এক্সপ্লোর

Bangladesh News: বাংলাদেশের শনি-কালী মন্দিরে হামলা, ইসকনের একাধিক সেন্টারে ভাঙচুর

Bangladesh Updates: দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলার দিন ব্যাপক অশান্তি হয় আদালত চত্বরে

ঢাকা: লাগাতার অশান্তিতে জেরবার বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ দিনে দিনে বাড়ছে। এরই মধ্যে চট্টগ্রামে দুপুর আড়াইটার দিকে বন্দর শহরের হরিশ চন্দ্র মুন্সেফ লেনে এই হামলার ঘটনা ঘটে, যেখানে শান্তনেশ্বরী মাতৃ মন্দির, শনি মন্দির এবং শান্তনেশ্বরী কালীবাড়ি মন্দিরকে লক্ষ্যবস্তু করা হয়।

পুলিশ সূত্রে খবর, মিছিল থেকে কিছু ব্য়ক্তি মন্দিরে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানে। পটিয়া উপজেলায় ইসকন মন্দিরেও ভাঙচুর চালানো হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত সঙ্ঘে লাঠি হাতে হামলা চলে। সঙ্ঘের ভিতরে আসবাব ও ছবির ফ্রেম ভাঙচুর করা হয়েছে। 

নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সূত্রের খবর, মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক শতাধিক স্লোগান-চিৎকারকারী ব্যক্তিরা একটি দল মন্দিরগুলিতে ইটপাটকেল ছুঁড়েছে, শনি মন্দির এবং অন্য দুটি মন্দিরের গেটগুলিকে ভেঙেচুরে দিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন, ইসকনের সাধুরা ফের সঙ্কটে, এবার হাওড়ায় পথ দুর্ঘটনা

যদিও পুলিশ অবশ্য বলেছে যে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের পর মন্দিরগুলির ক্ষয়ক্ষতি ন্যূনতম ছিল। এদিকে, দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলার দিন ব্যাপক অশান্তি হয় আদালত চত্বরে। যা চেহারা নেয় সংঘর্ষের। মৃত্যু হয় সরকারি এক আইনজীবীর। এর পরের পরিণতি হয়েছে ভয়ঙ্কর। চট্টগ্রাম আদালত লাগোয়া হিনদু এলাকা হরিজন বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।  বেছে বেছে সেখানে টার্গেট করা হয়েছে হিন্দুদের।    

চট্টগ্রাম ছাড়াও ঢাকা রংপুর, কুমিল্লা, চাপাইগঞ্জ, দিনাজপুর, রাজশাহী- সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে অশান্তি।                                                                                                                                                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget