এক্সপ্লোর

SBI Rate Hike: স্টেট ব্যাঙ্ক বাড়াল এই রেট, খরচ বাড়ল ঋণ , ইএমআইয়ে

State Bank of India: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে আপনাদের জন্য দুঃসংবাদ। ১৫ জুলাই আজ থেকে ব্যাঙ্কের MCLR রেট (SBI MCLR Rates)বৃদ্ধির ঘোষণা করেছে SBI।

State Bank of India: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে আপনাদের জন্য দুঃসংবাদ। ১৫ জুলাই আজ থেকে ব্যাঙ্কের MCLR রেট (SBI MCLR Rates)বৃদ্ধির ঘোষণা করেছে SBI। সেই ক্ষেত্রে বাড়তি সুদের বোঝা বইতে হবে গ্রাহকদের। ঋণ, ইএমআইয়ের সুদের হার বাড়ায় প্রতি মাসে খরচ বাড়বে ঋণগ্রহীতাদের। 

SBI MCLR Rates Hike: কত রেট বাড়াল ব্যাঙ্ক ?
নতুন ঘোষণা অনুযায়ী, MCLR-এর হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। এর আগে, রিজার্ভ ব্যাঙ্ক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মে ও জুন মাসে রেপো রেট বাড়িয়েছিল। তারপর থেকে, সব ব্যাঙ্ক ক্রমাগত তাদের Marginal cost of funds based lending rates(MCLR) হার বাড়িয়েছে। এর আগেও SBI MCLR রেট ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। যে কারণে আগে থেকেই ঋণের কারণে অতিরিক্ত ব্যায়ের বোঝা বইতে হচ্ছে ঋণগ্রহীতাদের। এবার সেই খরচ আরও বাড়ল। 

State Bank of India: ব্যাঙ্কের নতুন সুদের হার 

SBI-এর নতুন সুদের হার বিভিন্ন মেয়াদের জন্য আলাদা রেখে কর্তৃপক্ষ। ব্যাঙ্কের এক মাস, তিন মাসের এমসিএলআর এখন ৭.১৫ শতাংশ হয়েছে। আগে ছিল ৭.০৫ শতাংশ। একই সময়ে, এক বছরের ঋণের এমসিএলআর বেড়েছে ৭.৫ শতাংশ, আগে এটি ছিল ৭.৪ শতাংশ ছিল। এর পাশাপাশি দুই বছরের ঋণের এমসিএলআর হয়েছে ৭.৮ শতাংশ। আগে তা ছিল ৭.৭ শতাংশ।

এখানে সংশোধিত MCLR হারগুলি রয়েছে:

ওভারনাইট:  পুরোনো হার - 7.05 শতাংশ , নতুন হার - 7.15 শতাংশ

এক মাস: পুরোনো হার - 7.05 শতাংশ, নতুন হার - 7.15 শতাংশ

তিন মাস: পুরোনো হার - 7.05 শতাংশ , নতুন হার - 7.15 শতাংশ

ছয় মাস: পুরোনো হার - 7.35 শতাংশ, নতুন হার - 7.45 শতাংশ

এক বছর: পুরোনো হার - 7.40 শতাংশ, নতুন হার - 7.50 শতাংশ

দুই বছর: পুরোনো হার - 7.60 শতাংশ, নতুন হার - 7.70 শতাংশ

তিন বছর: পুরোনো হার - 7.70 শতাংশ, নতুন হার - 7.80 শতাংশ

SBI MCLR Rates Hike: এর সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের ওপর

এই নতুন রেটের কারণে গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব পড়বে। এটি আপনার হোম লোন, পার্সোনাল লোন, কার লোন, বিজনেস লোন ইত্যাদি সব ধরনের লোনের বোঝা বাড়ায়। ব্যাঙ্ক RBI এর রেপো রেট বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে তার MCLR হার নির্ধারণ করে।

MCLR কী ?

এই নির্দিষ্ট সুদের হারের নিচে কোনও গ্রাহককে ঋণ দিতে পারবে না ব্যাঙ্ক। এটি ক্যাশ রিজার্ভ রেশিও, অপারেটিং কস্ট, ফান্ডের মার্জিনাল কস্ট ও মেয়াদের প্রিমিয়ামের মতো বিষয়গুলির উপর ভিত্তি করে। বাজারের অবস্থার উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি প্রতি মাসে তাদের MCLR রেট সংশোধন করে।

MCLR Rates Hike: এই ব্যাঙ্কগুলি MCLR হার বাড়িয়েছে
সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের এমসিএলআর হার বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ানো হচ্ছে এই রেট।

আরও পড়ুন : Senior Citizen Savings: ৭.৪ শতাংশ রিটার্ন, প্রবীণ নাগরিকদের জন্য দারুণ স্কিম, বেশি সুদের সঙ্গে অনেক সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget