এক্সপ্লোর

Senior Citizen Savings: ৭.৪ শতাংশ রিটার্ন, প্রবীণ নাগরিকদের জন্য দারুণ স্কিম, বেশি সুদের সঙ্গে অনেক সুবিধা

SCSS Update: প্রবীণ নাগরিকদের জন্য এই দুর্দান্ত স্কিম এনেছে সরকার। এই প্রকল্পে বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাবেন আপনি। সঙ্গে অবসরের পর নিয়মিত আয় ও কর সাশ্রয়ের সুবিধা।

SCSS Update: প্রবীণ নাগরিকদের (৬০ বছরের বেশি) জন্য এই দুর্দান্ত স্কিম এনেছে সরকার। এই প্রকল্পে বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কের থেকে বেশি সুদ পাবেন আপনি। সঙ্গে রয়েছে অবসরের পর নিয়মিত আয় ও কর সাশ্রয়ের সুবিধা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রবীণ নাগরিকদের জন্য লাভের জায়গা সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)।

Senior Citizen Savings Scheme: সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম কী ?

সরকার-সমর্থিত এই স্কিমে প্রবীণ নাগরিকরা এককালীন অর্থ বিনিয়োগ করে অবসর জীবনের সময় নিয়মিত আয় পেতে পারেন। এই অবসরকালীন সঞ্চয় স্কিমে প্রবীণ নাগরিকদের আয়কর ছাড়ের সুবিধা রয়েছে। ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাবেন বিনিয়োগকারী। ৫ বছরের এই স্কিমের মেয়াদ অতিরিক্ত ৮ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটি স্বল্প সঞ্চয় স্কিমের মধ্যেই পড়ে।

Senior Citizen Savings: কত রিটার্ন পাবেন স্কিমে ?
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম হল সর্বোচ্চ সুদ প্রদানকারী স্বল্প সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। সরকার সম্প্রতি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রেখেছে। SCSS-এ সুদের হার ৭.৪ শতাংশ রাখা হয়েছে৷ ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের থেকে অনেক বেশি দেয় এই স্কিম।

উদাহরণস্বরূপ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)স্থায়ী আমানতের মেয়াদের ওপর ভিত্তি করে প্রবীণ নাগরিকদের ৩.৫০-৫.৭৫ শতাংশের মধ্যে সুদের হার দেয়। IDFC ফার্স্ট ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০-৬.৫০ শতাংশের মধ্যে FD সুদের হার অফার করে৷ ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ঋণদাতা HDFC Bank ৩.০০-৬.৫০ শতাংশ সুদ দেয়। এই সুদের হার ২ কোটি টাকার নিচে জমা ফিক্সড ডিপোজিটের জন্য দেওয়া হয়। 


Senior Citizen Savings: ৭.৪ শতাংশ রিটার্ন, প্রবীণ নাগরিকদের জন্য দারুণ স্কিম, বেশি সুদের সঙ্গে অনেক সুবিধা

SCSS অ্যাকাউন্ট কারা খুলতে পারেন: বৈশিষ্ট্য, যোগ্যতা
৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটি যেকোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একা বা স্ত্রীর সঙ্গে যৌথভাবে খোলা যেতে পারে। কোনও ব্যক্তি ৫৫-60 বছরের কম বয়সেও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই ক্ষেত্রে এই নির্দিষ্ট বয়সের মধ্যে সুপার অ্যানুয়েশনে চাকরি থেকে পদত্যাগ করলেই তিনি অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। প্রতিরক্ষা পরিষেবার অবসরপ্রাপ্ত কর্মী যাদের বয়স ৫০ বছর হয়েছে, তাঁরা এই স্কিমে খাতা খুলতে পারবেন। এ ছাড়াও NRI ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) এই অ্যাকাউন্ট খোলার যোগ্য নয়।

Senior Citizen Savings Scheme: কতা টাকা রাখতে হবে ?
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টে ন্যূনতম ১০০০ টাকা জমা দিতে হবে। পরবর্তীকালে ১০০০ টাকার গুণিতকে টাকা জমা করতে পারবেন আমানতকারী। তবে সেই ক্ষেত্রে এই স্কিমে ১৫ লক্ষ টাকার বেশি জমাতে পারবেন না তিনি। ৫ বছরের এই মেয়াদি স্কিমে আপনি চাইলে আরও তিন বছর বাড়াতে পারেন। মনে রাখবেন এই স্কিমে যৌথভাবে অ্যাকাউন্ট খুললেও জমার পুরো পরিমাণ কেবল প্রথম অ্যাকাউন্টধারককেই দেওয়া হবে।

Small Savings Scheme: এই স্কিমে স্বামী-স্ত্রী উভয়ই একে অপরের সঙ্গে একটি অ্যাকাউন্ট ও যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। আমানতকারী একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে নমিনি করতে পারেন। আমানতকারী চাইলে নমিনির নাম বাতিল অথবা বদল করতে পারেন।

Senior Citizen Savings Scheme: অ্যাকাউন্ট খোলার সময় জমা করা আমানত পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে বা আট বছরের মেয়াদ শেষ হওয়ার পরে দেওয়া হয়। একটি অ্যাকাউন্ট থেকে একাধিক টাকা তোলার অনুমতি দেওয়া হয় না। যদি প্রতি ত্রৈমাসিকের সুদ কোনও অ্যাকাউন্টহোল্ডার দাবি না করেন, সেই ক্ষেত্রে এই ধরনের সুদের অতিরিক্ত সুদ পাওয়া যাবে না।

আরও পড়ুন : SBI Charges: এটিএম থেকে বার-বার টাকা তুলছেন ? জেনে নিন, কোন পরিষেবায় কত চার্জ কাটে SBI

সেরা শিরোনাম

Bisleri Unsafe Water : বিসলেরির পানীয় জল 'নিরাপদ নয়' ! নমুনা পরীক্ষার পরই মামলার অনুমতি FSSAI-এর
বিসলেরির পানীয় জল 'নিরাপদ নয়' ! নমুনা পরীক্ষার পরই মামলার অনুমতি FSSAI-এর
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget