মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকার বদলে ২১০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু আবারও ফের নির্বাচনে জিতে আসার পর কয়েক মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি সরকার। মহারাষ্ট্রের মহিলারা অপেক্ষা করছিলেন ঠিক কবে তারা এই বর্ধিত ভাতার সুবিধে পাবেন।

এই বিষয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে গত ২৯ মার্চ বড় আপডেট দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা শীঘ্রই পূরণ করা হবে। বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থা মজবুত নয়। এই অর্থনৈতিক মন্দা দশা ঠিক হলেই এই বর্ধিত ভাতা হিসেবে মাসে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে।

এই মহিলারা পাবেন সুবিধে

মহারাষ্ট্র সরকার চালু করেছিল মাঝি লড়কী বহেন যোজনা, রাজ্যের কোটি কোটি মহিলা এই প্রকল্পের সুবিধে পাচ্ছিলেন। মহারাষ্ট্রের প্রায় ২.৫ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধে পাচ্ছিলেন এতদিন। এই প্রকল্পের আওতায় সেই সব মহিলাই সুবিধে পাবেন যাদের পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম। এমনকী সেই পরিবারে কোনও করদাতা থাকা যাবে না এবং কেউ সরকারি চাকরি করেন এমন হওয়া যাবে না।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget