এক্সপ্লোর

Cheque Bounce Rule: চেক বাউন্স হলে অন্য অ্যাকাউন্ট থেকে আদায় করা হবে টাকা, নতুন নিয়ম আনছে সরকার !

Bank News: 'চেক বাউন্স' (Cheque Bounce)রুখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে সরকার।

Bank News: 'চেক বাউন্স' (Cheque Bounce)রুখতে এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে সরকার।  এবার থেকে কোনও ব্যক্তির চেক বাউন্স করলে তার অন্য অ্যাকাউন্ট থেকে টাকা আদায় করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

Cheque Bounce Rule: চেক বাউন্সের সমস্যা বাড়ছেই 
বর্তমানে দেশে চেক বাউন্সের ঘটনা নিয়ে চিন্তিত সরকার। অতীতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেও এখনও দেশে চেক বাউন্সের নিয়মিত ঘটনা ঘটে চলেছে। যা বন্ধ করতে  এখন এসব মামলা রুখতে নতুন পরিকল্পনা তৈরি করছে সরকার। আগামী দিনে  কারও চেক বাউন্স হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার  পাশাপাশি ওই ব্যক্তির অন্যান্য অ্যাকাউন্ট থেকেও টাকা উদ্ধার করা হবে।

Bank News: কতদূর এগিয়েছে সরকার ?
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সরকার আরবিআই-এর সঙ্গে সহযোগিতায় এই নতুন পরিকল্পনা সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে। শীঘ্রই নতুন সিস্টেমটি কার্যকর করতে পারে সরকার। অভিযুক্তের অন্য অ্যাকাউন্ট থেকে অর্থ উদ্ধারের নিয়ম বাস্তবায়ন হলে, সেইক্ষেত্রে চেক হোল্ডারকে যেকোনওভাবেই পাওয়ানাদারকে টাকা দিতে হবে।

Cheque Bounce Rule: ঋণখেলাপি নিয়ম প্রযোজ্য হবে
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে বাউন্স হওয়া চেকের সঙ্গে কোম্পানি বা ব্যক্তির ক্রেডিট স্কোরও খারাপ হবে। এ ছাড়া এসব ক্ষেত্রে ঋণ খেলাপির নিয়মও প্রযোজ্য হবে। সেই ক্ষেত্রে চেক বাউন্সের ঘটনা কমে যাবে। ব্যাঙ্কের গ্রাহকরা নিজেরাই চেক বাউন্স থেকে সতর্ক থাকবে।

RBI On Cheque Bounce: রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে হয়েছে আলোচনা  
আরবিআই ও সরকার গত সপ্তাহে এই নিয়ম নিয়ে একটি বৈঠক করেছে। শোনা যাচ্ছে , নতুন নিয়ম অনুসারে অভিযুক্ত কোম্পানি বা ব্যাক্তির চেক বাউন্স হলে  তাঁর কোনও নতুন অ্যাকাউন্ট খোলা হবে না। এছাড়াও, অন্যান্য অ্যাকাউন্ট থেকে টাকা উদ্ধার করা হবে।

Cheque Bounce Rule: চেক বাউন্স হলে কত বছরের সাজা ?
চেক বাউন্সের ক্ষেত্রে ২ বছরের শাস্তির আইন রয়েছে । শোনা যাচ্ছে, এটি ভবিষ্যতে পরিবর্তন করা হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, সুপ্রিম কোর্টের একটি প্যানেল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর কিছু পরিবর্তনেরও পরামর্শ দিয়েছিল। মনে রাখবেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ (এনআই অ্যাক্ট) এর অধীনে চেক বাউন্সের জন্য নির্দিষ্ট শাস্তির বিধান রয়েছে।

আরও পড়ুন : Aadhaar Card Update: আধারের সুরক্ষায় নতুন বলয়, UIDAI করল এই আপডেট

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget