এক্সপ্লোর

7th Pay Commission: কর্মচারী ও পেনশনার্সদের কবে ডিএ বাড়বে ? জানুন মহার্ঘভাতার নতুন আপডেট

Salary News: এখনও আসেনি সুখবর। মহার্ঘ ভাতা (DA Hike)বৃদ্ধির জন্য অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা (Pension)।

Salary News: অপেক্ষার অবসান হয়নি এখনও। মহার্ঘ ভাতা (DA Hike)বৃদ্ধির জন্য অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা (Pension)। তবে এখনও আসেনি সুখবর। যদিও কিছু মিডিয়া বলছে, সেপ্টেম্বরেই সরকারি কর্মীরা ডিএ পাবেন। পাশাপাশি এই সুবিধা পাবেন পেনশনভোগীরাও। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি।

সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট অনুসারে, 31 জুলাই জুনের জন্য AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। সেই অনুযায়ী, যদি গণনা করা হয়, তাহলে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ তিন শতাংশ বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি হলে কর্মচারীদের ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে।

কীভাবে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়?
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের মাসিক সংখ্যার ভিত্তিতে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। 2023 সালের জুলাই মাসে প্রযোজ্য মহার্ঘ ভাতার সংখ্যা জানুয়ারি থেকে জুন পর্যন্ত AICPI সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়। অন্যদিকে ছয় মাসের দ্রব্যমূল্য বৃদ্ধির ভিত্তিতে মহার্ঘভাতা ৪ শতাংশ বাড়বে তা একপ্রকার নিশ্চিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

বেতন কত বাড়বে
যদি ডিএ চার শতাংশ বাড়ে,তাহলে মাসিক বেতন  18,000 টাকার ভিত্তিতে মহার্ঘ ভাতা দাঁড়াবে 8280 টাকা। মানে মাসিক বেতন বৃদ্ধি পাবে 720 টাকা। বার্ষিক ভিত্তিতে বেতন বৃদ্ধি পাবে 8640 টাকা । যেখানে সর্বাধিক বেসিক বেতন 56,900 টাকা, সেখানে 46 শতাংশ মহার্ঘ ভাতার উপর মাসিক বেতন 2276 টাকা বাড়বে। অর্থাৎ বছরে 27312 টাকা বাড়বে।

DA Hike News:ডিএ বৃদ্ধি কীভাবে গণনা করা হয়?

কেন্দ্রীয় সরকার একটি সূত্রের ভিত্তিতে কর্মচারীদের জন্য ডিএ ও ডিআর সংশোধন করে। নিচে সূত্র দেওয়া হল:

মহার্ঘ ভাতা শতাংশ = ((অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের গড়(বেস ইয়ার 2001=100) গত 12 মাসের জন্য -115.76)/115.76)x100।

কেন্দ্রীয় পাবলিক সেক্টরের কর্মীদের জন্য: মহার্ঘ ভাতা শতাংশ = ((অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের গড় (বেস ইয়ার 2001=100) গত 3 মাসের জন্য -126.33)/126.33)x100।

7th Pay Commission: পেনশনহোল্ডাররাও পাবেন সুবিধা
মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারীদের দেওয়া হয়, যখন মহার্ঘ ভাতা (DR) পেনশনভোগীদের জন্য। সরকারি তথ্য অনুসারে, 47.58 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 69.76 লক্ষ পেনশনভোগী রয়েছেন। আসন্ন ডিএ বৃদ্ধির পরে, এই কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।কর্মচারীদের মূল বেতনের উপর ভিত্তি করে কর্মচারীদের ডিএ দেওয়া হয়, আর ডিআর একটি মৌলিক পেনশনের ভিত্তিতে দেওয়া হয়। রাজ্য সরকারগুলি পৃথকভাবে তাদের কর্মীদের জন্য বৃদ্ধির ঘোষণা করে।

আরও পড়ুন : Auto: কতটা সুরক্ষিত আপনার গাড়ি ? মঙ্গলবার শুরু ভারত NCAP

 

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget