এক্সপ্লোর

Small Savings Schemes Interest : স্বল্প সঞ্চয়ের নতুন সুদের হার ঘোষণা, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে এখন কত পাবেন ?  

Small Savings New Interest Rates : জেনে নিন, নতুন ঘোষণা অনুযায়ী পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi) ছাড়াও সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে আপনি কত টাকা সুদ পাবেন।

Small Savings New Interest Rates : স্বল্প সঞ্চয় প্রকল্পে (Small Savings Schemes) জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকের (July-September Quarter) নতুন সুদের হার (New Interest Rates) ঘোষণা করল সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রকের (Finance Ministry) অর্থনৈতিক বিষয়ক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। জেনে নিন, নতুন ঘোষণা অনুযায়ী পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi) ছাড়াও সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে আপনি কত টাকা সুদ পাবেন। এখানে দেওয়া রইল বিস্তারিত বিবরণ। 

কী বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে ?

অর্থনৈতিক বিষয়ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুলাই-সেপ্টেম্বর ২০২৬-এর ত্রৈমাসিকে গত এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকের  সুদের হারই বাজায় থাকবে। ১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত একই সুদের হার থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (NSC) মতো জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্পগুলোর রিটার্নে কোনও পরিবর্তন হচ্ছে না।

কারা পাচ্ছেন সবথেকে বেশি সুদ ?
নতুন এই ঘোষণার পরও সেই আগের সুদের হার বজায় রইল। ফলে সরকারি স্বল্প সঞ্চয় সুদের তালিকায় সবচেয়ে বেশি সুদ পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনায়(SSY)। পাশাপাশি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও (SCSS) একই রেট অফ ইন্টারেস্ট রাখা হয়েছে। এই দুটি প্রকল্পেই গ্রাহকরা বার্ষিক 8.2% হারে সুদ পাবেন। এর পাশাপাশি কিষাণ বিকাশ পত্রের (KVP) সুদের হার রাখা হয়েছে 7.5%, যেখানে বিনিয়োগ করা টাকা ১১৫ মাসে (৯ বছর ৭ মাস) দ্বিগুণ হবে।

কোন স্কিমে কত বেশি সুদ

সঞ্চয় প্রকল্পের নাম বর্তমান সুদের হার (বার্ষিক)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) 7.1%
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) 8.2%
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) 8.2%
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) 7.7%
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) 7.4%
কিষাণ বিকাশ পত্র (KVP)  7.5%
১ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 6.9%
২ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 7.0%
৩ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 7.1%
৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট 7.5%
৫ বছরের পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) 6.7%

বিনিয়োগকারীরা কী ভেবেছিলেন ?
ইরান-আমেরিকা যুদ্ধের উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। অনেকটাই ধসে গিয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেট। এরকম একটা সময়ে ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। সেই কারণে নিশ্চিত সরকারি স্বল্প সঞ্চয়ে সুদের হার বৃদ্ধির আশা করছিলেন অনেকেই। যদিও সেই আগের রেটই বজায় রাখল সরকার।

সাধারণত, রক্ষণশীল বিনিয়োগকারীদের কাছে পোস্ট অফিস ও এই ছোট সঞ্চয় প্রকল্পগুলো অত্যন্ত জনপ্রিয়। যেহেতু এই প্রকল্পগুলোর পেছনে ভারত সরকারের গ্যারান্টি বা ব্যাকআপ থাকে, তাই এগুলোকে দেশের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে গণ্য করা হয়। এছাড়াও, আয়কর আইনের অধীনে পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধির মতো বেশ কিছু প্রকল্পে কর ছাড়ের (Tax Benefits) সুবিধাও পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য মধ্যবিত্তের প্রথম পছন্দ।

আরও পড়ুন : ৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget