এক্সপ্লোর

Cyclone Fengal Update: শেষ বেলায় শক্তি বাড়িয়ে তৈরি ঘূর্ণিঝড় ফেনজাল, বৃষ্টি শুরু , ঝটকা এবার বাংলাতেও ?

বাতাসের গতিবেগ হতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ, ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার।

কলকাতা : অবশেষে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজাল। আবহাওয়া দফতর মনে করেছিল, শেষ পর্যন্ত নাও তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ফেনজাল। তবে শেষমেষ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে তামিলনাড়ুর দিকে। পুদুচেরি জুড়ে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার বিকেলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে ল্যান্ডফল হতে পারে। সে সময় বাতাসের গতিবেগ হতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ, ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার।

আইএমডি চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং তামিলনাড়ুর কুড্ডালোর জেলা এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চল ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে।  

এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার উপকূলে। বঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে দিনভর । উপকূলে হালকা ঝোড়ো বাতাস ও বৃষ্টির হবে। বৃষ্টি হতে পারে চার জেলায়। কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাতেও দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে। এর জেরে আপাতত শীতের আমেজে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। বেশ কিছুটা বাড়ল তাপমাত্রা। কলকাতায় শনিবার  স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । কয়েক জেলায় হালকা মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে । 

আলিপুর আবহাওয়া দফতরের  পূর্বাভাস,  আগামী ৪৮ ঘন্টায় একই থাকবে তাপমাত্রা। ৬ ডিসেম্বর থেকে ফের পারদ পতন হতে পারে । ৯ ডিসেম্বরের পর পশ্চিমের জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়বে । গাঙ্গেয় জেলাতেও ফিরবে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলাতে।      

অন্যদিকে উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে । আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।  তাপমাত্রার খুব একটা হেরফের এর সম্ভাবনা নেই।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                  

আরও পড়ুন, ওপারে হামলা, এবার এপারে হাসপাতালে বাংলাদেশিদের 'No-Entry' ! 'বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়..'

 

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget