এক্সপ্লোর

Consumer Affairs: শপিং মল বা অন্যত্র কেনাকাটা ও বিল তৈরির সময় ফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়, পরিষ্কার জানিয়ে দিল কেন্দ্র

Mobile Number Not Mandatory for Shopping: লোকসভার সাংসদ জনার্দন সিংহ সিগরিওয়াল সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন।

নয়াদিল্লি: কেনাকাটার পর বিল তৈরির সময় মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক নয় বলে এবার জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, ক্রেতাদের মোবাইল নম্বর দিতে বাধ্য করতে পারে না শপিং কমপ্লেক্স, শপিং মল এবং রিটেলাররা। বিল তৈরির সময় অথবা এন্ট্রির সময়, সম্মতি না থাকলে, কোথাওই ফোন নম্বর দিতে বাধ্য করা যাবে না ক্রেতাদের। (Mobile Number Not Mandatory for Shopping)

লোকসভার সাংসদ জনার্দন সিংহ সিগরিওয়াল সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন। শপিং মল বা কমপ্লেক্সগুলিতে ক্রেতাদের মোবাইল নম্বর দেওয়া নিয়ে কেন্দ্র কোনও নির্দেশিকা দিয়েছে কি না, জানতে চান তিনি। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রের যোগাযোগ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পি চন্দ্রশেখর জানান, এ নিয়ে ২০২৩ সালের ২৬ মে নির্দেশিকা জারি করেছিল ক্রেতাসুরক্ষা বিভাগ। সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। (Consumer Affairs)

কেন্দ্রীয় মন্ত্রী যে নির্দেশিকার কথা উল্লেখ করেছেন, তাতে স্পষ্ট বলা হয়েছে, কোনও জিনিস বিক্রি বা পরিষেবা প্রদানের সময় ক্রেতার সম্মতি না থাকলে, তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করা যাবে না। বিক্রিবাটার ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া পূর্বনির্ধারিত শর্ত হিসেবে কখনওই বাধ্যতামূলক করা যাবে না।

কেন্দ্র পরিষ্কার জানিয়েছে, নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই। তবে এমন কোনও বিধান নেই, যাতে ক্রেতাকে মোবাইল নম্বর দিতে বাধ্য করা যায়। ক্রেতার নিজের পছন্দ অনুযায়ী চলার অধিকার রয়েছে। 

তথ্য সুরক্ষা সংক্রান্ত খুঁটিনাটিও তুলে ধরেন পি চন্দ্রশেখর। ২০২৩ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন এবং ২০২৫ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুলসে ব্যক্তি বিশেষের ব্যক্তিগত তথ্য় গোপন রাখার বিধান রয়েছে, যার মধ্যে ব্যবসার ক্ষেত্রে মোবাইল নম্বর সংগ্রহও তার মধ্যে পড়ে। আইনে  ব্যক্তিগত তথ্য আইনি উপায়ে মজুত এবং ব্যবহার এবং অপব্যবহার বন্ধের কথা বলা রয়েছে। তবে শপিং মলগুলি ক্রেতার ফোন নম্বরের অপব্যবহার করছে বলে গত তিন বছরের বেশি সময়ে অভিযোগ জমা পড়েনি। 

তবে অভিযোগ জমা না পড়লেও, শপিম মল বা তেমন জায়গায় কেনাকাটার সময় মোবাইল নম্বর চাওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই অসন্তোষ চোখে পড়ছিল। বিশেষ করে বিল তৈরির সময় মোবাইল নম্বর চাওয়া হবে কেন, প্রশ্ন তুলছিলেন অনেক ক্রেতাই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget