এক্সপ্লোর

EPFO EDLI Scheme Benefits: প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের সুবিধা, জানেন কী এই স্কিম ?

EPFO Benefits: কিছু না করেই EPFO থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা।সম্প্রতি ট্যুইটারে সংগঠনের কর্মীদের জন্য একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।সেখানেই দেওয়া হয়েছে যাবতীয় বিবরণ। 

নয়াদিল্লি: প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের বিমার সুবিধা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO)এর কর্মীদের জন্য রয়েছে এই বেনিফিট। Employees’ Deposit Linked Insurance (EDLI) স্কিমের অধীনে পাওয়া যাবে এই বিমার টাকা। সম্প্রতি ট্যুইটারে সংগঠনের কর্মীদের জন্য একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।সেখানেই দেওয়া হয়েছে যাবতীয় বিবরণ। 

EPFO Benefits: বেতনভোগী কর্মীদের পরিবারের জন্য সুখবর। কিছু না করেই EPFO থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে সরকার ঘোষণা করলেও তার খবর এসে পৌঁছয় না সবার কানে। সেই কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যান আমজনতা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সেই খবর আপনার কাছে পৌছব আমরা।

EDLI scheme benefits:
ট্যুইটারে বলা হয়েছে, আপনার যদি Employees Provident Fund Organization (EPFO)-তে অ্যাকাউন্ট থাকে তবে পেতে পারেন এই সুবিধা। এর জন্য আলাদা কিছু করতে হবে না আপনাকে। কেবল অ্যাকাউন্ট থাকার জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ইপিএফও সদস্য। মৃত্যুর পর EPFO সদস্যদের নমিনি দাবি করতে পারেন এই টাকা। তবে কেবল সরকারি কর্মচারীরাই নন বেসরকারি কর্মীরাও এই ইনস্যুরেন্স কভার পেতে পারেন।

EPFO Benefits: কীসের ওপর ভিত্তি করে এই টাকা ?
আগে এই স্কিমের মাধ্যমে কেবল ৬ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতেন কর্মী সংগঠনের সদস্যরা। ২০২১ সালের এপ্রিল থেকে এই বিমার কভারেজ ৭ লক্ষ টাকা করা হয়েছে। EDLI স্কিমে নাম লেখালেই EPFO সদস্যের নমিনি এই ইনস্যুরেন্স কভার ক্লেইম করতে পারবেন। সেই ক্ষেত্রে অসুস্থতা, দুর্ঘটনা ছাড়াও স্বাভাবিক কারণে EPFO সদস্যের মৃত্যু হলে সেই টাকা পাবেন নমিনি। সাম্প্রতিক নিয়ম অনুসারে, কোনও ব্যক্তি মৃত্যুর ১২ মাসের মধ্যে একের বেশি প্রতিষ্ঠানে চাকরি করলে তাঁর পরিবারও এই বিমার দাবি করতে পারেন।   

EDLI scheme benefits: কারা পেতে পারেন এই ৭ লক্ষ বিমার টাকা ?
EPFO সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি এই টাকার দাবি করতে পারেন। নমিনি না থাকলে এই টাকার দাবিদার ব্যক্তির স্ত্রী। তিনি না থাকলে তাঁর অবিবিহিত কন্যা এই ক্লেইম করতে পারেন। এ ছাড়াও মৃত্ ব্যক্তির নাবালক পুত্র এই বিমার টাকা পেতে পারে। সব থেকে বড় বিষয়, এই বিমার জন্য কর্মীকে কোনও ধরনের টাকা দিতে হয় না।

আরও পড়ুন : Life certificate Update: লাইফ সার্টিফিকেট জমার সময় বাড়ল, পেনশন হোল্ডারদের জন্য সুখবর !

EPFO Scheme Benefits:কীভাবে আবেদন করবেন টাকার জন্য ?
এই সুবিধা পেতে গেলে মৃতের পরিবারকে ইনস্যুরেন্স কভার ও ফর্ম 51F পূরণ করে জমা দিতে হবে নিয়োগকর্তার কাছে। নিয়োগকারী সেই ফর্ম যাচাই করবেন। কোনও কারণে নিয়োগকর্তাকে না পাওয়া গেলে সেই ক্ষেত্রে এই ফর্ম গেজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট, গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান, পুরসভার সদস্য অ্যাটাসটেড করতে পারেন। তবে নমিনি করা থাকলে সরাসরি এই বিমার টাকা নমিনির অ্যাকাউন্টে পড়ে যাবে।

EDLI scheme benefits: ন্যূনতম কী সুবিধা ?
কোনও ব্যক্তি কমপক্ষে অফিসে টানা ১২ মাস কাজ করলেই ন্যূনতম বিমার সুবিধা পাবে তাঁর পরিবার। সেই ক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যু হলে ন্যূনতম ২.৫ লক্ষ টাকা পাবেন নমিনি বা আইনি উত্তরাধিকারী। তবে এর জন্য কর্মীকে কিছু টাকা দিতে হবে না। মাসে ০.৫০ টাকা করে এর জন্য দেবেন নিয়োগকর্তা বা কোম্পানি। সব মিলিয়ে এই জীবন বিমার জন্য ১৫,০০০ টাকা দেবেন তিনি।

আরও পড়ুন :Fixed Deposit Tips: FD করার আগে জেনে নিন এই বিষয়গুলি, তবেই পাবেন বেশি সুবিধা

আরও পড়ুন: SBI Customer Alert: গ্রাহক ঠকাতে নতুন ফাঁদ, এই কল থেকে সতর্ক থাকুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
BSNL Recharge Plan : BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget