এক্সপ্লোর

Treasure Right: ঘরের নিচে মাটি খুঁড়ে সোনা-দানা পাওয়া গেলে তাতে কি আপনার অধিকার ? সরকার সেই সম্পদ বাজেয়াপ্ত করতে পারে ?

Treasure Found While Digging: আদপে বাড়ির নিচে মাটি খুঁড়ে সোনা-দানা গুপ্তধন পাওয়া গেলে আদৌ আপনি বড়লোক হয়ে যাবেন না। কারণ দেশের আইন অনুসারে সেই সম্পদের মালিকানা আপনার নয়।

Dafina Act: জমির নিচে, বাড়ির নিচে লুকিয়ে রাখা গুপ্তধনের কথা অনেকেই শুনেছেন, গল্পে এসব শুনে অনেকেই ভেবেছেন এমন যদি গুপ্তধন মিলত তাহলে জীবন অন্যরকম হতে পারত। অনেক ছবিতেও এমন দৃশ্য দেখানো হয়েছে যে এই গুপ্তধন (Treasure Right) পেয়ে কোনও ব্যক্তি রাতারাতি ধনী হয়ে গিয়েছেন, কিন্তু আদৌ কি এমন ঘটে ? মাটি খুঁড়ে (Digging) সোনা-দানা পাওয়া গেলে তাতে কার অধিকার থাকে ? বাড়ির মালিকের নাকি সরকারের ?

ছবিতে দেখানো দৃশ্যের সঙ্গে বাস্তবের অনেক ফারাক আছে। আদপে বাড়ির নিচে মাটি খুঁড়ে সোনা-দানা গুপ্তধন পাওয়া গেলে আদৌ আপনি বড়লোক হয়ে যাবেন না। কারণ দেশের আইন অনুসারে সেই সম্পদের মালিকানা আপনার নয়। কী বলছে দেশের আইন (Dafina Act) ? আইন বলছে ভারতে গুপ্তধনের লোভে মাটি খনন করা বেআইনি। ১৯৬০ সালে এই বিষয়ে আইন আনা হয়েছিল। আর এই আইনে খননকার্যের সম্পূর্ণ অধিকার দেওয়া হয় ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের উপরে। তবে এই খননকার্য প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্বলিত জিনিসের ক্ষেত্রে আইনসিদ্ধ বলে দাবি করা হয়েছে। ফলে মাটি খুঁড়ে কোনও ধন-সম্পদ পাওয়া গেলে তার উপর প্রথম অধিকার রয়েছে সরকারের। এই জমি যার নামেই থাক বা জমির মালিক যেই হোক না কেন, অধিকার বর্তায় সরকারের।

দাফিনা আইন রয়েছে দেশে

ধরা যাক আপনার বাড়িতে মাটি খোঁড়ার সময় কোনও ধন-সম্পদ পাওয়া গেল, তাহলে ১৯৭১ সালের দাফিনা আইনে (Dafina Act) সেই সম্পদের ব্যবস্থা করা হবে। এই আইন অনুযায়ী যে ব্যক্তি এই গুপ্তধনের সন্ধান পাবে, তাঁকে বাধ্যতামূলকভাবে পুলিশ বা প্রশাসনকে জানাতে হবে। এরপরে প্রশাসন তা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করবে। কিন্তু প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্বলিত কোনও জিনিস হলে তা পাঠানো হবে গবেষণাগারে। আর যদি কেউ দাবি করে যে সেই সম্পদ সোনা-দানা তার, তাহলে এই মামলার নিষ্পত্তি করবে আদালত।

তথ্য না জানালে পেতে হবে শাস্তি

মাটির নিচে কোথাও সোনা-দানা বা সম্পদ পাওয়া গেলে তার সঠিক তথ্য প্রশাসনকে জানাতে হবে। আর এই তথ্য না জানালে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপনাকে গ্রেফতার করা হতে পারে। আপনার বিরুদ্ধে মামলাও দায়ের করা হতে পারে। এই ক্ষেত্রে আপনার ৬ মাসের জেল বা জরিমানা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget