এক্সপ্লোর

PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

UPI PF Withdrawal : মানি কন্ট্রোলকে এক আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে UPI দিয়ে পিএপের টাকা তুলতে পারবেন কর্মীরা।

UPI PF Withdrawal : প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা আরও সহজ হবে। কিছুদিনের মধ্য়ে শুরু হবে UPI দিয়ে কাজ। ইতিমধ্যেই এই বিষয়ে পরীক্ষা শুরু করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। মানি কন্ট্রোলকে এক আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে UPI দিয়ে পিএপের টাকা তুলতে পারবেন কর্মীরা। এই তিন বিষয়ে আপনার এখনই জানা উচিত।

UPI টাকা তোলার খবরের কী আপডেট 
শীঘ্রই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে UPI দিয়ে। EPFO গ্রাহকদের UPI অ্যাকাউন্টের সঙ্গে UAN পোর্টাল যুক্ত করার চেষ্টা করছে। মূলত, টাকা তোলার প্রক্রিয়া সহজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে EPFO । টেস্টিং শুরু হলেও সবার জন্য কবে এই সুবিধা পাওয়া যাবে তা এখনও ঠিক হয়নি। 

নতুন অ্যাপে কী রয়েছে ? 
EPFO এই বিষয়ে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একটি অ্যাপ যুক্ত করবে। মানিকন্ট্রোলের রিপোর্ট বলছে, ভীম ও অন্যান্য ইউপিআই (UPI) অ্যাপও এই সিস্টেমের সঙ্গে যুক্ত হবে। বর্তমানে EPFO গ্রাহকরা UAN পোর্টালের মাধ্যমে অনলাইনে টাকা তোলার জন্য আবেদন জমা দেয়। একবার ক্লেমের প্রক্রিয়া পূর্ণ হয়ে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে টাকা। এরফলে সহজেই গ্রাহকরা তাদের টাকা তুলে নিতে পারেন। 

টাকা তোলার থাকবে সীমা
সাবক্রাইবাররা UPI-এর মাধ্যমে তাদের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারবেন। তবে এই টাকা তোলার ক্ষেত্রেও থাকবে নিয়ম। বর্তমান EPFO নিয়ম অনুসারে গ্রাহক ২৫ শতাংশ টাকা তুলতে পারবেন না। আপনি চাইলে শিক্ষা, বিয়ে ও বাড়ির খরচের কাজে এই টাকা ব্যবহার করতে পারবেন।

বর্তমানে দেশে EPFO গ্রাহক সংখ্যা প্রায় ৩০ কোটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে প্রায় ৭.৫ কোটি সদস্য নিয়মিত বেতনের একটা অংশ দিয়ে থাকেন। 'মানিকন্ট্রোল'-এর সূত্র বলছে, সংস্থার মোট তহবিলের পরিমাণ প্রায় ২৬ লক্ষ কোটি টাকা।

অতীতে EPFO-তে গ্রাহকদের টাকা জমার ক্ষেত্রে ১৫,০০০ টাকা ঊর্ধ্বসীমা ছিল। বর্তমানে এই অ্যামাউন্ট পরিবর্তিত হওয়ায় কর্মীদের মাসিক টাকা কাটার পরিমাণ বাড়তে পারে। ঊর্ধ্বসীমা বৃদ্ধির ফলে ১২ শতাংশ হারে কন্ট্রিবিউশনের পরিমাণ ১,৮০০ টাকা থেকে বেড়ে ৩,০০০ টাকা হবে। এর অর্থ হল, প্রতি মাসে অতিরিক্ত ১,২০০ টাকা বা বছরে ১৪,৪০০ টাকা জমা হবে অ্যাকাউন্টে।

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
8th Pay Commission : বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
বেসিক পে ৫০,০০০ হলে ৯ লাখ টাকা পাবেন এরিয়ার ? অষ্টম বেতন কমিশনে কীভাবে হবে হিসেব ?
RBI Repo Rate: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget