এক্সপ্লোর

NPS Account: নিয়মে আরও কড়াকড়ি, কী বদল এল সরকারি পেনশন স্কিমে ?

PFRDA: কিছুদিন আগে পর্যন্ত গ্রাহক তাঁর নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়েই কেবল NPS অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেন, লগ ইন করার পর খুব সহজেই সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেত। এবার এল বড় বদল।

National Pension Scheme: এবার আধার কার্ড দিয়ে যাচাই করতে হবে আপনার সরকারি পেনশন স্কিমের অ্যাকাউন্ট। থাকবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবস্থা। ওটিপি ছাড়া অ্যাকাউন্টের তথ্য জানা যাবে না আর। সম্প্রতি এই বিজ্ঞপ্তিই জারি করেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। NPS-এ অ্যাকাউন্ট থাকলে যে কোনও রকম লেনদেনের ক্ষেত্রে সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে অ্যাকাউন্টের তথ্য। আগামী ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করে PFRDA জানিয়েছে যে, সিআরএ সিস্টেমের মধ্যে লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয়ে সুরক্ষা আরও মজবুত করতে এবং গ্রাহকদের নিরাপত্তা দিতে আরও কিছু সুরক্ষা নীতি যুক্ত করা হবে সিআরএ ব্যবস্থায়। যোগ করা হবে আধারের মাধ্যমে টু-স্টেপ অথেন্টিকেশন পদ্ধতি।

কিছুদিন আগে পর্যন্ত গ্রাহক তাঁর নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়েই কেবল NPS অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেন, লগ ইন করার পর খুব সহজেই সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যেত। অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়াও যেত। PFRDA জানিয়েছে সমস্ত গ্রাহককে তাঁদের NPS অ্যাকাউন্টে আধার নম্বর সংযুক্ত করতে হবে। PFRDA সার্কুলারে জানিয়েছে, আধার-ভিত্তিক লগ ইন অথেন্টিকেশনের মাধ্যমে সমস্ত এনপিএস ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া হবে। একটা নিরাপদ এনভায়রনমেন্ট তৈরি করা হবে।

নতুন লগ ইন সিস্টেম

NPS অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এবার সম্পূর্ণ নতুনভাবে আধার যাচাইকরণের মাধ্যমে লগ ইন করতে হবে।

কী বদল

এখন যেমন শুধু ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে লেনদেন করা যেত, এবার থেকে শুরু হবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন।

কী বলা হয়নি

এখনও পর্যন্ত PFRDA স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সম্পর্কে কিছু সেভাবে জানায়নি। তবে এটা জানানো হয়েছে যে সমস্ত সরকারি নোডাল অফিসে সমস্ত সিআরএগুলিকে পুঙ্খানুপুঙ্খ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করতে বলা হয়েছে।

এর আগেই ১ ফেব্রুয়ারি থেকে বদলে গিয়েছে NPS থেকে টাকা তোলার নিয়মও। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির বিজ্ঞপ্তি অনুসারে এবার থেকে NPS-এর অ্যাকাউন্ট হোল্ডাররা জমা করা অর্থের কেবলমাত্র ২৫ শতাংশই এক লপ্তে তুলতে পারবেন। শিশুদের শিক্ষা, বিয়ের খরচ, বাড়ি কেনা, চিকিৎসা খরচ ইত্যাদির জন্য জমা করা অর্থের মাত্র ২৫ শতাংশ তুলতে পারবেন। এটি, আপনার নিজের ব্যবসা বা স্টার্টআপ শুরু করার জন্য NPS অ্যাকাউন্ট থেকে তোলা যেতে পারে।

আরও পড়ুন: GPT Healthcare IPO: আজই শুরু সাবস্ক্রিপশন জিপিটি হেলথকেয়ারের, প্রাইস ব্যান্ড কত ? কিনবেন ?

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget