এক্সপ্লোর

Digital Ration Card: আধারের সঙ্গে রেশন কার্ড যুক্ত না হলেও পাবেন পরিষেবা, কীভাবে?  

Aadhar and Ration Card Link: আপনার পরিবর্তে আপনার মনোনীত সদস্য রেশন তুলতে পারবেন এবং আপনাকে পৌঁছে দিতে পারবেন। কীভাবে? জেনে নিন।

কলকাতা: আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে রেশন কার্ড (Ration Card) সংযুক্ত না হলেও আর সমস্যা নেই। খুব সহজেই আপনার হাতে এসে যাবে রেশন। তবে এর জন্য জেনে নিতে হবে একটি ছোট্ট নিয়ম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ‘ফর্ম ১৫’ (Form 15) নামের একটি নতুন পদ্ধতি চালু করতে চলেছেন। তার মাধ্যমে আপনার হয়ে অন্য লোক, যাকে আপনি মনোনীত করবেন, তিনি রেশন তুলতে পারবেন এবং পৌঁছে দিতে পারবেন আপনার হাতে। কীভাবে হবে এই সমাধান জেনে নিন। 

ফর্ম ১৫- র মাধ্যমে আপনি আপনার পরিচিত দু’জনকে মনোনীত করতে পারবেন, যাঁরা আপনার হয়ে রেশন তুলতে পারবেন। এক্ষেত্রে একটা বিষয়ে বিশেষ ভাবে নজর দিতে হবে। মনে রাখতে হবে আপনি যে দোকান থেকে রেশন তোলেন, ওই দুই ব্যক্তিকেও সেই দোকানের গ্রাহক হতে হবে এবং অতি অবশ্যই দু’টি আলাদা পরিবারের সদস্য হতে হবে। তাহলেই আপনি ফর্ম ১৫- র মাধ্যমে ওই দুই নির্দিষ্ট ব্যক্তিকে মনোনীত করতে পারবেন যাঁরা আপনার পরিবর্তে রেশন তুলতে পারবেন। এই ফর্ম ১৫ অনলাইনেও জমা দেওয়া যাবে। কিংবা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরেও জমা দিতে পারেন গ্রাহক।

 

এবার জানা দরকার ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ড সংযুক্ত করার ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে 

১। হয়তো আপনি আধার কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও হাতে পাননি। কবে পেতে পারেন তাও জানতে পারেননি। 

২।  এছাড়াও হতে পারে হয়তো আধার কার্ড তৈরির সময় আপনার আঙুলের ছাপ মিলছে না।

উক্ত সমস্যাগুলি দেখা দিলে আপনি ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন। তবে এবার আধার এবং রেশন কার্ড সংযুক্ত না হলেও সমাধানের ব্যবস্থা রয়েছে। রাজ্যবাসী যাতে রেশন পাওয়া থেকে বঞ্চিত না হন, সেই জন্যই চালু হচ্ছে এই নতুন নিয়ম ফর্ম ১৫। অর্থাৎ আপনার আধার কার্ড না থাকলে কিংবা আধার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ডের সংযুক্তিকরণ সঠিকভাবে না হলেও আপনি অন্যের মারফত রেশন পেতে পারবেন।

আরও পড়ুন- মেয়ের বিয়ের চাপ কমবে ! ৫১,০০০ টাকা দেবে সরকার

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget