এক্সপ্লোর

Personal Loan: পার্সোনাল লোন নিতে চাইছেন ? কী কী অতিরিক্ত চার্জ দিতে হতে পারে জানেন ?

Personal Loan Hidden Charges: যে কোনও ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়ার সময় আগে দেখে নিতে হবে নিম্নলিখিত চার্জগুলির বিষয়ে। সেই মতই হিসেব করা উচিত ঠিক কত টাকা আপনার দেওয়া দরকার।

Loan Hidden Charges: বিভিন্ন ব্যাঙ্ক প্রায়ই আপনাকে ইমেলে বা ফোনে বা মেসেজে ঋণ নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, বিজ্ঞাপন পাঠায়। ঋণের উপর সুদের হারে আকর্ষণীয় ছাড়ের কথা জানায়। এমনকী কোনও ক্ষেত্রে পার্সোনাল লোনের জন্য সেভাবে কোনও কাগজও চাওয়া হয় না। সিবিল স্কোর ততটা ভাল না হলেও লোন অনুমোদন হয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনাকে অনেক চড়া সুদ দিতে হয়। কিন্তু শুধু সুদের টাকাই নয়, পার্সোনাল লোনের (Personal Loan) ক্ষেত্রে বিশেষত আরও অনেক গোপন চার্জ থাকে যা হয়ত ব্যাঙ্কের পক্ষ থেকে আপনাকে সেভাবে জানানো হয় না।

পার্সোনাল লোন নেওয়ার আগে সমস্ত চার্জ ও সুদের হার সব মিলিয়ে হিসেব করে দেখে নেওয়া উচিত ঠিক কত টাকা কত সময়ের মধ্যে আপনার ফেরত দেওয়া উচিত। যে কোনও ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন (Personal Loan) নেওয়ার সময় আগে দেখে নিতে হবে নিম্নলিখিত চার্জগুলির বিষয়ে। কোথায় কত চার্জ রয়েছে তা ভালভাবে জেনে নেওয়া জরুরি।

প্রসেসিং ফি

যে ব্যাঙ্ক থেকে ঋণ (Personal Loan) নেওয়া হচ্ছে সেখানে আপনার ঋণের আবেদন মঞ্জুর হওয়ার পরে এককালীন কিছু টাকা চার্জ করা হয় যাকে বলে প্রসেসিং ফি। আপনি যত টাকার লোন নিচ্ছেন তার ০.৫ থেকে ২.৫ শতাংশের মধ্যেই থাকে এই প্রসেসিং ফি। এটিকে ব্যাঙ্কের একরকম সার্ভিস চার্জ হিসেবে ধরে নেওয়া যেতে পারে।

অরিজিনেশন ফি

এটিও এককালীন চার্জ করা হয়। কিছু কিছু ঋণদাতা সংস্থা এই ধরনের চার্জ নেয়। লোনের অঙ্ক কত তাঁর উপর নির্ভর না করে একটি ফ্ল্যাট ফি নেওয়া হয় অরিজিনেটিং ফি হিসেবে।

প্রি-পেমেন্ট পেনাল্টি

কিছু কিছু ঋণদাতা সংস্থাকে আবার আপনি যদি মেয়াদের আগেই টাকা জমা করে দেন, তাহলে অতিরিক্ত জরিমানা দিতে হয়। মূলত অবশিষ্ট লোন ব্যালান্সের (Personal Loan) কিছু শতাংশ এক্ষেত্রে জরিমানা হিসেবে দিতে হয় ঋণগ্রহীতাকে।

লেট পেমেন্ট ফি

লোন নেওয়ার ক্ষেত্রে আগে টাকা দিলেও সমস্যায় পড়তে পারেন, আবার পরে দিলে আবশ্যিকভাবেই আপনাকে জরিমানা দিতে হয়। সময়ের মধ্যে টাকা জমা করতে না পারলে একটা ফ্ল্যাট পেনাল্টি ইন্টারেস্ট রেটে আপনার লোনের অঙ্কের বাকি অংশের উপর এই জরিমানা ধার্য হয়।

অ্যাপ্লিকেশন ফি

কোনও কোনও সংস্থায় আবার ঋণের আবেদন করা মাত্রেই একটি ফি দিতে হয়। এটি একটি নন-রিফান্ডেবল ফি যা আপনার আবেদন যদি মঞ্জুর নাও হয়, তবুও কেটে নেবে সংস্থা।

ক্রেডিট চেক ফি

আপনার ক্রেডিট স্কোর কীরকম আছে, তা আগে থেকে যাচাই করে নেওয়ার জন্যেও কোনও কোনও সংস্থা আপনার থেকে এই ক্রেডিট চেক ফি নিতে পারে।  

আরও পড়ুন: Share Market Opening: বড় ধস সামলে ফের উর্ধ্বগামী বাজার, ২৭০ পয়েন্ট বাড়ল সেনসেক্স- কোন স্টক গতি দেখাচ্ছে ?

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget