এক্সপ্লোর

Small Savings Schemes : সুকন্যা সমৃদ্ধি থেকে পিপিএফ... সরকারি স্বল্প সঞ্চয়ে এখন বিনিয়োগে কত সুদ পাবেন ?

Investment Plan : শেয়ার বাজারে অস্থিরতায় ভরসা না করলে সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি (Small Savings Schemes) সাধারণ বিনিয়োগকারীদের কাছে সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দেখতে পারেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতায় ভারতীয় শেয়ার বাজার প্রায় স্থিতিশীল।
  • বিনিয়োগকারীরা এখন নিশ্চিত রিটার্নের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে ঝুঁকছেন।
  • সরকারি প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত, নিশ্চিত ও করমুক্ত রিটার্ন।
  • যোগ্যতা, লক-ইন পিরিয়ড এবং লক্ষ্যের ওপর নির্ভর করে সেরা প্রকল্প।

Investment Plan : বিশ্বের ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝে বদলে গেছে ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) পরিস্থিতি। দীর্ঘ সময় ধরেই বাড়ছে না ইন্ডিযান শেয়ার মার্কেট। যে কারণে নিশ্চিত রিটার্নের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা (Investment)। এই পরিস্থিতিতে ২০২৬ সালেও ভাল রিটার্ন দিচ্ছে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো (Small Savings Schemes)। জেনে নিন, কোন প্রকল্পে আপনি কী সুদ পাবেন। 

 দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে বিনিয়োগকারীদের সাহায্য করবে

সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করেছে। পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি (SSY), এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)-এর মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে সুদের হার একই রাখা হয়ছে। এই স্কিমগুলি দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে বিনিয়োগকারীদের সাহায্য করবে।

এই প্রকল্পগুলি কেন বিনিয়োগের সেরা মাধ্যম ?
১ এখানে নিশ্চিত রিটার্নের সুবিধা : শেয়ার বাজারের অস্থিরতা এখানে কোনও প্রভাব ফেলে না। আপনি আগে থেকেই জানেন মেয়াদ শেষে কত টাকা পাবেন।
২ আপনি পাবেন সরকারি গ্যারান্টি: সরকারি এই স্বল্প সঞ্চয় স্কিমগুলিতে সরাসরি ভারত সরকারের ভরসা থাকে। তাই এখানে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে।
৩ থাকছে কর ছাড়ের সুবিধা: স্বল্প সঞ্চয়ের পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধির মতো প্রকল্পে আয়কর আইনের ৮০সি (80C) ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।

বিনিয়োগের আগে যা মাথায় রাখবেন
এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে কোনটি আপনার জন্য ভাল, বুঝে নিন। এখানে দেওয়া রইল সুদের হার।

প্রকল্পের নাম সুদের হার (%)
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ৮.২%
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ৮.২%
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ৭.৭%
কিষাণ বিকাশ পত্র (KVP) ৭.৫%
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (MIS) ৭.৪%
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ৭.১%
৫ বছরের ফিক্সড ডিপোজিট ৭.৫%
৩ বছরের টাইম ডিপোজিট ৭.১%
২ বছরের টাইম ডিপোজিট ৭.০%
১ বছরের টাইম ডিপোজিট ৬.৯%
৫ বছরের রেকারিং ডিপোজিট ৬.৭%
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ৪.০%

বিনিয়োগের যোগ্যতা : এই সরকারি স্কিমগুলিতে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড রয়েছে। যেমন, সুকন্যা সমৃদ্ধি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য করা হয়েছে।

লক-ইন পিরিয়ড : এই প্রকল্পগুলিতে টাকা জমা রাখলে একটি নির্দিষ্ট সময়ের আগে তোলা যায় না (যেমন পিপিএফ-এ ১৫ বছর)। আপনার জরুরি তহবিলের প্রয়োজন বুঝে বিনিয়োগ করুন।

এখানে করের প্রভাব: কিছু স্কিমের সুদ সম্পূর্ণ করমুক্ত, আবার কিছু ক্ষেত্রে সুদের ওপর ট্যাক্স দিতে হতে পারে। আপনার 'এফেক্টিভ রিটার্ন' কত হচ্ছে তা আগেই হিসেব করে নিন।

বয়স ও লক্ষ্য: অবসরের জন্য এসসিএসএস (SCSS) বা পিপিএফ ভালো, কিন্তু স্বল্পমেয়াদী লক্ষ্যের জন্য টাইম ডিপোজিট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন : লাফিয়ে বাড়বে বেতন ! এবার ৫ সদস্য়ের পরিবারের হিসেবে পাবেন স্য়ালারি ? অষ্টম বেতন কমিশনে বড় কী আপডেট ?

Frequently Asked Questions

শেয়ার বাজারের অস্থিরতার মাঝে বিনিয়োগকারীরা কেন স্বল্প সঞ্চয় প্রকল্পের দিকে ঝুঁকছেন?

শেয়ার বাজারের অনিশ্চয়তার কারণে নিশ্চিত রিটার্নের জন্য বিনিয়োগকারীরা স্বল্প সঞ্চয় প্রকল্পের দিকে ঝুঁকছেন। এই প্রকল্পগুলি ২০২৬ সালেও ভাল রিটার্ন দেবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগের প্রধান সুবিধাগুলি কী কী?

এই প্রকল্পগুলিতে নিশ্চিত রিটার্ন, ভারত সরকারের গ্যারান্টি এবং আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। ফলে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ থাকে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমান সুদের হার কত?

২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) উভয়েরই সুদের হার ৮.২% রাখা হয়েছে।

বিনিয়োগের আগে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা উচিত?

বিনিয়োগের আগে প্রকল্পের যোগ্যতা, লক-ইন পিরিয়ড, করের প্রভাব এবং আপনার ব্যক্তিগত লক্ষ্য ও বয়স বিবেচনা করা উচিত। বিভিন্ন প্রকল্পের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য।

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget