এক্সপ্লোর

Rs 2000 Currency Note Exchange : শুধুমাত্র ব্যাঙ্কেই মিলবে সুবিধা, পোস্ট অফিসে বদলানো যাবে না ২০০০ টাকার নোট !

2000 currency notes : দিনকয়েক আগে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা হয়। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক

নয়া দিল্লি : শুধুমাত্র ব্যাঙ্কেই ২০০০ টাকার নোট বদলানো যাবে। পোস্ট অফিসে (Post Office) মিলবে না এই সুযোগ। এমনই খবর সংবাদ সংস্থা ANI সূত্রের। RBI (Reserva Bank of India) আগেই ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণার সময় জানিয়ে দিয়েছিল, আজ থেকে  এই নোট জমা বা বদলানো যাবে।

দিনকয়েক আগে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা হয়। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বাজারে যে ২০০০ টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। সেই অনুযায়ী, ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলাতে গেলে একটা ফর্ম ফিলআপ করার প্রয়োজন পড়বে। তার সঙ্গে জমা করতে হবে আধার কার্ড বা বৈধ কোনও পরিচয়পত্র। এনিয়ে নানা জল্পনার মধ্যেই সম্প্রতি বিশেষ ঘোষণা করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। একটি গাইড লাইন জারি করে দেশের অন্যতম বৃহৎ এই ব্যাঙ্ক জানিয়ে দেয়, কোনও রিক্যুইজিশন স্লিপ ছাড়াই ২০০০ টাকার নোট বদলানো যাবে। 

সরকারি সূত্রের খবর, ২০ হাজার টাকা পর্যন্ত একদিনে ২০০০ টাকার নোট এক এক বারে বদলানো যাবে। অর্থাৎ, আপনাকে একবার লাইনে দাঁড়িয়ে ওই পরিমাণ টাকা পাল্টানোর পর, আবার টাকা বদলানোর জন্য একইভাবে এসে লাইনে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে লাইনে বার বার দাঁড়াতে কোনও বাধা নেই। 

খবর অনুযায়ী, ২০০০ টাকার নোট কোনও ব্যাঙ্কে বদলাতে হলে কাউকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক হতে হবে, এমন কোনও মানে নেই। যে কোনও শাখায় একজন নন-অ্যাকাউন্ট হোল্ডার এক বারে ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজার টাকার নোট বদলাতে পারেন। আরবিআই জানিয়ে দিয়েছে, নোট বদলানোর জন্য কোনও ফি জমা করতে হবে না গ্রাহককে।

এর পাশাপাশি প্রতিটি ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়েছে, সিনিয়র সিটিজেন বা বিশেষভাবে সক্ষম যাঁরা তাঁদের যাতে নোট বদলাতে গিয়ে কোনও সমস্যা না হয়, তার ব্যবস্থা করতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

সেরা শিরোনাম

Bank Holidays: আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে থাকছে কবে ছুটি ? রইল তালিকা
Geyser Buying Tips: শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Silver Price Prediction : জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?
জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget