এক্সপ্লোর

Volkswagen Tiguan Allspace facelift: পর্দা সরাল ফক্সওয়াগন, টিগুয়ান অলস্পেস ফেসলিফ্ট প্রকাশ্যে

গাড়ি নিয়ে গুজবের শেষ ছিল না। অনেকেই ভাবছিলেন এবার বোধ হয় নতুন কোনও এসইউভি আনছে ফক্সওয়াগন। গাড়ির গোপন ছবি এসেছিল বেশকিছু সাইটে। কিন্তু সব জল্পনার অবসান। শেষপর্যন্ত টিগুয়ানের ফেসলিফ্ট মডেল আনল কোম্পানি।

বার্লিন : গাড়ি নিয়ে গুজবের শেষ ছিল না। অনেকেই ভাবছিলেন এবার বোধ হয় নতুন কোনও এসইউভি আনছে ফক্সওয়াগন। গাড়ির গোপন ছবি এসেছিল বেশকিছু সাইটে। কিন্তু সব জল্পনার অবসান। শেষপর্যন্ত টিগুয়ানের ফেসলিফ্ট মডেল আনল কোম্পানি।

কিছুদিন আগেও গুজব ওড়াতে টিজার প্রকাশ করেছিল কোম্পানি। এবার আর কোনও রাখঢাক রাখল না জার্মান অটোমেকার। প্রকাশ্যে এল ফক্সওয়াগন টিগুয়ান অলস্পেস ফেসলিফ্ট ভার্সন। ২০২১-এর টিগুয়ান কেবল বাইরে থেকে আলাদা নয়। ইনফোটেইনমেন্ট, সুরক্ষা, টেকনোলজি সবেতেই আগের থেকে একধাপ এগিয়ে এই এসইউভি।

ফেসলিফ্টেড আপডেটেড ফন্ট গ্রিল দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে ডোর প্যানেলে থিন লাইন। বদলে গিয়েছে ফক্সওয়াগনের লোগো। আগের থেকে আগ্রাসী স্টাইলিংয়ের সঙ্গে বদলেছে বাইরের লুক। গাড়ির সবথেকে বড় চমক এবার হেডলাইটে। যেখানে এলইডি ডিজাইনে আনা হয়েছে আইকিউ লাইট সেনসেশন। প্রয়োজনে ড্রাইভিং কন্ডিশন অনুযায়ী ২৪টি এলইডি ডায়োড অ্যাডজাস্ট করা যাবে। আংশিক ছাড়াও অটোমেটিক কন্ট্রোল থাকবে এই লাইটের ওপর। 

গাড়ির পিছনের দিকেও করা হয়েছে পরিবর্তন। নতুন টেইল ল্যাম্পের সঙ্গে রাখা হয়েছে নয়া টিগুয়ান ব্যাজিং। এসইউভির বুট উইনডোর ঠিক মাঝ বরাবর রাখা হয়েছে এই ব্যাজ। যা গাড়িতে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফেসলিফ্ট মডেলে সবথেকে বড় পাওয়া আইকিউ ড্রাইভ ট্রাভেল অ্যাসিস্ট। যার মাধ্যমে ব্লাইন্ড স্পট ডিটেক্ট, ন্যারো লেন অ্যাসিস্টের মতো সাহায্য পাবে ড্রাইভার। এ ছাড়াও চালককে অ্যাডাপটিভ ক্রজ কন্ট্রোল ও রেয়ার ট্রাফিক অ্যালার্ট দেবে আইকিউ ড্রাইভ।

এন্টারটেইনমেন্টের জন্য হার্মান কারডনের স্পিকার দেওয়া হয়েছে।কেভিন স্পেসে আলো বাতাস খেলার জন্য দেওয়া হয়েছে প্যানোরামিক সানরুফ। এসইউভিতে দেওয়া হয়েছে ২.০ লিটারের ডিজেল ইঞ্জিন। এছাড়াও রয়েছে ১.৫ লিটারের ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সুবিধা। তবে ২.০ লিটারের ফোর সিলন্ডার পেট্রোল ইঞ্জিনও দেওয়া হয়েছে গাড়িতে। গত বছর ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল এই গাড়ি। এক্স শোরুম প্রাইস রাখা হয়েছিল ৩৪.২০ লক্ষ টাকা। এবারও শীঘ্রই ভারতীয় বাজারে আসছে এর ফেসলিফ্টেড ভার্সন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget