এক্সপ্লোর

NSC vs KVP : ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট না কিষাণ বিকাশপত্র, ১ লাখ রাখলে কোথায় বেশি রিটার্ন ?

Investment Tips : আপনি যদি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা কিষাণ বিকাশপত্রে (KVP) বিনিয়োগ করতে চান, তাহলে পাবেন ঝুঁকিহীন লাভ।

Investment Tips : নিশ্চিত রিটার্নের আশায় বিনিয়োগ (Investment) করলে আপনার জন্য রয়েছে সরকারের অনেক স্কিম। আপনি যদি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা কিষাণ বিকাশপত্রে (KVP) বিনিয়োগ করতে চান, তাহলে পাবেন ঝুঁকিহীন লাভ। কারণ এই স্কিমগুলিতে রয়েছে সরকারের আর্থিক নিরাপত্তা।

পোস্ট অফিসের এই দুটি স্কিমে রয়েছে অনেক পার্থক্য
 ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা কিষাণ বিকাশপত্রে (KVP) বিনিয়োগ করতে চাইলে প্রথমে আপনাকে এই দুই স্কিমের পার্থক্য় সম্পর্কে বুঝতে হবে। ইন্ডিয়ান পোস্ট অফিসের বিশ্বস্ত পোস্ট অফিসের স্কিম হলেও এই দুটি সঞ্চয় প্রকল্প আলাদা। এখানে মেয়াদকাল ও ইন্টারেস্ট রেট আলাদা। NSC-তে আপনি পাবেন ৭.৭ শতাংশ ইন্টারেস্ট রেট। সেখানে কিষাণ বিকাশ পত্রে বর্তমানে দেওয়া হচ্ছে ৭.৫ শতাংশ সুদ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-র মেয়াদকাল ৫ বছর। সেখানে কিষাণ বিকাশ পত্র আপনার বিনিয়োগ দ্বিগুণ করে দেয় ১১৫ মাস বা ৯ বছর ৭ মাসে।।

১ লাখ টাকা রাখলে কোথায় বেশি পাবেন ?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) বা কিষাণ বিকাশপত্রের মধ্য়ে প্রধান বৈশিষ্ট্যগত পার্থক্য

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)                      কিষাণ বিকাশপত্র (KVP)
বিনিয়োগ ১,০০,০০০ টাকা                                        ১,০০,০০০ টাকা
সুদের হার    ৭.৭ শতাংশ                                          ৭.৫ শতাংশ
মেয়াদকাল ৫ বছর                                                  ১১৫ মাস
মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ ১,৪৪,৯০০ টাকা                  ২,০০,০০০ টাকা
অর্জিত সুদ ৪৪,৯০০ টাকা                                        ১,০০,০০০  টাকা   

কোন স্কিমাটি আপনার জন্য বেশি কাজের ?
আপনি যদি দুটি স্কিম পাশাপাশি রাখেন তাহলে দেখবেন, প্রাপ্ত অর্থের রিটার্নের ভিত্তিতে কেভিপি (KVP)-তে বেশি টাকা পাবেন। তবে, ২ লক্ষ টাকা হাতে পেতে বিনিয়োগকারীকে প্রায় ৯ বছর ৭ মাস অপেক্ষা করতে হবে। অন্যদিকে, এনএসসি (NSC)-তে বিনিয়োগের মেয়াদ ৫ বছর; তাই যারা অপেক্ষাকৃত কম সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি বেশি উপযুক্ত হতে পারে।

তবে, একজন বিনিয়োগকারীর জন্য কোন স্কিমটি ভালো হবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করে তাঁর আর্থিক অবস্থার ওপর। তাঁর বর্তমান প্রয়োজন, দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য, ঋণের পরিমাণ, পারিবারিক দায়বদ্ধতা ও অন্যান্য বিষয়ও এতে কাজ করে।

একটা বিষয় মাথায় রাখতে হবে, এনএসসি (NSC)-তে বিনিয়োগের ক্ষেত্রে ধারা ৮০সি (Section 80C)-এর কর সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, কেভিপি (KVP)-এর ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীরা ধারা ৮০সি-এর আওতায় কর ছাড়ের এই সুবিধা পান না। 

আরও পড়ুন : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget