এক্সপ্লোর

SBI hikes home loan interest: গৃহঋণে সুদের হার আরও বাড়াল SBI, কত বোঝা বাড়ল ?

SBI hikes home loan interest Update : গৃহঋণে সুদের হার আরও বাড়াল SBI।সুদের হার হল ৭.৫৫ শতাংশ।আমেরিকাতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার আরও ০.৭৫ শতাংশ বাড়িয়েছে।

SBI Home Loan Interest Rate:  রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ( REPO Rate ) বাড়ানোর পরেই গৃহঋণে সুদের হার আরও বাড়াল SBI। ৭.০৫ শতাংশ থেকে বেড়ে স্টেট ব্যাঙ্কে গৃহঋণে (Bank Loan) সুদের হার হল ৭.৫৫ শতাংশ। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এবার স্টেট ব্যাঙ্কও গৃহঋণে সুদের হার বাড়াল। এর ফলে আরও বোঝা বাড়তে চলেছে সাধারণ মানুষের। যাঁরা গৃহঋণ শোধ করছেন, মাসে-মাসে ইএমআই গুনছেন, তাদের জন্য নিঃসন্দেহে খারাপ খবর। 

গোদের ওপর বিষফোঁড়ার মতো মুদ্রাস্ফীতি মোকাবিলায় আমেরিকাতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার আরও ০.৭৫ শতাংশ বাড়িয়েছে। গত ৪০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি পৌঁছেছে সর্বোচ্চে। ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে ডলার মজবুত হলেও ভারতীয় টাকার দাম আরও তলানিতে নামার আশঙ্কা। ইতিমধ্যেই ডলারের তুলনায় টাকার দাম পৌঁছেছে সর্বনিম্নে। গতকাল ডলারপিছু টাকার দাম কমে দাঁড়িয়েছে ৭৮ টাকা ১৪ পয়সা।
আরও পড়ুন :

বন্ধ হবে আপনার অ্যাকাউন্ট ! এখনও করেননি এই কাজ

৪ মে রেপো রেট ৪০ পয়েন্ট বেড়ে হয়েছিল ৪.৪ শতাংশ। ৮ জুন ফের ৫০ পয়েন্ট বেড়ে রেপো রেট হল ৪.৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। রেপো রেট বাড়লেই, ব্যাঙ্কও সাধারণত বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়ায়। সেই আশঙ্কা সত্যি করেই এবার স্টেট ব্যাঙ্ক গৃহঋণে সুদের হার বাড়াল। আর তেমনটা হওয়ার ফলে বেড়ে যাচ্ছে EMI। অর্থাৎ রেপো রেট বৃদ্ধির প্রভাবটা পড়ছে সোজা সাধারণ মানুষের পকেটে। 

 দ্রব্যমূল্যবৃদ্ধির বৃদ্ধির মধ্যে EMI আরও বাড়লে সংসার চলবে কী করে, এই চিন্তায় সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির এই চাপ বাড়তে বাড়তে কতদূর যাবে? সাধারণের ঘাড়ে দুশ্চিন্তার বোঝা আরও কত ভারী হবে? একরাশ হতাশার সঙ্গে এই প্রশ্নই তুলছেন অনেকে। 

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget