এক্সপ্লোর

Savings Account Types: সেভিংস অ্যাকাউন্টেরও আছে প্রকারভেদ, কোথায় আপনার টাকা রাখা উচিত জানেন ?

Types Of Savings Account: সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে এই অ্যাকাউন্টের বিষয়ে। ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রেও সবার আগে আসে সেভিংস অ্যাকাউন্টের নাম।

Types Of Savings Account: সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে এই অ্যাকাউন্টের বিষয়ে। ব্যাঙ্কে অ্যাকাউন্টে খোলার ক্ষেত্রেও সবার আগে আসে সেভিংস অ্যাকাউন্টের নাম। তবে এই অ্যাকাউন্টেরও আছে প্রকারভেদ। বিনিয়োগ করার আগে জেনে নেওয়া উচিত কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। 

Bank News: ব্যাঙ্ক মানেই বিনিয়োগের বিশ্বস্ত স্থান !
বর্তমানে ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আজকাল দেশের বেশিরভাগ মানুষের অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কেন্দ্রের মোদি সরকার ব্যাঙ্কগুলিকে সাধারণ মানুষের জীবনের একটি অংশ করতে প্রধানমন্ত্রী জন ধন যোজনা (প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট) শুরু করেছিল। এরপর গরিব ও গ্রামাঞ্চলের মানুষও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে শুরু করেছে। সাধারণ মানুষ বেশিরভাগ ব্যাঙ্কে কেবল সেভিংস অ্যাকাউন্ট খোলে। তবে সেভিংস অ্যাকাউন্টের ও রয়েছে অনেক বিভাগ। বেতনভোগী ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী , মহিলাদের জন্য বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টের বিকল্প রয়েছে।জেনে নিন, কোন অ্যাকাউন্টের কী কাজ।

1. Regular Savings Account: সাধারণত, রেগুলার সেভিংস অ্যাকাউন্ট সবথেকে বেশি পরিমাণে খোলা হয়। এই 
অ্যাকাউন্টে টাকা জমা ও তোলার জন্য কোনও নির্দিষ্ট সীমা নেই। আপনি যত টাকা চান জমা রাখতে বা তুলতে পারেন। সাধারণত সবাই 
তাদের অর্থ সঠিকভাবে সংরক্ষণ করতে এই অ্যাকাউন্টটি ব্যবহার করে। সব ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে বলে।অন্যথায় 
আপনার থেকে জরিমানা চার্জ করে ব্যাঙ্ক। 

2.  Zero Balance Savings Account:
জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে অ্যাকাউন্টহোল্ডাররা কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পান। আপনি এই অ্যাকাউন্ট থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। এর কোনও সীমা নেই। সেই সঙ্গে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কোনও রকম জরিমানা দিতে হবে না।

3. Salary Savings Account:
কোম্পানি তার কর্মীদের জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট খোলে। যে সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে বেতন আসে, এই অ্যাকাউন্টটিকে স্যালারি সেভিং অ্যাকাউন্ট বলে। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের কোনও সীমা নেই ও বিভিন্ন ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট সুবিধা অফার করে। যদি এই অ্যাকাউন্টে টানা তিন মাস বেতন না আসে, তবে তা পরে রেগুলার অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।

4. Women's Savings Account:
 মহিলা সঞ্চয় অ্যাকাউন্টটি বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। নারীদের চাহিদার কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে। কম সুদের হারে এই অ্যাকাউন্টে ঋণ, ডিম্যাট অ্যাকাউন্টের বার্ষিক চার্জে ছাড় ও অনেক কেনাকাটার জন্য ছাড়ও পাওয়া যায়।

5. Senior Citizens Savings Account: 
সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট কেবল ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকদের জন্য এই অ্যাকাউন্ট বেশি উপকারী হতে পারে। চাইলে আপনি এই অ্যাকাউন্টটিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে পারেন।

6. Children's Savings Account:

শিশুদের জন্য একটি বিশেষ সঞ্চয় অ্যাকাউন্টও রয়েছে (নাবালক সঞ্চয় অ্যাকাউন্ট)। এতেও ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারিত নেই। এই অ্যাকাউন্টটি স্কুলের ফি ইত্যাদির মতো বাচ্চাদের চাহিদা মোটানোরজন্য তৈরি করা হয়েছে। এই অ্যাকাউন্টটি ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য অভিভাবকের তত্ত্বাবধানে খোলা যেতে পারে। সন্তানের ১৮ বছর পূর্ণ হওয়ার পর এই অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়।

আরও পড়ুন : Cheque Bounce Rule: চেক বাউন্স হলে অন্য অ্যাকাউন্ট থেকে আদায় করা হবে টাকা, নতুন নিয়ম আনছে সরকার !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
BSNL Recharge Plan : BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget