এক্সপ্লোর

Global Job Cuts: বিশ্বজুড়ে টেক সংস্থায় চলছে কর্মী ছাঁটাই, ৮৫৩টি কোম্পানি ইতিমধ্যেই ছাঁটাই করেছে ১,৩৭,৪৯২ জনকে, আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা আগামী দিনে

Tech Giants: নভেম্বরের মাঝামাঝি সময়েই দেখা গিয়েছে মার্কিন টেক সেক্টরে ৭৩ হাজারের বেশি কর্মী চাকরি খুইয়েছেন।

Employee Layoff: বিশ্বজুড়ে বিভিন্ন টেক জায়ান্টে একাধিক কর্মীকে ছাঁটাই (Employee Layoff) করা হচ্ছে। অন্তত ৮৫৩টি কোম্পানি বিশ্বজুড়ে কমপক্ষে ১,৩৭,৪৯২ জন কর্মীকে ছাঁটাই করেছেন। এখানেই শেষ নয়। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হবে বলে জানানো হয়েছে বিভিন্ন সংস্থার তরফে। layoffs.fyi (a crowdsourced database of tech layoffs) - এর ডেটা থেকে জানা গিয়েছে, কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে সেই আবহে ১৩৮৮টি টেক কোম্পানি মোট ২,৩৩,৪৮৩ জন কর্মীকে ছাঁটাই করেছেন। তবে ২০২২ সালে টেক ইন্ডস্ট্রির জন্য সবচেয়ে খারাপ সময়কাল। নভেম্বরের মাঝামাঝি সময়েই দেখা গিয়েছে মার্কিন টেক সেক্টরে ৭৩ হাজারের বেশি কর্মী চাকরি খুইয়েছেন। যেসব সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে সেই তালিকায় নাম রয়েছে মেটা, ট্যুইটার, সেলস ফোর্স, নেটফ্লিক্স, Cisco, Roku এবং আরও অনেক পরিচিত সংস্থার। শোনা যাচ্ছে, গুগলের পেরেন্ট অর্গানাজেশন Alphabet- ও প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে। 

ট্যুইটারে কর্মী ছাঁটাই

অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই এই মাইক্রব্লগিং প্ল্যাটফর্মে চালু হয়েছিল ব্যাপক হারে কর্মী ছাঁটাই। ইলন মাস্ক ট্যুইটারে যোগদানের প্রথম সপ্তাহের মধ্যেই প্রাথমিক পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছিল। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই তৎকালীন সিইও পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন। সেই সময় শোনা গিয়েছিল আরও দুই ভারতীয় বংশোদ্ভূত উচ্চপদস্থ আধিকারিককেও সরিয়ে দিয়েছেন ইলন মাস্ক। এখানেই শেষ নয়। পরিসংখ্যান অনুযায়ী, ট্যুইটার ইন্ডিয়ার প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। সব মিলিয়ে ট্যুইটারের ওয়ার্ক ফোর্স একধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।

অ্যামাজনের কর্মী ছাঁটাই

কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজনও। প্রথম পর্যায়েই প্রায় ১০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন তাদের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেও চালু থাকবে। শোনা গিয়েছে, ইতিমধেই অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন থেকেও হয়েছে কর্মী ছাঁটাই। এর পাশাপাশি এইচআর বিভাগে কর্মরতদের voluntary buyout offers- ও পাঠানো হয়েছে অ্যামাজনের তরফে। কত জন কর্মীকে ছাঁটাই করা হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। যেসব কর্মীকে ছাঁটাই করা হচ্ছে তাঁদের দু’মাসের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে বলা হয়েছে।

কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ভারতেও

ভারতে প্রায় ৪৪টি স্টার্ট আপের মাধ্যমে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের উপরেও প্রভাব পড়তে চলেছে।

আরও পড়ুন- ৫জি-র পর এবার ৬জি, পাবেন ১০ লাখ গিগাবাইট গতি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget