এক্সপ্লোর

NPS Account: NPS-এ টাকা জমান, আপনার আমানত কোন কোন শেয়ারে বিনিয়োগ হবে জানেন ?

NPS Scheme: টায়ার ১ অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকের আমানতের ৭৫ শতাংশ ইকুইটিতে বাধ্যতামূলকভাবে বিনিয়োগ করা হয়। কীভাবে জানবেন কোন কোন ইকুইটি শেয়ারে আপনার আমানত বিনিয়োগ হবে ?

NPS Scheme:  NPS-এ অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই আপনাকে CRA সিস্টেমে রেজিস্ট্রেশনের সময় বেছে নিতে হয় ঠিক কোন পেনশন ফান্ড ম্যানেজারের অধীনে আপনার আমানত জমা করতে চাইছেন আপনি। প্রচুর পেনশন ফান্ড ম্যানেজার সংস্থা আছে NPS-এ নথিভুক্ত, তাছাড়া আছে চারটি আলাদা আলাদা অ্যাসেট ক্লাসে বিনিয়োগের সুযোগ এবং একইসঙ্গে দুই ধরনের বিনিয়োগের বিকল্প। প্রথমে গ্রাহককে বেছে নিতে হয় কোনও একটি পেনশন ফান্ড আর তারপরই বিনিয়োগের বিকল্প বেছে নিতে পারেন তিনি। টায়ার ১ অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকের আমানতের ৭৫ শতাংশ ইকুইটিতে বাধ্যতামূলকভাবে বিনিয়োগ করা হয়। কীভাবে জানবেন কোন কোন ইকুইটি শেয়ারে আপনার আমানত বিনিয়োগ হবে ?

NPS-এ বিনিয়োগের ক্ষেত্রে চারটি আলাদা আলাদা অ্যাসেট ক্লাস রয়েছে যার মধ্যে- ইকুইটি, কর্পোরেট ডেট, সরকারি বন্ড এবং বিকল্প ইনভেস্টমেন্ট ফান্ড। আর এছাড়া দুভাবে বিনিয়োগ করা যায়- অ্যাক্টিভ এবং অটো। মূলত টায়ার ১ অ্যাকাউন্টের ক্ষেত্রে যে পেনশন ফান্ডগুলি রয়েছে তাঁদের তালিকায় নির্দিষ্ট কিছু শেয়ার থাকে, সেগুলিতে বিনিয়োগ হয় আপনার আমানত। চলুন দেখে নেওয়া যাক কোন পেনশন ফান্ডে কোন কোন শেয়ারে বিনিয়োগ হয়ে থাকে।

SBI Pension Funds Pvt Ltd

এই পেনশন ফান্ডের সেরা ৫ ইকুইটি শেয়ারের তালিকায় রয়েছে- Reliance Industries, HDFC Bank Ltd., ICICI Equity, Infosys এবং Larsen And Toubro। এই ফান্ডের পোর্টফোলিওর ৩০.৯৮ শতাংশ এইসব শেয়ারে বিনিয়োগ হয়ে থাকে।

LIC Pension Fund Limited

LIC Pension Fund-এর তালিকায় থাকা শেয়ারগুলির মধ্যে রয়েছে - HDFC Bank Limited, RIL, ICICI Bank, Infosys এবং L&T। পোর্টফোলিওর ৩৩.৫০ শতাংশ এইসব শেয়ারে বিনিয়োগ করা হয়ে থাকে।

Kotak Mahindra Pension Fund Limited

এই পেনশন ফান্ড মোট ১৮৯৬.৬৭ কোটি টাকার অ্যাসেট ম্যানেজ করে থাকে। এই ফান্ডের সেরা ৫ শেয়ারের মধ্যে আগের মত HDFC Bank, RIL, Infosys Ltd, ICICI Bank Ltd থাকলেও নতুন সংযোজন Bharti Airtel Ltd-এর শেয়ার।

অর্থাৎ মূলত লার্জ ক্যাপ স্টকগুলিতেই বিনিয়োগ করা হয় আপনার আমানত। তাঁর মধ্যে সেরা ৫ শেয়ার হল- HDFC Bank, ICICI Bank, Reliance Industries, Infosys এবং কোথাও L&T কিংবা Bharti Airtel।

কীভাবে বিনিয়োগের বিকল্প বাছবেন

NPS-এ দুভাবে বিনিয়োগ করা যায় – স্বয়ংক্রিয়ভাবে (Automatic) এবং সক্রিয়ভাবে (Active)। সক্রিয়ভাবে  বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের নিজের পছন্দ অনুসারে পেনশন ফান্ড ম্যানেজার ঠিক হয়, ঠিক হয় অ্যাসেট ক্লাস এবং অ্যালোকেশনের হারও। অন্যদিকে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ শুরু করলে গ্রাহকের বয়সের সঙ্গে সঙ্গে এই বিনিয়োগের অ্যালোকেশন পরিবর্তন হয়। এর মধ্যে আবার তিন ধরনের বিকল্প আছে- অ্যাগ্রেসিভ, মডারেট এবং কনজারভেটিভ।

আরও পড়ুন: NPS Account: নিয়মে আরও কড়াকড়ি, কী বদল এল সরকারি পেনশন স্কিমে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget