এক্সপ্লোর

Recharge Plans : রিচার্জ না করলেও কতদিন অ্যাক্টিভ থাকে সিম, জিও, এয়ারটেল, ভি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য 

Jio vs Airtel vs Vi : আপনি জিও (Jio), এয়ারটেল (Airtel), ভি (Vi) গ্রাহক হলে আপনার জন্য এই তথ্য় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

 

Jio vs Airtel vs Vi : সময়মতো ব্যবস্থা না নিলে আপনার সঙ্গেও হতে পারে এই সমস্যা। দীর্ঘদিন রিচার্জ (Mobile Recharge Plans) না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার সিম (SIM Card)। এই নিয়ে রয়েছে নির্দিষ্ট নিয়ম। আপনি জিও (Jio), এয়ারটেল (Airtel), ভি (Vi) গ্রাহক হলে আপনার জন্য এই তথ্য় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

বেড়েই চলেছে মোবাইল রিচার্জের দাম
গত বছর জুলাইতে বেড়েছে মোবাইল রিচার্জের দাম। আম আদমির কথা ভেবে কেবল ভয়েজ কল রিচার্জের ব্যবস্থা করতে বলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। যদিও এই নিয়ম করেও সমস্যা কমেনি ব্যবহারকারীদের। একটার পরিবর্তে এখন দুটো সিম রাখছেন অনেকেই। মূলত, রিচার্জের দামের তারতম্য ও ভাল নেটওয়ার্ক পাওয়ার আশায় এই কাজ করছেন গ্রাহকরা। যে কারণে কোম্পানিগুলিও তাদের কিছু সময় রিচার্জ না করলেও ইনকামিং কল ও মেসেজের সুবিধা দিচ্ছেন। 

কতদিন পর সিম ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়
আপনি যদি টানা ৯০ দিন সিম ব্যবহার না করেন, তবে আপনার সিম কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে।  Jio, Airtel, Vi সব বড় টেলিকম কোম্পানির গ্রাহকদের জন্য়ই এই নিয়ম প্রযোজ্য।

ব্যালেন্স থাকলে কীভাবে ভ্য়ালিডিটি বাড়ানো হয়  
নিয়ম বলছে,  যদি ৯০ দিন পরেও আপনার অ্যাকাউন্টে ২০ টাকার বেশি ব্যালেন্স থাকে, তাহলে টেলিকম কোম্পানিগুলি অটোমেটিক্যালি ২০ টাকা কেটে নেয়। তবে সেই ক্ষেত্রে আপনার অব্যবহারের সময়কাল আরও ৩০ দিন বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ২০ টাকার কম হয়। তবে ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনার নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

কীভাবে ডিঅ্যাক্টিভেটেড নম্বর অ্যাক্টিভ করবেন ?
মনে রাখবেন,  যদি আপনার মোবাইলের সিম নিষ্ক্রিয় করা হয়, তাহলে এটি পুনরায় সক্রিয় করতে ১৫ দিন সময় হাতে থাকে। এই সময়ের মধ্যে ২০ টাকা ফি দিয়ে নম্বরটি পুনরায় সক্রিয় করা যেতে পারে। যদি আপনি এটি না করেন, তাহলে আপনার নম্বরটি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি আর ওই নম্বর ব্যবহার করতে পারবেন না। 

কী করতে হবে আপনাকে
জিও, এয়ারটেল ও ভিআই ব্যবহারকারীরা রিচার্জ না করেও প্রায় ৯০ দিন ধরে ইনকামিং কল ও মেসেজ উপভোগ করতে পারবেন। কিন্তু এই সময়ের মধ্যে কোনও আউটগোয়িং কল, ডেটা বা এসএমএস ব্যবহার করা যাবে না। আপনি যদি আপনার সেকেন্ডারি সিমটি দীর্ঘ সময়ের জন্য সক্রিয় রাখতে চান, তাহলে সময়ে সময়ে এটি ব্যবহার করা বা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা প্রয়োজন।

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget