এক্সপ্লোর

UPI vs UPI Lite: ইউপিআই এবং ইউপিআই লাইটের মধ্যে পার্থক্য কোথায়? একনজরে দেখে নিন সূক্ষ্ম ফারাকগুলি

Digital Payment System: সাধারণভাবে যে ইউপিআই সিস্টেম আমরা ব্যবহার করে থাকি, তারই আরও সরলীকৃত একটি ভার্সান হল এই ইউপিআই লাইট। কম পরিমাণ টাকার লেনদেনের ক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেম খুবই কার্যকরী।

UPI vs UPI Lite: আজকাল আমরা ইউপিআই (UPI) এবং ইউপিআই লাইট (UPI Lite)- এই দু'ধরনের পেমেন্ট সিস্টেমের সঙ্গেই পরিচিত। অনেক মিল থাকলেও ইউপিআই এবং ইউপিআই লাইটের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। অনেকেই সেই ফারাকগুলি জানেন না হয়তো। চলুন আজ ইউপিআই এবং ইউপিআই লাইট সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই মাধ্যমই হল ডিজিটাল পেমেন্ট সিস্টেম। যাবতীয় আর্থিক লেনদেন সম্পন্ন হয় অনলাইনে। 

ইউপিআই- এটি হল 24X7 পেমেন্ট সিস্টেম। দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ইনস্ট্যান্ট টাকার আদান-প্রদান করতে সাহায্য করে এই ইউপিআই পেমেন্ট সিস্টেম। আপনার ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর সেট করা থাকে ইউপিআই পিন। ওই পিন নম্বরের মাধ্যমেই টাকার লেনদেন হয়। ইউপিআই পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে জনপ্রিয় অ্যাপ হল গুগল পে, ফো পে ইত্যাদি। ইউপিআই লাইট- একদম সাধারণ স্তরে অনলাইন মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ইউপিআই লাইট ব্যবহার করা হয়। রিয়েল টাইমে স্বল্প মূল্যের লেনদেনে সাহায্য করে ইউপিআই লাইট মাধ্যম। 

ইউপিআই এবং ইউপিআই লাইটের মধ্যে পার্থক্য

ইউপিআই লাইট মূলত টাকা পাঠানোর ব্যাপারেই নজর দেয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেম চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সাধারণভাবে যে ইউপিআই সিস্টেম আমরা ব্যবহার করে থাকি, তারই আরও সরলীকৃত একটি ভার্সান হল এই ইউপিআই লাইট। কম পরিমাণ টাকার লেনদেনের ক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেম খুবই কার্যকরী। ব্যাঙ্ক প্রসেসিংয়ে অসুবিধা বা অন্য কোনও কারণেও এই পেমেন্ট সিস্টেমে টাকার লেনদেন অসফল হয় না। অন্যদিকে ইউপিআই- এর মাধ্যমে ইউজার বেশি পরিমাণ টাকা আদানপ্রদান করতে পারেন অনলাইন মাধ্যমে। 

কম পরিমাণ টাকা লেনদেনের জন্যই এই ইউপিআই লাইট অ্যাপ ডিজাইন করা হয়েছে। ইউপিআই- এর ক্ষেত্রে প্রতিদিন টাকা লেনদেনের সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা। তবে ইউপিআই লাইটের ক্ষেত্রে এই পরিমাণ সর্বোচ্চ ৪০০০ টাকা। ২৪ ঘণ্টায় এই পরিমাণ টাকা ট্রানজাকশন করা যাবে। তবে কত বারে করবেন সেখানে সীমাবদ্ধতা নেই। তবে একবারে সবচেয়ে বেশি ২০০ টাকা পাঠানো যাবে। যে

সব ব্যাঙ্ক ইউপিআই পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে এবং NPCI সাপোর্ট রয়েছে তাদের গ্রাহকরা ইউপিআই - এর সুবিধা পাবেন। BHIM, Google Pay, Paytm, PhonePe এইসব অনলাইন পেমেন্ট অ্যাপ হোক কিংবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে (নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে তাদের অ্যাপে) আর্থিক লেনদেন করা যাবে। 

ইউপিআই লাইটের সুবিধা পাওয়া যাবে BHIM অ্যাপে। এছাড়াও এই সুবিধা রয়েছে পেটিএম- এর ক্ষেত্রে। আপাতত ৮টি ব্যাঙ্কে ইউপিআই লাইটের সুবিধা রয়েছে। ইউপিআই লাইট গ্রাহকদের কাছে এসএমএসের মাধ্যমে আর্থিক লেনদেনের খতিয়ান আসবে। অন্যদিকে ইউপিআই- এর ব্যবহারকারীরা ফোনের ইউপিআই অ্যাপে গিয়েই ব্যাঙ্ক ব্যালেন্স দেখে নিতে পারবেন। ইউপিআই অ্যাপে একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় ইউপিআই পিন দিয়ে ২০ বার ট্রানজাকশন করা যাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে ৪ বা ৬ ডিজিটের পিন প্রয়োজন। তবে ইউপিআই লাইটে এ জাতীয় পিন নম্বরের প্রয়োজন এই।

আরও পড়ুন- গোটা ট্রেনটাই আপনার হতে পারে! মাত্র এই টাকাতেই হবে বুকিং!

সেরা শিরোনাম

Bank Fd Rates Post Tax : ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ সুদ দেখালেও হাতে কত আসে ? SBI, HDFC ব্যাঙ্কে কর কেটে কত পাবেন আপনি ?
Pension Calculator: বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget