এক্সপ্লোর

SBI: EMI-এ দিতে হবে আরও টাকা, সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক

Interest Rate: ঋণ বাবদ প্রতি মাসে কাটা যাবে আরও EMI। বাড়ি, গাড়ি, শিক্ষা ঋণ নিয়ে থাকলে নতুন করে ভুগতে হবে ব্যাঙ্কের গ্রাহকদের।


Interest Rate: ঋণ বাবদ প্রতি মাসে কাটা যাবে আরও EMI। বাড়ি, গাড়ি, শিক্ষা ঋণ নিয়ে থাকলে নতুন করে ভুগতে হবে ব্যাঙ্কের গ্রাহকদের। এবার সেরকমই ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

State Bank Of India: কী ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক
গ্রাহকদের নতুন ঘোষণা করে আবারও চমকে দিয়েছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ফের ঋণের হারের প্রান্তিক ব্যয় 5 বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্ক। নতুন হারগুলি 15 জুলাই 2023 থেকে কার্যকর করা হয়েছে৷ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে,  MCLR রেট বিভিন্ন সময়ে 8 শতাংশ থেকে 8.75 শতাংশের মধ্যে রয়েছে৷ এই বৃদ্ধির পরে ব্যাঙ্কের গ্রাহকদের উপর হোম লোন, গাড়ি লোন, শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণে ইএমআই-এর বোঝা বাড়বে।

State Bank Of India: বিভিন্ন সময়ে EMI কত ?
এর আগে দেশের বৃহত্তম ব্যাঙ্ক 15 মার্চ 2023-এ তার বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) 70 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল৷ SBI-এর রাতারাতি MCLR 7.95 শতাংশ থেকে 8.00 শতাংশে বেড়েছে৷ এক মাসের MCLR 8.10 শতাংশ থেকে বেড়ে 8.15 শতাংশ হয়েছে। একই সময়ে তিন মাসের MCLR 8.10 শতাংশ থেকে 8.15 শতাংশে, 6 মাসের MCLR 8.40 শতাংশ থেকে বেড়ে 8.45 শতাংশ হয়েছে। এক বছরের MCLR 8.50% থেকে 8.55%, 2-বছরের MCLR 8.60% থেকে 8.65% ও তিন বছরের MCLR 8.70% থেকে বেড়ে 8.75% হয়েছে। এবার যার প্রভাব পড়বে ঋণগ্রহীতাদের ওপর।

RBI: রেপো রেট নির্ধারিত হওয়ার পরেও সুদের হারও বাড়ছে
মনে রাখবেন, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরে রিজার্ভ ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে রেপো হারে কোনও পরিবর্তন করেনি। এটি 6.50 শতাংশে স্থিতিশীল রয়েছে। যদিও  কেন্দ্রীয় ব্যাঙ্ক 2022 সালের মে থেকে রেপো রেট মোট 2.25 শতাংশ বাড়িয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক 2023 সালের জুন থেকে রেপো রেট পরিবর্তন করেনি৷ এই সিদ্ধান্তের পরেও ব্যাঙ্কগুলি ক্রমাগত তাদের সুদের হার বাড়িয়ে চলেছে৷ এটি উচ্চ সুদের হার সহ গ্রাহকদের চিন্তা বাড়িয়ে চলেছে।

HDFC সুদের হারও বেড়েছে
SBI-এর আগে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কও তাদের সুদের হার বাড়িয়েছিল। HDFC ব্যাঙ্ক MCLR 15 শতাংশ বাড়িয়েছে। এই বৃদ্ধি করা হয়েছে কিছু নির্বাচিত মেয়াদি ঋণে। নতুন হার 7 জুলাই, 2023 থেকে কার্যকর হবে৷ ফলে ফের গ্রাহকদের EMI-এর জন্য ভুগতে হবে। প্রতি মাসে পকেটে পড়বে আরও টান। 

আরও পড়ুন : Nifty: আগামী ১৫ দিন কিনবেন কোন স্টক, লাভের মুখ দেখাতে পারে কারা ?

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget