এক্সপ্লোর

Indian Stock Market : যুদ্ধ দেখে ভয় পাবেন না ! গত ১৫ বছরের অস্থিরতা টলাতে পারেনি ভারতের শেয়ার বাজারকে, বলছে রিপোর্ট

Iran Israel Tension : সোমবার 'অ্যাক্সিস অ্যাসেট ম্যানেজমেন্ট' (Axis Asset Management) প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতীয় শেয়ার বাজার স্থিতিশীলতা বজায় রেখেছে।
  • সংঘাতের শুরুতে সাময়িক পতন হলেও বাজার দ্রুত ঘুরে দাঁড়িয়েছে।
  • দেশের আর্থিক ভিত্তি, আয় বৃদ্ধি ও চাহিদা বাজারের স্থায়িত্ব নির্ধারণ করে।
  • বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং পতনের সময়কে সুযোগ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন।

Iran Israel Tension : বিশ্বজুড়ে একের পর এক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের আবহেও ভারতীয় শেয়ার বাজার তার শক্তিশালী অবস্থান বা 'রেজিলিয়েন্স' বজায় রেখেছে। সোমবার 'অ্যাক্সিস অ্যাসেট ম্যানেজমেন্ট' (Axis Asset Management) প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

রিপোর্ট বলছে, গত ১৫ বছরে যখনই বিশ্বমঞ্চে বড় কোনও সংঘাত তৈরি হয়েছে—সেটি ২০১১ সালের মধ্যপ্রাচ্যের অস্থিরতা হোক বা সাম্প্রতিক সময়ের ইজরায়েল-ইরান সংঘাত—ভারতীয় বাজারে সাময়িক পতন দেখা দিলেও, তা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে।

রিপোর্টে ঠিক কী বলা হয়েছে :
সাময়িক পতন বনাম দীর্ঘমেয়াদি স্থায়িত্ব: রিপোর্টে বলা হয়েছে যে, যুদ্ধ বা সংঘাতের শুরুতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি (Panic Sell) শুরু করেন, যা সূচকের পতন ঘটায়। তবে ইতিহাস বলছে, এই পতনগুলি স্বল্পমেয়াদি।

আর্থিক ভিত্তি : বাজারের দীর্ঘমেয়াদি গতিপ্রকৃতি যুদ্ধের দ্বারা নয়, বরং কোম্পানির আয়ের প্রবৃদ্ধি (Earnings Growth), বাজারে নগদ অর্থের জোগান (Liquidity) এবং অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভর করে।

ঐতিহাসিক শিক্ষা: অপারেশন সিঁদুর থেকে শুরু করে বর্তমানের ইরান-ইজরায়েল সংঘর্ষ—ভারতীয় বাজার প্রতিবারই ধাক্কা সামলে নতুন উচ্চতায় পৌঁছেছে।

বিনিয়োগকারীদের প্রতি বিশেষ বার্তা
অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার আশিস গুপ্ত বলেন:

"গত ১৫ বছরে প্রতিটি বড় সংঘাত বিনিয়োগকারীদের ধৈর্য পরীক্ষা করেছে। প্রতিবারই বাজার পড়ে যাওয়ার পর মুদ্রার দর কমেছে এবং তেলের দাম বেড়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের অর্থনৈতিক বুনিয়াদ আরও শক্তিশালী হয়েছে।"

তিনি আরও সতর্ক করে জানান যে, যারা আতঙ্কে শেয়ার বাজার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তারা পরবর্তী বড় র্যালি বা লাভের সুযোগ হারিয়েছেন। তার পরামর্শ—দীর্ঘমেয়াদি বিনিয়োগে টিকে থাকা, বুদ্ধিমত্তার সাথে পোর্টফোলিও বৈচিত্র্য আনা এবং পতনের সময়কে নতুন সুযোগ হিসেবে দেখা।

রিপোর্টির মূল বক্তব্য পরিষ্কার—ভূ-রাজনৈতিক সংঘাত বড় কোনও বৈশ্বিক মন্দার রূপ না নিলে ভারতীয় বাজার তার নিজস্ব শক্তিতেই ঘুরে দাঁড়াবে। তাই বিনিয়োগকারীদের অস্থির না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতীয় শেয়ার বাজার শক্তিশালী অবস্থান বজায় রেখেছে কেন?

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ভারতীয় শেয়ার বাজার তার শক্তিশালী অবস্থান বজায় রেখেছে কারণ এটি দীর্ঘমেয়াদে কোম্পানির আয় বৃদ্ধি, বাজারের তারল্য এবং অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভর করে, যা ভূ-রাজনৈতিক অস্থিরতার চেয়ে বেশি প্রভাবশালী।

যুদ্ধের শুরুতে শেয়ার বাজারে কেন পতন দেখা যায়?

যুদ্ধের শুরুতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করেন, যার ফলে শেয়ার বাজারে সাময়িক পতন দেখা দেয়।

ঐতিহাসিকভাবে ভূ-রাজনৈতিক সংঘাতের পর ভারতীয় শেয়ার বাজারের গতিপ্রকৃতি কেমন থাকে?

ইতিহাস বলে যে, ভূ-রাজনৈতিক সংঘাতের ফলে শেয়ার বাজারে যে পতন হয় তা স্বল্পমেয়াদী, এবং বাজার দ্রুত ঘুরে দাঁড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছায়।

ভূ-রাজনৈতিক সংঘাতের সময় বিনিয়োগকারীদের জন্য কী পরামর্শ দেওয়া হয়েছে?

বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে, পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে এবং পতনের সময়কে নতুন সুযোগ হিসেবে দেখতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget